তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২৫ তারিখে দেশে যাচ্ছি : তারেক রহমান নির্বাচনের আগেই পলাতক শক্তি ফিরতে মরিয়া বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বেগম খালেদা জিয়ার অসুস্থতা সকলের জন্য উদ্বেগের বিষয়: প্রধান উপদেষ্টা মহান বিজয় দিবস উপলক্ষে মতিঝিল উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য কর্মসূচি স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ছাত্রী নিখোঁজ বিজয় দিবসে পেশাজীবি সাংবাদিক সোসাইটির শ্রদ্ধা নিবেদন স্বর্ণপদক জয়ী চৈতীকে সংবর্ধনা শেরপুরে মহান বিজয় দিবস উদযাপন দীঘিনালায় বিজয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি মালয়েশিয়ায় মহান বিজয় দিবস পালিত নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মা-মেয়ে হত্যায় গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার এয়ার শো দেখতে লাখো মানুষের ঢল বিজয় উদযাপনে মুসলিমদের রীতি জামায়াত স্বাধীনতাবিরোধী ছিল - মির্জা আব্বাস দেশের নতুন রাজনীতি হবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ৭১ এবং ২৪ এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায় মোদির পোস্টে নেই বাংলাদেশের নাম পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা ওয়ান–ইলেভেনের সেই কর্নেল আফজালকে নিয়ে নতুন বিতর্ক জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন প্রবাসী ভোটার নিবন্ধন চার লাখ ছাড়াল জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আজ গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস মহান বিজয় দিবস আজ বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা বিজিবির অভিযানে অস্ত্রসহ বিপুল গোলাবারুদ জব্দ সেনাবাহিনীর মানবিক কার্যক্রম আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায় - সিইসি সরকারকে আল্টিমেটাম দিল সাদিক কায়েম সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে হাসনাতের হুঁশিয়ারি সোনালী লাইফ ছাড়ছেন গ্রাহকরা, ৬৪ হাজার পলিসি বন্ধ ডিবির হেফাজতে আনিস আলমগীর, চলছে জিজ্ঞাসাবাদ এস আলমের পেটে জনতা ব্যাংকের ২ হাজার কোটি টাকা মেসিই একমাত্র গোট আমিনুলের ‘সাম্রাজ্য’: ১২ বছরে নিম্নবিত্ত থেকে শতকোটিপতি হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল আজ পেয়াজের সরবরাহ বাড়াতে আমদানির অনুমতি আরও বাড়ালো ডলারসহ বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার এশিয়ার জন্য ট্রাম্পের নতুন নীতি  ঢাকায় পৌঁছেছে হাদিকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্স বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত প্রশাসনের নাম ভাঙিয়ে এনজিও কর্মকর্তার চাঁদাবাজি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রামগড়ে শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা

কুমিল্লায় ডিএফও’র যোগসাজশে নাজমুলের নের্তৃত্বে চলছে চাঁদাবাজী

কুমিল্লায় ডিএফও’র যোগসাজশে নাজমুলের নের্তৃত্বে চলছে প্রকাশ্যে চাঁদাবাজী
পাঠক সংখ্যা
638

কুমিল্লা প্রতিনিধি :
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি,রাঙ্গামাটি,বান্দরবান,কক্সবাজার পাহাড়ি ও উপকূলীয় এলাকা থেকে আসা বনজ গাছ,কাঠ,বাঁশ, ফুলের ঝাড়ু,মৌশুমী ফল সহ সকল বনজ দ্রব্য ভর্তি গাড়ী গুলো থেকে কুমিল্লার সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির এর যোগসাজশে সুয়াগাজি ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তা হিসেবে সদ্য যোগদানকারী নাজমুল এর নের্তৃত্বে শুল্ক কর কাগজপএ (টিপি) চেকের নামে প্রকাশ্যে বনজ বোঝাই গাড়ির প্রকার ভেদে বিভিন্ন অংকের টাকা চাঁদাবাজী করছে বলে অভিযোগ উঠেছে চেক স্টেশন কর্মরত সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা যায়, সদ্য যোগদানকারী সুয়াগাজীর চেক স্টেশন কর্মকর্তা নাজমুল যোগদানের পর থেকে কাগজপত্র (টিপি)চেকের নামে বেপরোয়া ভাবে এই স্টেশনে হয়রানি ও চাঁদাবাজির মাত্রা বেড়ে যায়।

