মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টারঃ
বৃহস্পতিবার লালবাগের করিম নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান, মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত ও ইসলামী চেতনা জাগরণের উদ্দেশ্যে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরও ৬জন ছাত্র পবিত্র কুরআন হিফজ সম্পূর্ণ করার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের সমাজে যদি প্রত্যেক ঘর থেকে একজন ছেলে বা মেয়ে হাফেজে কুরআন হয়, তবে তা মা-বাবার আখেরাতের জন্য এক বিরাট সৌভাগ্যের বিষয়।” তিনি উপস্থিত সবার কাছে তাঁর মরহুম মা ও ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন এবং বলেন, আমি যেন ইসলামিক আদর্শে চলতে পারি, আলেম সমাজকে সম্মান দিতে পারি এবং মানুষের কল্যাণে কাজ করতে পারি—এই দোয়া করবেন।”
হামিদুর রহমান হামিদ আরও বলেন, আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা-৭ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। যদি জনগণ আমাকে সুযোগ দেন, তবে আমি এলাকার মানুষের পাশে থেকে প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চাই।”
তিনি আশ্বাস দিয়ে আরও বলেন, আমি এই মাদ্রাসার উন্নয়ন ও হাফেজ ছাত্রদের কল্যাণে প্রতি মাসে নিয়মিত আর্থিক সহযোগিতা করবো।” তাঁর এই ঘোষণাকে উপস্থিত মুরুব্বি, আলেম ও অতিথিবৃন্দ সাধুবাদ জানান এবং মাদ্রাসার ক্রমোন্নতির জন্য দোয়া করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সাধারণ সম্পাদক এস. এম. মতিউর রহমান ও সভাপতি, নিউমার্কেট থানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফিউদ্দিন আহমেদ সেন্টু, সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, জি. এম. হাফিজুর রহমান, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব
প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর ড. আব্দুল কাদির। প্রধান আকর্ষণ ছিলেন আলহাজ্ব মাওলানা আবুল হাসান বোখারী, সভাপতি, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, পটুয়াখালী জেলা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি সিরাজুল ইসলাম, ইমাম ও খতিব, বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, খোলামোরা, কেরানীগঞ্জ, ঢাকা। কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী মুফতি খালেদ মোশারফ, ইমাম ও খতিব, মসজিদে নূর, শহীদ নগর, লালবাগ। উপস্থাপনায় ছিলেন মাওলানা আবুল বাশার, সিনিয়র শিক্ষক, নুরুল করিম নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা।
মাহফিলে এলাকার আলেম-ওলামাসহ বিশিষ্ট গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত