তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
যমুনা অয়েলে এমডি নিয়োগে দিতে দুই সিবিএ নেতার সাত কোটি টাকার মিশন নারীদের বিশেষ বাত: লুপাস বা SLE সম্পর্কে বিস্তারিত জানুন শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই বিপদ বাড়াচ্ছে বৃষ্টি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি ইআবি’র অধীনে সারাদেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করবনা বাহারুলকে বরখাস্তের দাবিতে আইনজীবীর চিঠি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫ নিজ বাড়িতেই কিশোরদের ডাকাতির নাটক বিজিবির অভিযানে আটক - ২ হাসিনা ভারতে থাকবে কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য সিএমপির সব থানার ওসি রদবদল সরকারি কর্মচারীদের নতুন ৫ দাবি এলো ‘এই অবেলায়-২’ ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন কোচ নিয়োগ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম একান্ত সাক্ষাৎকারে মাহবুবুর রহমান শাহীন যুক্তরাষ্ট্র থেকে এলো হাজার টন গম ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি খালেদা জিয়ার বন্ধ হয়েছে রক্তক্ষরণ নারায়ণগঞ্জে মার্কেটে আগুন গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারি আটক বিএসএফের নিকট অন্তঃসত্ত্বা নারীকে হস্তান্তর করল বিজিবি রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত - ১ পুলিশের বিরুদ্ধে আসামীদের গ্রেফতারে শৈথিল্যের অভিযোগ বিজিবির অভিযানে অবৈধ মালামাল জব্দ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল বাংলাদেশীরা জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে সেমিনার হচ্ছে আইনগত সহায়তা অধিদপ্তর জার্মানি নারী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা দায়ী ভাঙায় সড়ক দুর্ঘটনায় নিহত - ৪ আজ যত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ খুবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর

প্রিয়ন্তীর এগিয়ে চলা

বিনোদন রিপোর্টার॥
‘একটা কথা কী জানেন, বলবো..কষ্ট পাবে না তো’ এরকম রোমান্টিক সংলাপওয়ালা একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে খুললেই চোখে পড়ে। এটি অভিনেত্রী ও মডেল প্রিয়ন্তী উর্বীর সংলাপ। ‘এমনও দিনে তারে বলা যায়’ নাটকের তাঁর সংলাপটি অনেকেই পছন্দ করেছেন। নাটকটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রতি প্রকাশ হয়েছে নাটকটি। নাটকে এ তৌসিফ মাহবুবের বীপরীতে অভিনয় করেছেন তিনি। এতে তাঁর অভিনীত ‘অবন্তী’ চরিত্রটি দর্শকদে মুগ্ধ করেছে।

নাটকটি প্রসঙ্গে উর্বী বলেন, ‘দর্শক এই সময়ে যে ধরনের গল্পের নাটকে দেখতে চান এটি তেমনই। যারা ইউটিউবে কাজটি দেখেছেন, তাদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছি। গল্পের কারণে দর্শক কাজটি দেখছেন। সামাজিক মাধ্যমেও অনেক লেখালেখি হয়েছে। নাটকটি প্রকাশ হয়েছে এক সপ্তাহও হয়নি। এত কম সময়ে দর্শক সাড়ায় আমি অভিভূত।

আপনিতো বেশ বাছবিচার করে কাজ করেন। কোন ভাবনা থেকে এ নাটকে কাজ করেছেন? তিনি বলেন, ‘অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের গল্পে কাজ করেছি। সবসময়ই চেয়েছি ভিন্নধর্মী একটি কাজ করতে। নাটকের আমার চরিত্রটি গভীরতা ও আবেগে পূর্ণ। এতে অভিনয়ের অনেক জায়গা ছিল। এ কারণেই কাজটি করেছি। জাহিদ প্রীতম ভাইয়ের নির্মাণ মানেই তো আলাদা কিছু। আর সহশিল্পী হিসেবে তৌসিফ মাহবুব অসাধারণ। এগুলো কাজটি করতে আমাকে আগ্রহী করে তুলেছে।’

এর আগে তিনি অভিনয় করেছেন মাকসুদর রহমান বিশালের পরিচালনায় ‘হসি শেষে নীরবতা’ নাটকে। এতে তাঁর সহশিল্পী ছিলেন আরশ খান। এই জুটির অভিনয়ও দর্শক গ্রহন করেছে। এই জুটির ‘বন্দী’ নাটকটিও দর্শক প্রশংসা কুড়িয়েছে। নাটকের বাইরে সম্প্রতি তিনি মিউজিক ভিডিওতে মুখে দেখিয়েছেন। তাদের দেখা গেছে আভরাল সাহিলের ‘প্রেম আমার’ গানের মডেল হিসেবে। রোমান্টিক এ গানে একেবারে নতুন গ্ল্যামারাস লুকে হাজির হয়েছেন।

অভিনয় ক্যারিয়ারে নাটক ও মিউজিক ভিডিওতে গ্ল্যামার চরিত্রকে তাকে দেখা গেছে। মিউজিক ভিডিওর কাজ হাতে গোন। তবে নাটকে এখন তিনি নানা ধরনের গল্পের অভিনয় করছেন।

গ্ল্যামারাস চরিত্রের বাইরে অভিনয়ের ব্যাপারে এ অভিনেত্রীর ভাষ্য, ‘গল্পকে সব সময় প্রাধান্য দিতে চেষ্টা করি। গল্প ভালো লাগলে গ্ল্যামারাস হোক কিংবা গ্রামের কোনো সাধারণ মেয়ের চরিত্রে হোক কোনো চরিত্রেই অভিনয় করতে সমস্যা নেই। ক্যামেরায় সুন্দর লাগলে তো ভালো। তবে সুন্দরের চেয়ে আমি অভিনয়কে বেশি প্রাধান্য দিই। নির্মাতারা আমাকে ইদানীং গ্ল্যামারাস চরিত্রের বাইরেই বেশি ভাবছেন। নির্মাতাদের চাওয়া অনুযায়ী তাদের নাটক কিংবা টেলিছবিতে অভিনয় করছি। দর্শকের সাড়াও পাচ্ছি কাজগুলোতে।’

গত ঈদে উর্বী অভিনীত সিনেমা ‘নীলচক্র’ মুক্তি পেয়েছে। এ সিনেমার মাধ্যমে তাঁর অভিষেক হয়েছে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয়েছে। এর পর আর কোন সিনেমায় অভিনয়ের খবর পাওয়া যায়নি। তবে ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় অভিনয়ে আপত্তি নেই এই অভিনেত্রীর।

উর্বী বলেন, ‘অভিনয় ক্যারিয়ারে সিনেমায় কাজ করার অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় না করতে হয়েছে। ‘নীলচক্র’র মতো ভালো গল্পের সিনেমা দিয়ে অভিষেক হয়েছে। এটিই পরম পাওয়া। সিনেমায় কাজের অভিজ্ঞতাও অসাধারণ ছিল। সিনেমার মুক্তির পর আমার কাছে দর্শকের প্রত্যাশা বড়েছে। ভাল গল্প ও চরিত্র পেলে নিয়মতি অভিনয় করতে চাই। সংখ্যায় কম হলেও ভালো সিনেমায় অভিনয় করতে ইচ্ছা রয়েছে। তাই আপন গতিতে এগিয়ে যেতে চাই।’

শোবিজে এখন অনেকেই ভিউয়ের পেছনে ছোটে। উর্বী সেদিকে যেতে চান না। মানসম্পন্ন কাজ দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।

তিনি বলেন, ‘দেখুন, গল্প যদি সুন্দর হয় মানুষ কাজটি দেখুক বা না দেখুক, সেটা আর্কাইভে থেকে যাবে। ভালো কাজ আজকে না কালকে মানুষ দেখবেই। এমনিতেই আমি সামাজিক মাধ্যমে বেশী থাকি না। ভিউ বাণিজ্যও বুঝি না। বুঝলে এসবে অনেক অ্যাকটিভ থাকতাম। তারকা নয়, অভিনেত্রী হতে চাই। আরও অনেক বড় জায়গায় যাওয়ার ইচ্ছা রয়েছে। এজন্য অনেক পরিশ্রম করতে হবে। খুব জনপ্রিয় হতে হবে, এটি আমি মনে করি না। রাস্তায় দাঁড়ালে আমাকে দেখে ১০ জন ভিড় করবে, এমন ভাবনাও নেই। সব সময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই।’

চেনা পথের বাঁকে ক্রমেই এগিয়ে যাচ্ছেন উর্বী। এমনটিই মনে করছেন তাঁর ভক্তরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাংবাদিককে রেল কর্মকর্তার হুমকির প্রেক্ষিতে মহাপরিচালক বরাবর অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ রেলওয়ে পশ্চিমের ধারাবাহিক অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চরিত্র নিয়ে বাজে মন্তব্য ও সংবাদ প্রকাশকারি সাংবাদিকদের হুমকির প্রতিবাদে ঐ রেলওয়ে কর্মকর্তাকে ক্ষমা চাইতে ২৪ ঘন্টার সময় বেঁধে দেয় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ। কিন্তু ২৪ ঘন্টা পার হলেও ঐ কর্মকর্তা ক্ষমা না চেয়ে উল্টো সাংবাদিকদের ফাঁসাতে নানা কারসাজি ও মিথ্যা প্রচারণা করে চলেছেন। অবশেষে বাধ্য হয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এছাড়াও ঐ কর্মকর্তা নিঃশর্ত ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিবেন বলে হুশিয়ার করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। উল্লেখ্য, পশ্চিমাঞ্চল রেলের নানা অনিয়ম দুর্নীতির ধারাবাহিক সংবাদ প্রকাশের অংশ হিসেবে গত ১২ মার্চ ২৩ তারিখে রেলওয়ের সরঞ্জাম নিয়ন্ত্রক দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা (এও) মোঃ বেলাল উদ্দিন ও সরঞ্জাম নিয়ন্ত্রক (সিওএস)

আরও পড়ুন
language Change