তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মানিকছড়িতে ভুমি দখলের অভিযোগে মামলা চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে বিজিবি শেরপুরে ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের নিন্দা ওসমান হাদির অস্ত্রোপচারের সময় প্রচুর রক্তক্ষরণ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক মোহাম্মদপুর প্রেসক্লাব এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি দেড় যুগ পর ২০২৪ এর বিজয় দিবস ছিল ‘শৃঙ্খলমুক্ত’ তরুণদের ভাবনায় বিজয়ের মাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্বামীসহ গৃহকর্মীর রিমান্ড মঞ্জুর ৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি সাজিদের খাসজমি দখল করে চলাচলের পথ বন্ধের অভিযোগ জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজি ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব: মির্জা ফখরুল এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই শিক্ষার্থীর মৃত্যুতে ফার্মগেটে সড়ক অবরোধ হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর হিউম্যান রাইটস্ পীস অ্যাওয়ার্ড-২০২৫ পদক পেয়েছেন ইব্রাহিম হোসেন ট্রাম্প গোল্ড ভিসা চালু করল যুক্তরাষ্ট্র এনসিপির মনোনয়ন পেলেন জাতীয় পার্টির উপদেষ্টা সংসদ ও গণভোটের তপশিল ঘোষণা আজ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় চোরাইমাল জব্দ ডিবির এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ ও আসিফ শহীদ নগরে ছুরিকাঘাতে যুবক নিহত বাংলা একাডেমিতে আজ থেকে শুরু ‘বিজয় বইমেলা খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে বরুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত রামগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো

গণহত্যা মামলার আসামীর ব্যাংক ঋণ পুনঃ তফসিলে

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার ঃ
জুলাই গণহত্যা মামলার পলাতক আসামী আফাকু কোল্ড স্টোরেজ লিঃ সত্বাধিকারী শাহজাহান চৌধুরীর ব্যাংক ঋণ পুনঃ তফসিলে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে এসেছে। খোঁজ নিয়ে জানাগেছে, পলাতক আসামী বগুড়া শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবি এম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী এর মালিকানাধীন আফাকু কোল্ড স্টোরেজ লিঃ যা ইসলামী ব্যাংক বগুড়া বড়গোলা শাখার অর্থায়নে নির্মিত হয়। সেই ঋণের বর্তমান স্থিতি প্রায় ৩৭ কোটি টাকা। ঋণটি এখন খেলাপী মানে শ্রেণীকৃত।

 

এই ঋণ পুনঃ তফসিলের জন্য গত বছরের ডিসেম্বর মাসের ০১ তারিখে শাহজাহান চৌধুরী বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তার আলোকে (সুত্র: বিআরপিডি, ডিভিশন-১/সিআরএস/৯০২(৪)/২০২৫-
১২৩৪৯. ২৩/১০/২০২৫) ২% ডাউন পেমেন্ট দিয়ে ঋণটি পুনঃ তফসিল করার আবেদন করেন এবং বাংলাদেশ ব্যাংক সেটি অনুমোদন করেন ও পরে ইসলামী ব্যাংকে অনুমোদনের কপিটি প্রেরণ করা হয়। উল্লেখ্য যে,নীতি সহায়তা পাওয়ার যোগ্যতার শর্ত ছিল যারা ৫০ কোটি বা এর চেয়ে বেশি ঋণ খেলাপী আছে যাদের। সেই শর্ত অনুযায়ী আফাকু কোল্ড স্টোরেজ লিঃ যোগ্যতম নয়। সেগুলোকে তোয়াক্কা না করে বাংলাদেশ ব্যাংক তাদের নীতি সহায়তার সুবিধা দিয়েছে।

 

উল্লেখ্য যে, স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ এর প্রতিবেদন অনুযায়ী (স্বারক সংখ্যা এসবি/এফআই/২০২৫/৭৭০(৩). ০৯/১০/ ২০২৫)। এ বি এম নাজমুল কাদের শাহজাহান চৌধুরী ও তার স্ত্রী ইসমত আরা লাইজু গতবছরে ৫ই আগষ্ট সরকারের পট পরিবর্তনের পর গত বছরের ১৯ শে সেপ্টেম্বর দেশ থেকে পালিয়ে স্বপরিবারে আমেরিকা চলে যায়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানা ও শিবগঞ্জ থানায় মোট ০৯টি হত্যা মামলা রয়েছে। উল্লেখ্য যে, স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশের প্রতিবেদনটি বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বরাবর (স্বারকঃসংখ্যা-এসবি/এফআই/২০২৫/৭৭০(৩)প্রেরণ করেছেন। বাংলাদেশ ব্যাংক উক্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে অবহিত করেন (সূত্র নং: বিআরপিডি, ডিভিশন-১ (সিআরএস-১)/৯০১/২০২৫-১৩৪৫৫)গত মাসের ২৩ অক্টোরে। একজন পলাতক আসামী হয়ে কি ভাবে কোম্পানীর ব্যাবস্থাপনা পরিচালক ও পরিচালক ব্যাংকের আবেদন পত্রে স্বাক্ষর করেন এটি সকলের মনে প্রশ্ন জেগেছে, কাজেই গত বছরের ডিসেম্বর মাসের ০১ তারিখে নীতি সহায়তার আবেদনটি মিথ্যা বলে অনেকে ধারনা করছেন।

ইতিমধ্যে ইসলামী ব্যাংক বগুড়া বড়গোলা শাখার এই ঋণটি পুনঃ তফসিলের জন্য ডাকযোগে, হোয়াটস্অ্যাপ ম্যাসেঞ্জারে আবেদন এনে নতুন করে নিয়ম বহির্ভূতভাবে ঋণ পুনঃ তফসিল করার পায়তারা করছেন বলে জানাগেছে। তবে আইনে রয়েছে কোন বিদেশে পলাতক আসামীর যেকোন স্বাক্ষরকৃত আবেদন বা কোম্পানির রেজুলেশন ব‍্যাংক বা কোন প্রতিষ্ঠান গ্রহন করে তার উপর কার্যকর ব্যবস্থা নিতে পারেন না । এই ব্যাপারে ইসলামী ব্যাংক বড়গোলা শাখার ম্যানেজার জনাব তৌহিদ রেজাকে ফোন করলে উনি কোন সদুত্তর দিতে পারেনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে বৃষ্টির আভাস

২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে বৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট: আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও

আরও পড়ুন
language Change