তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা

উত্তরখানে যুব মহিলা দলের নেত্রী কাজল রেখার বিরুদ্ধে মিথ্যা মামলা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
ঢাকার উত্তরখানে যুব মহিলা দলের নেত্রী কাজল রেখার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর দুপুরে উত্তরখান থানার পুলারটেক এলাকায় বাদল ভূইয়া নামে এক ব্যক্তি কাজল রেখা ও স্থানীয় কয়েকজন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মারামারির অভিযোগে মামলা রেকর্ড করেন।

তবে ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বাদী নিজেই বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত টাইলস দিয়ে নিজের মাথায় আঘাত করে পরে সরকারি টঙ্গী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডাক্তারি সনদ সংগ্রহ করেন। এরপর তিনি উত্তরখান থানায় উপস্থিত হয়ে বিএনপি ঘরানার কয়েকজন নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেন।
প্রত্যক্ষদর্শী রেজাউল করিম বলেন, “দীর্ঘদিন ধরে বাদল ভূইয়া ও তার ছেলে সিফাত ভূইয়া জমির মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে।প্রতিবেশীরা টাকা দিতে অস্বীকার করলে তারা নানা হয়রানিমূলক পরিস্থিতি তৈরি করে।” তিনি আরও জানান, বাদল ভূইয়া সম্প্রতি প্রতিবেশীদের চলাচলের পথে দেয়াল তুলে বাধা সৃষ্টি করে এবং নিজের আঙিনার সীমানা বাড়িয়ে নেয়।

ঘটনাটি মীমাংসার জন্য যুব মহিলা দলের নেত্রী কাজল রেখা স্থানীয়দের সঙ্গে ঘটনাস্থলে গেলে বাদল ভূইয়ার স্ত্রী ও ছেলে লাঠি হাতে তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ পাওয়া গেছে। একাধিক ভিডিও ফুটেজে ঘটনার সত্যতা পাওয়া গেছে। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বাদল ভূইয়া ও তার পরিবারের সদস্যরা প্রথমে আক্রমণাত্মক আচরণ করছে এবং কাজল রেখাসহ উপস্থিত অন্যদের দিকে তেড়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি উত্তপ্ত হলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় বাদল ভূইয়া ৯৯৯-এ ফোন করে জরুরি সহায়তা চান। খবর পেয়ে উত্তরখান থানার একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে বিবাদমান জমির কাগজপত্র ও জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া অভিযোগপত্র, সিটি কর্পোরেশনের হোল্ডিং টেক্স পর্যালোচনা করে চলে যান। স্থানীয়রা দাবি করেছেন, বাদল ভূইয়া পরিকল্পিতভাবে নিজের আঘাতকে ব্যবহার করে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা সাজিয়েছেন।

এ বিষয়ে কাজল রেখা বলেন, “আমাদের রাজনৈতিক পরিচয়ের কারণেই আমাকে এবং আমার সহকর্মীদের টার্গেট করা হচ্ছে। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এনে মিথ্যা মামলা করা হয়েছে।” তিনি আরও যোগ করেন, “আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছর বাদল ভূইয়া ও তার লোকজন প্রকৃত মালিকদের জমিতে প্রবেশ করতে দেয়নি। সরকার পরিবর্তনের পরও স্থানীয় অস্ত্রধারী আ.লীগ নেতাদের দাপটে জমিতে উন্নয়নমূলক কাজ শুরু করা যাচ্ছে না।”

স্থানীয় বাসিন্দারা জানান, বাদল ভূইয়ার বিরুদ্ধে পূর্বেও চাঁদাবাজি, দখল ও সামাজিক অশান্তি সৃষ্টির একাধিক অভিযোগ রয়েছে। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও মিথ্যা মামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। উত্তরখান এলাকার শিক্ষক শফিকুল ইসলাম বলেন, “বাদল গংদের বিরুদ্ধে আমি ২০১৬ সালে উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলাম (জিডি নং–২২৫)। পরিবারটি সন্ত্রাসী প্রকৃতির। তাদের অত্যাচারে ২০২৫ সালে আমাদের জমিটা বিক্রি করে এলাকা ছাড়তে হয়েছে।”

অন্য ভুক্তভোগী সেলিনা আক্তার বলেন, “আমি স্থানীয় হয়েও বাদল গংদের অত্যাচারে জমি বিক্রি করে চলে যেতে চাই। কিন্তু যখনই বিক্রির চেষ্টা করি, তারা ক্রেতাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে, ফলে জমি বিক্রি করা সম্ভব হয় না। বাদল একজন মাদকাসক্ত ও সন্ত্রাসী, ওর ভয়ে আশপাশের প্রতিবেশীরা সবসময় আতঙ্কে থাকে।”

ঘটনাস্থলের পাশেই সদ্য নির্মিত একাধিক বাড়ির মালিক ভয়ে ভয়ে প্রতিবেদককে জানান, এই জমিসহ বাড়ির রেকর্ডিও মালিক মাইদুল ইসলাম ও মারুফুল ইসলাম। অথচ বছরের পর বাদলগং দখল করে রেখেছেন আদালতে মিথ্যা মামলা দিয়ে।

ঘটনাস্থলের পাশেই সদ্য নির্মিত একাধিক বাড়ির মালিক ভয়ে ভয়ে প্রতিবেদককে জানান, “এই জমিসহ বাড়িগুলোর রেকর্ডীয় মালিক মাইদুল ইসলাম ও মারুফুল ইসলাম। অথচ বছরের পর বছর বাদলগণ মিথ্যা মামলা দিয়ে জায়গাটি দখল করে রেখেছেন।

ঢাকা ইলেকট্রিক কোম্পানি (ডেসকো)-এর এক ফিল্ড অফিসার পরিচয় গোপন রাখার শর্তে জানান, আশপাশের প্রতিবেশীদের আবেদনের পরেও বাদল গংদের কারণে ঐ এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, “সাধারণত সংযোগ জমির সীমানা ব্যবহার করেই দেওয়া হয়, কিন্তু এই পরিবারটি বিদ্যুৎ খুঁটি থেকেও সংযোগ দিতে বাধা প্রদান করেছে।”

এ ঘটনায় উত্তরখান থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়াউর রহমান জানান, “ঘটনার তদন্ত চলছে, প্রাথমিকভাবে অভিযোগপত্র যাচাই করা হচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, “৯৯৯-এ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, তবে অভিযোগের সত্যতা না পেয়ে ফিরে আসি। পরে অভিযোগকারী মেডিকেল রিপোর্ট নিয়ে থানায় এসে মামলা দায়ের করেন।”

স্থানীয়দের মতে, এ ঘটনা রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত স্বার্থ জড়িত এক পরিকল্পিত মিথ্যা মামলার উদাহরণ, যা সঠিক তদন্তের মাধ্যমে উদঘাটন করা সম্ভব হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এলো ‘এই অবেলায়-২’

এলো ‘এই অবেলায়-২’

স্টাফ রিপোর্টার : জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন গত বছরের অক্টোবর মাসে ‘এই অবেলায়-২’ গানের টিজার প্রকাশ করেছিল। এবার প্রকাশ পেলো পুরো গান। ছয় বছর পর মুক্তি পেলো ব্যান্ডটির সিক্যুয়েল গান ‘এই অবেলায়-২’। তবে, স্পন্সর জটিলতার কারণে মূল গানটি প্রকাশে বিলম্ব হয়। ব্যান্ডটির পঞ্চম অ্যালবাম ‘বাতিঘর’র এটি শেষ গান। এ ছাড়া, একইসঙ্গে বাংলার পাশাপাশি ‘এই অবেলায়-২’র ইংরেজি ভার্সনও প্রকাশ করা হয়েছে। ইংরেজি ভার্সনের নাম রাখা হয়েছে ‘রিমেম্বার মি’। উভয় গানই শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। ইউটিউবের বর্ণনায় জানানো হয়েছে, ‘এই অবেলায়-২’ মূলত হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি নিয়ে লেখা। জনপ্রিয় গান ‘এই অবেলায়’র সিক্যুয়েলটিতে কথা লিখেছেন জিয়াউর রহমান, সুর করেছেন কাজী আহমেদ শাফিন এবং কণ্ঠ দিয়েছেন শেখ ইশতিয়াক। ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে নীল হুরেজাহানকে। থাইল্যান্ডের কো খাম, কো মাখ ও কো চ্যাং

আরও পড়ুন
language Change