তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প

২০২৬ বিশ্বকাপ খেলার ব্যাপারে কি জানালেন মেসি

পাঠক সংখ্যা
638
ডেস্ক রিপোর্টঃ
২০২২ কাতার বিশ্বকাপে দীর্ঘ তিন যুগের শিরোপাখরা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এরপর থেকে প্রায় নিয়মিতই তাকে একটি প্রশ্নের মুখে পড়তে হয়। প্রতিবারই সেই প্রশ্ন ভবিষ্যতের হাতে ছেড়ে দেন এই আলবিসেলেস্তে মহাতারকা। এবারও প্রায় একই কথা জানালেন। পুরো ফিট থাকলে ২০২৬ বিশ্বকাপে খেলতে চান বলে জানিয়েছেন মেসি। মূলত বিশ্বকাপে খেলবেন কি না সেই প্রশ্নের জবাবে বড় বাধা বয়স এবং শারিরীক সামর্থ্য।
 

৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক যদিও বর্তমানে বেছে বেছে খেলছেন। নতুন চ্যালেঞ্জ নিতে ইউরোপের সীমানা মাড়িয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। দুই মৌসুম খেলে ফেলার পর নতুন করে আরও তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। মায়ামির সঙ্গে সাম্প্রতিক এই চুক্তির পরই অনেকের দাবি, ২০২৬ বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা আরও জোরালো হলো!সর্বোচ্চ ৮ বারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে খেলা প্রসঙ্গে কথা বলেছেন এনবিসি নিউজের সঙ্গে। তিনি জানান, এটি অসাধারণ একটি ব্যাপার হবে যদি বিশ্বকাপে খেলতে পারি এবং আমিও সেটাই চাই। পুরো ফিট অবস্থায় আমি সেখানে থাকতে পছন্দ করব এবং গুরুত্বপূর্ণ অংশ হয়ে দলকে সহায়তা করতে চাই। তবে বিষয়টি আমি মূল্যায়ন করছি ডে-টু-ডে ভিত্তিতে। যখন আগামী বছরের (ইন্টার মায়ামির) প্রি-সিজন শুরু হবে, তখন দেখব আমি শতভাগ ফিট কি না। যদি সেরকম মনে হয়, তাহলে আমি সিদ্ধান্ত নেব।

 

এখন পর্যন্ত ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের পাঁচ আসরে খেলে ফেলেছেন মেসি। এরপরও জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলা স্বপ্নের মতো বলে মনে করেন তিনি, আমি সত্যিই (খেলতে) আগ্রহী, কারণ এটি বিশ্বকাপের মঞ্চ। আমরা গত আসরে চ্যাম্পিয়ন হয়েছি এবং শিরোপা ধরে রাখার সক্ষমতা আছে। সেই লক্ষ্যে আবারও মাঠে নামাটা হবে আকর্ষণীয়, কারণ প্রত্যেকেরই জাতীয় দলের হয়ে (বিশ্বকাপ) খেলার স্বপ্ন থাকে।
 

২০ বছরেরও বেশি সময় ধরে পেশাদার ফুটবল খেলছেন মেসিঃ

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক, এরপর পিএসজিতে দুই মৌসুম থেকে ২০২৩ সালে যোগ দেন ইন্টার মায়ামিতে। আমেরিকান লিগটিতে তার যোগ দেওয়ার পেছনে ২০২৬ বিশ্বকাপের ভূমিকা আছে বলেই শুরু থেকে অনেকে বলে আসছেন। সম্প্রতি ডেভিড বেকহ্যামের ক্লাবটির সঙ্গে আরও ৩ বছরের চুক্তি করায় সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

 

ফুটবল ক্যারিয়ারে সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ডের প্রায় সকল অর্জনই সম্পন্ন হয়েছে। বিশ্বকাপ দিয়ে সেই পূর্ণতা পেয়ে স্বভাবতই তৃপ্ত মেসি, (বিশ্বকাপ জেতা) এটি আমার জীবনের স্বপ্ন ছিল।

 

সত্যিকার অর্থে আমার পেশাদার ক্যারিয়ারে কেবল এই একটা ট্রফিই পাওয়ার বাকি ছিল। ব্যক্তিগতভাবে প্রায় সব জেতায় নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করি। আর দলগতভাবে বার্সেলোনার হয়ে যা পেয়েছি, তা প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন থাকে। যখন কেনো ফুটবলারকে আপনি বড় স্বপ্নের কথা জিজ্ঞেস করবেন, তার উত্তর হবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে ১৯৫টি ম্যাচ খেলেছেন এলএমটেন। যেখানে আলবিসেলেস্তেদের হয়ে তিনি রেকর্ড সর্বোচ্চ ১১৪টি গোল করেছেন। ২০২৬ বিশ্বকাপে তিনি নাম লেখালে সেটি হবে বিশ্বফুটবলের সর্বোচ্চ এই আসরে ষষ্ঠবারের মতো মেসির মাঠে নামা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রবেশন সুবিধা পেল জবি শিক্ষার্থী তিথি

  উম্মে রাহনুমা ,জবি প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ১৩ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারকে পাঁচ বছর কারাদণ্ড দেয় আদালত। তবে এক বছরের জন্য তাকে প্রবেশনে রাখার কথা হয়। প্রথমবার সাজা ও শিক্ষার্থী বিবেচনায় আদালত তাকে সংশোধনের সুযোগ দিতে কারাগারে না পাঠিয়ে প্রবেশন ব্যবস্থায় পরিবারের কাছে পাঠান। একজন সমাজসেবা অফিসারের তত্ত্বাবধানে তিথি এখন পরিবারের সঙ্গে আছেন। তাকে তার বৃদ্ধ বাবার নিয়মিত দেখভাল ও সেবাযত্ন করা, শহর এলাকায় বসবাসের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলাসহ আইনবহির্ভূতভাবে রাস্তা পার না হওয়া, সামাজিক নিয়মকানুন, প্রথা, রীতিনীতি প্রভৃতি মেনে চলা, পরিবেশের জন্য ক্ষতিকর কোনো কাজ না করা, মাদক গ্রহণ না করা, কোনো ধরনের স্মার্টফোন ব্যবহার না করা, জুয়া, তাস, ক্যাসিনো থেকে দূরে থাকাসহ বেশ কিছু শর্ত মানতে হচ্ছে। এক বছরের প্রবেশন

আরও পড়ুন
language Change