এই প্রতিবেদনটির স্বার্থে সরেজমিনে সুয়াগাজি এলাকার স্থানীয় বাসিন্দা ও কাঠ ব্যবসায়ীদের সাথে আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন গণমাধ্যমকে জানান, এই সুয়াগাজি চেক স্টেশনে গাড়ীতে আসার মালের কাগজপত্র চেকের নামে চেক স্টেশনে কর্তব্যরতদের বিভিন্ন অংকের টাকা দিতে হয়,না হয় তারা গাড়ী ছাড়ে না,কাঠ ব্যবসায়ীদের অভিযোগ আমরা ব্যবসা করি সরকার কে ভ্যাট টেক্স দিয়ে,তারপরও চেক স্টেশনে টিপি চেকের নামে টাকা দিতে হয়,আর টাকা না দিলে কাঠ/মালের গাড়ি গুলো আটক রেখে বিভিন্ন অজুহাতে হয়রানি করে সুয়াগাজি স্টেশনে কর্তব্যরতরা। কাঠ ভর্তি বেশ কয়েকটি গাড়ীর ড্রাইভার এবং চালানদারদের সাথে কথা বললে তারা গণমাধ্যমকে জানান, সুয়াগাজি চেক স্টেশনে গাড়ী প্রতি সর্বনিন্ম ২২০০ টাকা থেকে শুরু করে গাড়ির প্রকার এবং মালের ধরণ বুঝে টিপি চেকের নামে মোটা অংকের প্রকাশ্যে চাঁদা দিতে হয় স্টেশনে কর্তব্যরতদের আর টাকা না দিলে তারা বিভিন্ন অজুহাতে আমাদের মামলার ভয় দেখায় এবং গাড়ী আটক রেখে হয়রানি করেন।

স্থানীয় প্রত্যেক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়,এই সুয়াগাজি চেক স্টেশনে গাড়ি চেকের কথা থাকলেও দেখা যায় গাড়ির আশপাশেও স্টেশনে কর্তব্যরত কোন কর্মকর্তা কিংবা কর্মচারীরা কেউ গাড়ীর সামনে আসেন না। দেখা যায় গাড়ীর ড্রাইভার /হেলপার অথবা চালানদার মালের কাগজপত্র টিপি নিয়ে স্টেশনে গিয়ে টাকা দিয়ে আবার কাগজে সীল সই নিয়ে আসে,স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আরো জানান,প্রায় সময় দেখি ঘন্টার ঘন্টা গাছের গাড়ি আটক রেখে রফা করে ছেড়ে দেওয়া হয়,আবার মাঝে মধ্যে দেখি রফায় না মিললে গাছের গাড়ির বিরুদ্ধে মামলাও দেওয়া হয়।
সুয়াগাজি চেক স্টেশন কর্মকর্তা নাজমুল এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি মাসে কত টাকা বেতন পান। তিনি এতো ছোট পদে চাকুরী করে কিভাবে ব্যক্তিগত প্রাইভেটকার ব্যবহার করেন এবং এই প্রাইভেটকারটির মাসিক ম্যান্টেনেস খরচ কত?

এই চেক স্টেশনে কাগজপত্র চেকের নামে চাঁদাবাজীর বিষয়ে জানতে চেয়ে সুয়াগাজি চেক স্টেশন কর্মকর্তা নাজমুল এর সাথে সরজমিনে দেখা করতে গেলে তাকে পাওয়া যায়নি এবং তার মোবাইল নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি কলটি রিসিভ করেননি। পরক্ষণে স্টেশন কর্মকর্তা নাজমুল এর মোবাইল হোয়াটসঅ্যাপে নক দিয়ে স্টেশনে কাগজপত্র চেকের নামে চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলেও তিনি কোন প্রকার রিপ্লাইও দেননি।
স্টেশন কর্মকর্তা নাজমুল এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে না পেয়ে কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির এর মোবাইলে একাধিক বার কল সহ তার মোবাইল নাম্বারের হোয়াটসঅ্যাপে তাকে চেক স্টেশনে কাগজপত্র চেকের নামে চাঁদাবাজির বিষয়ে জানিয়ে নক করা হলেও তিনি কোন প্রকার রিপ্লাই কিংবা মন্তব্য করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সংকটে বিদ্যুৎ ও জ্বালানি খাত

সংকটে বিদ্যুৎ ও জ্বালানি খাত

ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে জ্বালানি খাতের দুর্দশার চিত্র উঠে এসেছে পরিষ্কারভাবে। সংলাপের বিষয় ছিল ‘২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত’। এই সংলাপ অনুষ্ঠানে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আটটি সংকট চিহ্নিত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে : নিয়ন্ত্রক সংস্থার আর্থিক সংকট, গ্যাস সরবরাহের ঘাটতি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যর্থতা, ভুল উপায়ে জ্বালানির মূল্য সমন্বয় এবং জ্বালানি রূপান্তরের গতি কমে যাওয়া।   আমাদের স্মরণে আছে, গত রেজিমে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল অঙ্কের অর্থের বিনিয়োগ হয়েছিল। কিন্তু একইসঙ্গে বিদ্যুৎ-জ্বালানির স্বাভাবিক ব্যবহার ও জ্বালানি রূপান্তরের কাজগুলো ঠিকমতো হয়নি, বরং ব্যাপক লুটপাট হয়েছে। হয়েছে অর্থের অপচয়, দেখা গেছে সুশাসনের অভাব। বর্তমান সময়ে এসে আমরা দেখছি বিভিন্ন জ্বালানি, যেমন তেল ও

আরও পড়ুন
language Change