তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা

হাসিনাকে খুশি করতে মিছিল,আনা হচ্ছে লোক ভাড়া করে

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

জুলাই বিপ্লবের পর ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রদর্শনে চলছে ঝটিকা মিছিল। ভোর বেলা কিংবা ফাঁকা সড়কে ১৫-২০ জন তরুণ হঠাৎ রাস্তায় নেমে স্লোগানে মুখর করে। কেউ ফেসবুকে লাইভ দেয়, কেউ আবার ব্যানার ধরে সামনে এগোয় তারপর বড় ধরনের শব্দ হলেই সবাই দৌড়! আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, এ কার্যক্রম কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এটি নাশকতারই অংশ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, এক থেকে দেড় মিনিট স্থায়ী হচ্ছে একেকটি ঝটিকা মিছিল। পথচারী বেশে থাকা কয়েকজন মিছিলে যোগ দিয়ে স্লোগান দিচ্ছে। হঠাৎ একজন ব্যানার ধরছেন। এ মিছিলের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফেসবুক লাইভ। কেউ সেটা করতেই ব্যস্ত। এর মধ্যেই বড় ধরনের কোনো শব্দ শুনলেই মুহূর্তে পগারপার।কখনোবা সেখানেই পড়ে থাকছে ব্যানার। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এমন ঝটিকা মিছিলের চিত্র এখন মাঝে মধ্যেই দেখা যাচ্ছে। এ মিছিল থেকে ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়াচ্ছে দলের নেতাকর্মীরা। কোথাও কোথাও আবার বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছে তারা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে।

 

বেড়েছে ঝটিকা মিছিলের সংখ্যাঃ

মূলত হাসিনাকে খুশি করতেই এমন ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা। পুলিশ সূত্র জানায়, এসব মিছিলে ঢাকার বাইরে থেকে লোক ভাড়া করে আনা হচ্ছে। অংশগ্রহণকারীদের গোপনে অর্থ দেওয়া হচ্ছে, মিছিলে থাকলে পাঁচ হাজার এবং সামনে ব্যানার ধরলে আট হাজার টাকা। বেকার যুবকরাই এসব কাজে ব্যবহৃত হচ্ছে বেশি। ডিএমপি গোয়েন্দা পুলিশের তথ্যানুযায়ী, যারা মিছিলে অংশ নিচ্ছে তারা অধিকাংশই নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মী। পুলিশের নজরদারি এড়াতে মূলত এই ঝটিকা মিছিল করছে দলটির নেতাকর্মীরা।

পুলিশ আরো বলছে, জুলাই গণঅভ্যুত্থানের পর ঝটিকা মিছিলের সংখ্যা বেড়েছে। এ ধরনের মিছিলের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। গত এক মাসে শুধু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রায় ১৫০ জনকে গ্রেপ্তার করছে। যেসব স্থানে মিছিল বের হচ্ছে সেসব স্থানে সিসিটিভি ও সোর্সের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে বিজয় সরণি, মতিঝিল, পান্থপথ, উত্তরা, বাংলামোটর, শান্তিনগর ও উত্তরা এ সাতটি এলাকায় ঝটিকা মিছিল বেশি হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

 

শেখ হাসিনা আসবে, রাজপথ হাসবেঃ

সূত্র জানায়, গত ৭ সেপ্টেম্বর বিজয় সরণি এলাকায় দৌড়ে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আগে পথচারী বেশে কিছু লোকজন দাঁড়িয়েছিল। পরে তারা (শেখ হাসিনা আসবে, রাজপথ হাসবে) এমন স্লোগান দিয়ে রাস্তায় নেমে পড়ে। দুই মিনিটের মধ্যে মিছিল শেষ করে তারা পালিয়ে যায়। এ সময় পথচারীরা মিছিলকারীদের কয়েকজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। তাদের একজন জানায়, মাদারীপুর থেকে তাকে ভাড়া করে আনা হয়েছে। এ বাবদ সে পাঁচ হাজার টাকা পেয়েছে।

কয়েকদিন আগে খিলক্ষেত এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোরে আটজন মিলে এক মিনিট স্থায়ী মিছিল করে আগে থেকে দাঁড় করানো মাইক্রোবাসে করে পালিয়ে যায়। পুলিশ জানায়, কয়েকদিন আগে বাংলামোটরে মিছিল করে দলটির নেতাকর্মীরা। এ সময় এক ব্যক্তি তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া পান্থপথে ঝটিকা মিছিল শুরু হলে একজন সাধারণ শ্রমিক লাঠি নিয়ে তাদের তাড়া করে।

গত ২৩ অক্টোবর মতিঝিলে দলটির ঝটিকা মিছিলে ফুটপাত ও চা দোকানিরা ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। সূত্র জানায়, ঝটিকা মিছিলে অংশ নেওয়া দলটির নেতাকর্মীরা পুলিশি গ্রেপ্তার এড়াতে মুখে মাস্ক ব্যবহার করছে। এতে তাদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে বেগ পেতে হচ্ছে। তবে পুলিশের দাবি, প্রযুক্তির সহযোগিতায় এবং গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে মিছিলে অংশ নেওয়া লোকজনকে আইনের আওতায় আনা হচ্ছে।

হুন্ডির মাধ্যমে দেওয়া হচ্ছে টাকাঃ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ঝটিকা মিছিলে আমাদের নজরদারি থাকছে। এসব মিছিলে অর্থ লেনদেন হয়। কে অর্থায়ন করছে এবং কার মাধ্যমে অর্থ আসছে তাদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। বেশির ভাগ ক্ষেত্রে হুন্ডির মাধ্যমে এ টাকা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।  অপরাধ বিশ্লেষকদের মত, এ ধরনের ঝটিকা মিছিল একটি আইনবহির্ভূত কাজ। বিশৃঙ্খলা সৃষ্টি ও সম্ভাব্য হামলার উদ্দেশ্যেই এ আয়োজন। এ বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সের অধ্যাপক ড. ওমর ফারুক জানান, ঝটিকা মিছিল করা যারা করছে, তারা অশুভ শক্তি। মূলত বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা এ কাজ করছে। এ ধরনের মিছিল থেকে হামলা, হত্যার চেষ্টা করা হয়ে থাকে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মির্জা আজমের আশীর্বাদে তমা-ম্যাক্সের লুটপাট

সবুজ বাংলাদেশ ডেস্ক॥ পতিত আওয়ামী লীগ আমলের ১৬ বছরে দেশের রেল খাতে মেগাপ্রকল্পগুলোর কাজ বাগিয়ে নিত আলোচিত দুই ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন ও ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তমা কনস্ট্রাকশনের মালিক আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ভূঁইয়া মানিক ও ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর। আওয়ামী লীগের প্রভাব কাজে লাগিয়ে তাঁরা রেলের কমপক্ষে ৪০ হাজার কোটি টাকার কাজ বাগিয়ে নেন। রেল ভবনের কিছু শীর্ষ কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে তাঁরা গড়েছিলেন দুর্ভেদ্য চক্র। দুইটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার নেপথ্যে থাকতেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম। তমা কনস্ট্রাকশনের সঙ্গে মির্জা আজমের ঘনিষ্ঠতা এখনো রেল ভবনে আলোচনায় আছে। তবে মানিক গ্রেপ্তার এড়াতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছে ম্যাক্সের গোলাম মোহাম্মদ আলমগীরকে। তার বিরুদ্ধে মামলার

আরও পড়ুন
language Change