নিজস্ব প্রতিবেদক:
র্যালি, কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে আমতলীতে বরিশালের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ বাণী’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার দুপুরে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।
উদযাপনের শুরুতেই পত্রিকার গ্রাহক, পাঠক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ বাণী’র আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ আবু জিহাদের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো : রাসেল, বিআরডিবি চেয়ারম্যান মঈন উদ্দিন মামুন, দারিদ্র্য বিমোচন কর্মকতা শোভন সাহা , পল্লী উন্নয়ন অফিসার ফিরোজ আলম, বন কর্মকতা মনিরুল হক মনি , মহিলা বিষয়ক কর্মকতা রুমকুমার পাল, প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, সাবেক প্রেসক্লাব সভাপতি মো: জাকির হোসেন, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো: মহসিন মাতুব্বর, চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল কবিরসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার কমিশনের সদস্যগণ, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকগণ অংশগ্রহণ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত