মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা থেকেঃ
কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এসেট প্রকল্পের উদ্যোগে কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও মননশীলতা বৃদ্ধির অংশ হিসেবে ২৯ অক্টোবর বুধবার সকালে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতায় চিন্তা,যুক্তি আর বাকশক্তির প্রকাশে মুখর ছিল কুমিল্লা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এন্ড মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) মিলনায়তন।
অধ্যাপক আলী আহসান টিটু ও চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকারের সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাটস কুমিল্লার অধ্যক্ষ ডাঃ সালাহউদ্দীন মাহমুদ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুস সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাকারিয়া মাহমুদ। বিচারকের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ডাঃ মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম,প্রভাষক পীযুষ কান্তি সরকার।
বিতর্ক প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ সৈয়দ আশরাফ হোসেন, ডাঃ আবদুল্লাহ বিন সালাহউদ্দিন,প্রকৌশলী কায়েস মোঃ আল ফাতেহীন, হিসাব রক্ষন কর্মকর্তা মোহাইমিন রাফি, ইন্জিনিয়ার রাফি,প্রশাসনিক কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম ভূইয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
বিতর্ক প্রতিযোগিতায় "কমিউনিটি পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় চিকিৎসা সহকারীর ভূমিকা" শীর্ষক বিষয়ে প্রতিযোগীদের মধ্যে পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরা হয়। অংশগ্রহণকারী বিতার্কিক শিক্ষার্থীদের যুক্তি ও উপস্থাপনা মুগ্ধ করে উপস্থিত দর্শকসহ সকল অতিথিদের।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত