মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত হতে বৃহস্পতিবার ১২টি ভারতীয় অবৈধ মোবাইল ফোন এবং ২৭২টি কসমেটিকস সামগ্রী জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সদস্যরা সীমান্তে চোরাচালান দমনসহ যে কোন অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক অবস্থানে। বিজিবি সদস্যদের কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক ০২টি অভিযানে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিজিবি সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামে অভিযান পরিচালনা করে ১২টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং অপর আরেকটি অভিযানে সোনামসজিদ আইসিপি এলাকা হতে বিভিন্ন প্রকার ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত পণ্যগুলো বিধি মোতাবেক কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
জব্দের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত