তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারকে আল্টিমেটাম দিল সাদিক কায়েম সোনালী লাইফ ছাড়ছেন গ্রাহকরা, ৬৪ হাজার পলিসি বন্ধ ডিবির হেফাজতে আনিস আলমগীর, চলছে জিজ্ঞাসাবাদ এস আলমের পেটে জনতা ব্যাংকের ২ হাজার কোটি টাকা মেসিই একমাত্র গোট আমিনুলের ‘সাম্রাজ্য’: ১২ বছরে নিম্নবিত্ত থেকে শতকোটিপতি হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল আজ পেয়াজের সরবরাহ বাড়াতে আমদানির অনুমতি আরও বাড়ালো ডলারসহ বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার এশিয়ার জন্য ট্রাম্পের নতুন নীতি  ঢাকায় পৌঁছেছে হাদিকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্স বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত প্রশাসনের নাম ভাঙিয়ে এনজিও কর্মকর্তার চাঁদাবাজি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রামগড়ে শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বিসিবির আচরণে তামিমের ক্ষোভ নিরাপদ মা ও সুস্থ শিশুর জন্য গর্ভকালীন পরিচর্যা আবহাওয়া অফিসের শীত নিয়ে নতুন বার্তা তারেক রহমানকে যেভাবে সংবর্ধনা জানাবে বিএনপি হাদিকে হামলায় আরো ২ জন গ্রেফতার ইসলাম ধর্মে বুদ্ধিজীবীদের যে সম্মান দিয়েছে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ এআইইউবির ২৩ তম সমাবর্তন অনুষ্ঠিত সংস্কৃতি মানুষের অন্তরকে আলোকিত করে: কাদের গনি চৌধুরী শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ কম্বোডিয়ায় নতুন করে হামলা থাইল্যান্ডের বিদ্যা সিনহা মিম নতুন সিনেমায় ১৪ ডিসেম্বর: স্বর্ণের ভরি কত? শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শাহজাদপুরে হাজী রফিকুলের MMH ও MNH অবৈধ ইট ভাটা চলছে ২০ বছর সিরাজগঞ্জ শাহজাদপুরে নলুয়াতে তাঁবুর ঘরে মাদক ও জুয়ার আঁধারী আসর মেসির সাথে কারিনার সাক্ষাৎ ঘিরে তুমুল আলোচনা রোনালদোকে দেখা যেতে পারে হলিউডের সিনেমায় জাতিসংঘ মহাসচিবের কড়া বার্তা ট্রাইব্যুনালে হাজির ১৫ সেনা কর্মকর্তা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা পোস্টাল ব্যালটে ভোট শান্তিরক্ষীদের নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ট্রাকের ধাক্কায় হোটেল কর্মচারী নিহত দেশকে নেতৃত্বহীন করতে হাদির ওপর হামলা সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে হাদির ওপর হামলায় মোটরসাইকেল মালিক গ্রেফতার শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৪ ডিসেম্বর: বুদ্ধিজীবী হত্যার শোকাবহ দিবস আগামীকাল প্রধান বিচারপতির বিদায়ি অভিভাষণ

পেঁয়াজের দাম আরও বেড়ে ১২০ টাকা

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥

রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম দিনের ব্যবধানে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজ আজ  ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর মুগদা, বাসাবো, মালিবাগ ও মগবাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব বাজারে দেখা যায়, মুদি দোকানগুলোতে মানভেদে প্রতিকেজি পেঁয়াজ ১১০ টাকা থেকে ১২০ টাকা দামে বিক্রি হচ্ছে। তবে এসব বাজারে ভ্যান গাড়িতে বিক্রি হওয়া পেঁয়াজ কিছুটা কম দামে, ১০০ থেকে ১০৫ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।

মুগদা বাজারের কামাল স্টোরের স্বত্বাধিকারী কামাল বলেন, ‘গত শুক্রবারও ৭৫ টাকা থেকে ৮০ টাকা দরে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি করেছি। দুদিন আগেও ৯০ টাকায় বিক্রি করেছি। আজ তুলনামূলক কিছুটা ছোট পেঁয়াজ ১১০ টাকা এবং বড় সাইজের বাছাইকৃত পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি করতে হচ্ছে।’

ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানত দুটি কারণে হঠাৎ করে পেঁয়াজের দামে এমন উল্লম্ফন হচ্ছে। একটি হলো- ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকা এবং অন্যটি রবি মৌসুমের পেঁয়াজ আসতে দেরি হওয়া।

কারওয়ান বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, এখানে আজ মানভেদে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০৫ টাকা কেজি দরে, যা গত শুক্র-শনিবারও বিক্রি হয়েছে ৭২ থেকে ৮৫ টাকায়।

আড়তদাররা বলছেন, ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। এ ছাড়া, রবি মৌসুমের পেঁয়াজ এখনও বাজারে তেমন না আসায় সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় আমদানি চালু না হলে বাজারে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে।

রাজধানীর কারওয়ান বাজারের আড়তদার মো. জালাল উদ্দিন বলেন, ‘এক সপ্তাহের ব্যবধানে আড়তে পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ৩০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। মূলত দেশি পেঁয়াজের সরবরাহ সংকটের কারণে দাম বাড়ছে।

পেঁয়াজ আমদানিকারক ও শ্যামবাজার পেঁয়াজ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মাজেদ বলেন, ‘গত তিন মাস ধরে দেশের বাজারে পেঁয়াজের সংকট চলছে। দেশে এখন আর পেঁয়াজের তেমন মজুত নেই। যার কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। ভারতে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকা কেজিতে। তাই দেশে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে দ্রুত আমদানির বিকল্প নেই।

এ দিকে, পেঁয়াজ চাষীরা বলছেন, এ বছর বিভিন্ন জেলায় পেঁয়াজ রোপণ করতে কিছুটা দেরি হয়েছে। এর ফলে রবি মৌসুমের পেঁয়াজ বাজারে আসতেও কিছুটা দেরি হচ্ছে। অন্যান্য বছর অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই রবি মৌসুমের পেঁয়াজ বাজারে আসতে শুরু করে। এ বছর অনেক জেলায় এখনো পেঁয়াজ জমি থেকে উত্তোলন সম্ভব হয়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দুর্ঘটনায় মারা গেলেন ভারতের সাবেক ক্রিকেটার

 ডেস্ক রিপোট : সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতের প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার রাজেশ বণিক। তিনি ত্রিপুরা রাজ্যের হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছেন। দলটির অধিনায়কও ছিলেন। ক্রিকেট বিষয়ক পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪০ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার। শনিবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের(টিসিএ) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ২০০১-০২মৌসুমে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় রাজেশের। ১৯৮৪ সালে জন্ম নেওয়া এই ক্রিকেটার ত্রিপুরার হয়ে মোট ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এ ছাড়া তিনি ২৪টি লিস্ট এ ম্যাচ ও ১৮টি টি টোয়েন্টিও খেলেছেন। পরে রাজ্যের অনূর্ধ্ব ১৬ দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন। ২০০০সালে কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল অনূর্ধ্ব ১৫টুর্নামেন্টে তিনি ভারত অনূর্ধ্ব ১৫দলের হয়ে খেলেছেন। সেই সময় তাঁর সতীর্থ ছিলেন ভারতের হয়ে খেলা ইরফান পাঠান ও আম্বাতি

আরও পড়ুন
language Change