তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী

৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার থেকে সাত জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির(এএ)বিরুদ্ধে। বুধবার(২৯ অক্টোবর)বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ কে কে পাড়ার জেলে ইমাম হোসেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে তাদের ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন তিনি।

জেলে ইমাম হোসেন জানান,টেকনাফের কে কে পাড়া ঘাট  থেকে কয়েকটি ট্রলার সাগরে মাছ ধরতে যায়। মঙ্গলবার সন্ধ্যার পরে জাহাজগুলো আরাকান আর্মির কবলে পড়ে। পরে আরাকান আর্মি সদস্যরা মাছ ও ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে যায়। এ বিষয়ে টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন,টেকনাফ কে কে পাড়ার শাওন মালিকানাধীন হামিদ মাঝির পরিচালিত একটি ট্রলার সাগরে মাছ শিকার শেষে ঘাটে ফিরছিল। পথে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যদের হাতে ৭ জেলে আটক হয়েছেন। ট্রলার ও মাছসহ তাদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

এদিকে এ ঘটনায় মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্কে এসব জেলেদের ছবি সংবলিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়,বাংলাদেশের জলসীমা অতিক্রম করায় মঙ্গলবার সন্ধ্যায় মাছ ধরার ট্রলারটি আটক করেছে আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা উপ ইউনিট। ট্রলার থেকে তিনটি মাছ ধরার জাল এবং বিভিন্ন প্রজাতির প্রায় ২৬০ কেজি মাছ উদ্ধার করা হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী গণমাধ্যমকে বলেন,একটি ট্রলারসহ সাত জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর স্থানীয়দের মাধ্যমে শুনেছি। ঘটনার ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিজিবি ও কোস্টগার্ডের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নওগাঁ সীমান্তে ১৭৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

নওগাঁ সীমান্তে ১৭৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

নওগাঁ সংবাদদাতা: নওগাঁর পত্নীতলা উপজেলার তেপুকুরিয়া সীমান্ত থেকে ১৭৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। রোববার (২৭ জুলাই) ভোররাতে শীতলমাঠ বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব ফেনসিডিল উদ্ধার করেছে। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভোর ৪টার দিকে হাবিলদার মো. আব্দুল খালেকের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ২৫৪/৩-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পত্নীতলা উপজেলার তেপুকুরিয়া এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এবং ফেলে যায় ১৭৪ বোতল ভারতীয় ফেনসিডিল। উদ্ধার করা ফেনসিডিল পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
language Change