তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবে : ইসি সানাউল্লাহ ফাইনালে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন - মনি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করব না করতেও দেবোনা দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

বিদায় হচ্ছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাচারী চেয়ারম্যানের

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে অচলাবস্থা আরও গভীর হয়েছে। চেয়ারম্যান অধ্যাপক ডা. আজিজুল ইসলামের বিরুদ্ধে একের পর এক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে এবার বোর্ডের ভাইস চেয়ারম্যানও পদত্যাগ করেছেন। এর আগে কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সদস্য ব্যারিস্টার তানিম হোসেন শাওন ও ডা. মাহমুদা আলম মিতু পদত্যাগ করেছিলেন।পদত্যাগের এই ধারাবাহিকতায় বোর্ডে কার্যত সিদ্ধান্ত গ্রহণের মতো কোরামও হারিয়ে গেছে। তবুও মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে ২ নভেম্বর মাত্র পাঁচ সদস্যকে নিয়ে বোর্ড মিটিং করেছেন চেয়ারম্যান আজিজুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন তার ঘনিষ্ঠ কিছু সদস্য, যেখানে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। শুধু তাই নয়, একই দিনে নিয়মবহির্ভূতভাবে উপ-মহাসচিব সুলতান আহমেদকে মেয়াদোত্তীর্ণ অবস্থায় এক্সটেনশন দেওয়া হয়—চেয়ারম্যান নিজে স্বাক্ষরিত চিঠিতে। অথচ প্রতিষ্ঠানের বিধিমালা অনুযায়ী বোর্ডের অনুমোদন ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া যায় না।

কিন্তু আশ্চর্যের বিষয়, পরদিনই উপ-মহাসচিব সুলতান আহমেদ পদত্যাগপত্র জমা দেন, যা রেড ক্রিসেন্টের অভ্যন্তরীণ সংকটকে আরও প্রকট করে তোলে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, বোর্ডের একের পর এক পদত্যাগ, অনিয়ম ও প্রশাসনিক স্থবিরতা পর্যবেক্ষণের পর সরকার বর্তমান বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্রটি জানায়, ৫ নভেম্বর একজন অবসরপ্রাপ্ত নারী সচিবকে চেয়ারম্যান করে ৫ সদস্যবিশিষ্ট নতুন বোর্ড গঠনের প্রস্তাবনা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের স্বাক্ষরের পর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে রেড ক্রিসেন্টে চলমান অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ যাচাই করতে একটি অভ্যন্তরীণ তদন্ত টিম গঠনের চিন্তাও চলছে মন্ত্রণালয়ে।

এদিকে, পদত্যাগের খবর প্রকাশের পর ৫ নভেম্বর বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. আজিজুল ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছিলেন, কিন্তু তাকে সাক্ষাৎ দেওয়া হয়নি বলে মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

এসব বিষয়ে বক্তব্য জানতে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আজিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি এই প্রতিবেদককে কোনো তথ্য দিতে রাজি হননি। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বক্তব্য চাইলে তিনিও কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে অনিয়ম, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহারে জর্জরিত। দুর্যোগকালে মানবিক সহায়তার জন্য পরিচিত এই সংস্থাটিতে ২০২৪ সালের ৫ আগস্ট নতুন বোর্ড গঠনের পর থেকেই অস্থিরতা দেখা দেয়।

বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকেই অভিযোগ ওঠে—নিয়মবহির্ভূত নিয়োগ, নারী নির্যাতনের শাস্তি বাতিল, দুর্নীতিতে জড়িতদের পুনর্বহাল, রাজনৈতিক বিবেচনায় বদলি ও পদোন্নতি, এবং স্বেচ্ছাসেবক-অধিকর্তাদের দমনপীড়ন নিয়ে।

অক্টোবর মাসে এসব অনিয়মের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা টানা এক সপ্তাহ আন্দোলন করেন। আন্দোলন দমন হলেও বোর্ডের অভ্যন্তরে অসন্তোষ আরও বেড়েছে। পরবর্তীতে ভাইস চেয়ারম্যান, কোষাধ্যক্ষসহ একে একে চার সদস্যের পদত্যাগে বোর্ড কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এপিএস ও স্বাস্থ্য অধিদফতরের দুর্নীতিতে আটকে আছে মেডিকেল টেকনোলোজিস্টের নিয়োগ

সবুজ বাংলাদেশ ডেস্ক॥ গত বছরের মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর স্বাস্থ্যখাতে লোকবলের অপ্রতূলতা সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিলো। বিশেষ করে মেডিকেল টেকনোলোজিস্ট ও টেকনিশিয়ানের অপ্রতূলতায় মহাসংকট সৃষ্টি হলো। করোনা মোকাবেলায় শুরুতেই প্রয়োজন হয় ব্যাপকহারে করোনা টেস্ট। কিন্তু টেস্ট যারা করবে সেই টেকনোলোজিস্ট ও টেকনিশিয়ানের নিয়োগ হচ্ছিলো না দীর্ঘদিন। ফলে এমনিতেই লোকবলের ঘাটতি ছিলো। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এই পদের লোকবলের আরো মারাত্মক ঘাটতি দেখা দিলো। তাৎক্ষণিকভাবে এতো লোকবলের প্রয়োজন হলো যে, সরকার বাধ্য হলো বাইরে থেকে চুক্তিতে লোকবল এনে কাজ করাতে। পরবর্তীতে এক পর্যায়ে সেই চুক্তির লোকবলকে কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি সরকারি চাকরিতে নিয়োগের সিদ্ধান্ত হলো। কিন্তু সেই নিয়োগ নিয়ে ব্যাপক ঘুষ লেনদেনের অভিযোগ উঠে। এ ব্যাপারে প্রমাণও পাওয়া যায়। আন্দোলন-সংগ্রাম চলতে থাকে। এই পর্যায়ে সরকার

আরও পড়ুন
language Change