তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎ ফরিদপুর কলেজ ছাত্রকে কুপিয়ে হত‍্যা হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ

বিএমইউতে প্রেসক্রিপশনে অননুমোদিত ওষুধ লিখলে শাস্তির বিধান রেখে নীতিমালা প্রণয়নের সুপারিশ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) চিকিৎসকদের ব্যবস্থাপত্রে অনিবন্ধিত এবং অননুমোদিত ওষুধ লিখলে শাস্তির বিধান রেখে নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের কাছে দেওয়া এক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে।

বিএমইউ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহু চিকিৎসক তাদের ব্যবস্থাপত্রে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) কর্তৃক অননুমোদিত ও অনিবন্ধিত ওষুধ লিখে আসছেন। ফলে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। এ সমস্যা নিরসনে মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হেনা চৌধুরীকে প্রধান করে সম্প্রতি একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে সদস্য হিসেবে আছেন ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ডা. ইলোরা শারমিন, উপ-রেজিসন্ট্রার (আইন) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ। কমিটির সদস্য সচিব সহকারী পরিচালক (আইন) অ্যাডভোকেট তানিয়া আক্তার।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের ব্যবস্থাপত্রে অনিবন্ধিত ওষুধের অস্তিত্ব বিদ্যমান আছে বলে প্রতীয়মান হচ্ছে। এক্ষেত্রে কোনো ওষুধ, ভিটামিন, মিনারেল, সাপ্লিমেন্স ব্যবস্থাপত্রে প্রদান করা হলে আইনের ব্যত্যয় হয় কি-না, হলে আইনি প্রতিকার/শাস্তির বিধানসমূহ কি কি তা নির্ণয় করে প্রচলিত আইনের সামঞ্জস্য রেখে শাস্তির বিধানসহ নীতিমালা প্রণয়ন করার জন্য সুপারিশ করা হয়েছে। প্রামাণ্য আইন হিসেবে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

অন্যান্য সুপারিশের মধ্যে আরও রয়েছে- যে সকল ভিটামিন, মিনারেল সাপ্লিমেন্ট, হেলথ কেয়ার প্রোডাক্ট বিভিন্ন কোম্পানির মাধ্যমে বিদেশ থেকে বাংলাদেশে আমদানি হয়, সেসব পণ্য ডিজিডিএ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কোন প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে বাংলাদেশে ব্যবহারের বা বিক্রির পরামর্শ দিয়ে থাকে বা আদৌ এ ধরণের অনুমতি দেয় কিনা সেটা নিশ্চিত হতে পদক্ষেপ নেওয়া। এতে আরও বলা হয়, ডিজিডিএর ওয়েবসাইটে প্রবেশ করে যে কোন চিকিৎসক সহজেই নিবন্ধিত ওষুধের তালিকা পেতে পারেন, সেই বিষয়ে আইটি সেকশনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

প্রতিকার হিসেবে বিএমইউ বা এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকগণ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত নয় এমন অনিবন্ধিত ঔষধ রোগীদের প্রেসক্রিপশনে যেন না দেন, সে বিষয়ে সমগ্র বিশ্ববিদ্যালয়ে লিফলেট ছাপিয়ে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে সচেতনতা তৈরি করা, অনিবন্ধিত ঔষধ ব্যবস্থাপত্রে লিখলে শাস্তিসমূহ কি হতে পারে এই বিষয়ে প্রত্যেক চিকিৎসকগণকে সজাগ ও সচেতন করার সুপারিশও করা হয়।

এ ছাড়া বিএমইউ হাসপাতালের ইনডোর, আউটডোর, বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশদ্বারে বড় করে সাইনবোর্ড লাগানো, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগে চেয়ারম্যান বরাবর চিঠি প্রেরণ করা এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বিএসটিআই কর্তৃক নিবন্ধিত ঔষধের তালিকা প্রত্যেক বিভাগে ও আউটডোরে সরবরাহের বাবস্থা করার সুপারিশ করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সন্দেহজনক ঘোরাফেরায় এক কিশোরকে রোহিঙ্গা আটক

সন্দেহজনক ঘোরাফেরায় এক রোহিঙ্গা কিশোরকে আটক

গাজীপুর জেলা সংবাদদাতাঃ গাজীপুরের টঙ্গীতে মুক্তার ভাই রোড এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করায় এক রোহিঙ্গা কিশোরকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে আটকের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটককৃত রোহিঙ্গা কিশোরের নাম রশিদুল্লাহ রশিদ (১৫)। তার পিতা মোহাম্মদ ইলিয়াছ। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার এইচডব্লিউ (HW) রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জানা গেছে, প্রায় ৬ থেকে ৭ দিন আগে পারিবারিক রাগারাগির কারণে রশিদ রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হন এবং আজ শুক্রবার সকালে গাজীপুরের টঙ্গী এলাকায় এসে পৌঁছায়। রাত আনুমানিক ৯টার দিকে মুক্তার ভাই রোডে একা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল সে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা তাকে

আরও পড়ুন
language Change