তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি ইআবি’র অধীনে সারাদেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করবনা বাহারুলকে বরখাস্তের দাবিতে আইনজীবীর চিঠি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫ নিজ বাড়িতেই কিশোরদের ডাকাতির নাটক বিজিবির অভিযানে আটক - ২ হাসিনা ভারতে থাকবে কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য সিএমপির সব থানার ওসি রদবদল সরকারি কর্মচারীদের নতুন ৫ দাবি এলো ‘এই অবেলায়-২’ ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন কোচ নিয়োগ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম একান্ত সাক্ষাৎকারে মাহবুবুর রহমান শাহীন যুক্তরাষ্ট্র থেকে এলো হাজার টন গম ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি খালেদা জিয়ার বন্ধ হয়েছে রক্তক্ষরণ নারায়ণগঞ্জে মার্কেটে আগুন গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারি আটক বিএসএফের নিকট অন্তঃসত্ত্বা নারীকে হস্তান্তর করল বিজিবি রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত - ১ পুলিশের বিরুদ্ধে আসামীদের গ্রেফতারে শৈথিল্যের অভিযোগ বিজিবির অভিযানে অবৈধ মালামাল জব্দ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল বাংলাদেশীরা জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে সেমিনার হচ্ছে আইনগত সহায়তা অধিদপ্তর জার্মানি নারী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা দায়ী ভাঙায় সড়ক দুর্ঘটনায় নিহত - ৪ আজ যত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ খুবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা ক্ষমতা বাড়ল পাকিস্তানের সেনাপ্রধানের হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত হাসপাতালে এসে পৌঁছেছেন জুবাইদা রহমান ঢাকা ১৮ আসনে বিএনপি’র প্রার্থী এস এম জাহাঙ্গীর

সব আত্মত্যাগ ব্যর্থ গণভোটে জুলাই সনদ পাস না হলে

ডেস্ক রিপোর্ট:

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন,জুলাইয়ে যাঁরা প্রাণ দিয়েছেন,রক্ত দিয়েছেন,তাঁদের সবার আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে যদি গণভোটে জুলাই সনদ পাস না হয়। এ জন্য জুলাই সনদ পাস করানোর দায়িত্ব সকলের। আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের গণতন্ত্র চর্চাকেন্দ্র মিলনায়তনে ‘ইয়ুথ পলিসি ডায়ালগ অন দ্য জুলাই চার্টার’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গণতন্ত্র চর্চাকেন্দ্র’নামে একটি গবেষণাকেন্দ্র এই পলিসি ডায়ালগের আয়োজন করে। জুলাই সনদ বাস্তবায়নের পথ দেখিয়ে গতকালই অন্তর্বর্তী সরকারকে সুপারিশমালা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তাতে সংবিধান সংস্কারের বিষয়াবলি অনুমোদনে গণভোট আয়োজনের কথা রয়েছে।

বদিউল আলম মজুমদার বলেন,আমরা জুলাই সনদের প্রস্তাবনা ইতিমধ্যে জমা দিয়েছি। এখন সরকার এগুলো নিয়ে কাজ করবে। তবে আমাদের মনে রাখতে হবে অতীতেও অনেক আন্দোলন হয়েছে। সেসব আন্দোলন ব্যর্থ হয়েছে। মানুষের আত্মত্যাগের আকাঙ্ক্ষা অপূর্ণ রয়ে গেছে। কিন্তু এবার যেন ব্যর্থ না হয়।

জুলাই সনদ পাস করতে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানিয়ে তিনি বলেন,জুলাইয়ে অনেক মানুষ রক্ত দিয়েছে। আমরা রক্তের ওপর দাঁড়িয়ে আছি। জুলাই সনদ যেন ব্যর্থ না হয়,এটি পাস করানো আমাদের সবার দায়িত্ব। ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তোমাদের দায়িত্ব আরও বেশি। আমি জানি না,গণভোট কখন হবে। তবে গণভোটে যদি জুলাই সনদ পাস না হয়,তাহলে সব আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যুবদলের কর্মসূচি ঘোষণা

যুবদলের কর্মসূচি ঘোষণা

ডেস্ক রিপোর্ট: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। রোববার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল-দৈনিক বাংলা-প্রেসক্লাব-কদম ফোয়ারা-মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকার কর্মসূচিতে কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদল অংশ নেবে। একই দিনে সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন এবং সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের কর্মীসহ ঘোষিত কর্মসূচি সফল করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন
language Change