তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই বিপদ বাড়াচ্ছে বৃষ্টি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি ইআবি’র অধীনে সারাদেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করবনা বাহারুলকে বরখাস্তের দাবিতে আইনজীবীর চিঠি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫ নিজ বাড়িতেই কিশোরদের ডাকাতির নাটক বিজিবির অভিযানে আটক - ২ হাসিনা ভারতে থাকবে কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য সিএমপির সব থানার ওসি রদবদল সরকারি কর্মচারীদের নতুন ৫ দাবি এলো ‘এই অবেলায়-২’ ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন কোচ নিয়োগ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম একান্ত সাক্ষাৎকারে মাহবুবুর রহমান শাহীন যুক্তরাষ্ট্র থেকে এলো হাজার টন গম ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি খালেদা জিয়ার বন্ধ হয়েছে রক্তক্ষরণ নারায়ণগঞ্জে মার্কেটে আগুন গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারি আটক বিএসএফের নিকট অন্তঃসত্ত্বা নারীকে হস্তান্তর করল বিজিবি রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত - ১ পুলিশের বিরুদ্ধে আসামীদের গ্রেফতারে শৈথিল্যের অভিযোগ বিজিবির অভিযানে অবৈধ মালামাল জব্দ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল বাংলাদেশীরা জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে সেমিনার হচ্ছে আইনগত সহায়তা অধিদপ্তর জার্মানি নারী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা দায়ী ভাঙায় সড়ক দুর্ঘটনায় নিহত - ৪ আজ যত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ খুবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা ক্ষমতা বাড়ল পাকিস্তানের সেনাপ্রধানের

কুমিল্লা বিভাগের দাবিতে ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম-ঢাকা’র মতবিনিময়

কুমিল্লা বিভাগের দাবিতে ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম-ঢাকা’র মতবিনিময়

স্টাফ রিপোর্টার॥
অবিলম্বে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানিয়েছে ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)’র নেতৃবৃন্দ। আজ রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ঢাকায় কর্মরত দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় অবিলম্বে বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ নভেম্বর সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

সাংবাদিক নেতৃবৃন্দ কোন ধরনের তালবাহানা বা গড়িমসি না করে অতি দ্রুততার সাথে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের যৌক্তিকতা এবং ভবিষ্যত কর্মসূচি নিয়ে মূল্যবান মতামত তুলে ধরেন।

তারা বলেন, অবকাঠামো থেকে শুরু করে সকল ধরনের সুযোগ-সুবিধা থাকা সত্বেও কুমিল্লাকে বিভাগ না করে যুগের পর যুগ বঞ্চিত করে রাখা হয়েছে। যখনই কুমিল্লা বিভাগ ঘোষণার সময় হয় বা দ্বারপ্রান্তে থাকে, তখনই শুরু হয় ষড়যন্ত্র। কুমিল্লা বিভাগ ঘোষণা এখন আর কোনো দাবি নয়, এটা কুমিল্লাবাসীর অধিকার। তাই অবিলম্বে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশেও কুমিল্লা বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের তাগিদ দেয়া হয়েছে। বিভাগ বাস্তবায়নে সরকারের কোষাগার থেকে একটি পয়সাও খরচ করতে হবে না। সুতরাং এ বিষয়ে আর কোন বিলম্বের কারণ আমরা দেখছি না।

আগামী ২৪ নভেম্বরের কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকায় বসবাসরত কুমিল্লার সকল সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয়।

অন্যান্যদের মধ্যে অলোচনায় অংশগ্রহণ করেন, সংগঠনের সহ-সভাপতি এম. এস. দোহা, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, এটিএন বাংলার চিফ রিপোর্টার মঈনুল আহসান, অর্থ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ, সাবেক অর্থ সম্পাদক সায়ীদ আবদুল মালিক, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম, ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান রতন, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক নার্গিস জুঁই, তথ্য-প্রযুক্তি সম্পাদক আহমেদ আজম, শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক ফারজানা আফরিন, ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ বেলাল এবং নির্বাহী সদস্য মোহাম্মদ মাসুদ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে

  ডেস্ক রিপোর্ট: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনা সাজ্জাত আলী বলেছেন, পুলিশের ওপর হামলা বাড়তে থাকলে পরিস্থিতির খেসারত জনগণকেই দিতে হবে। এভাবে চলতে থাকলে একসময় নিজের ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে গোয়েন্দা বিভাগের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে বুধাবার (১৯ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে দায়িত্বে থাকা এএসআই নুর ইসলামসহ তিনজন আহত হন। এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত হামলা হিসেবে দেখছে পুলিশ। ডিএমপি কমিশনার বলেন, ককটেল মেরে পুলিশ সদস্যকে আহত করা হয়েছে। এতে পুলিশের মনোবল ক্ষতিগ্রস্ত হয়। এমন দুর্বৃত্তায়ন না করার অনুরোধ জানাই। এতে শেষ পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হবেন। গত ১৬ নভেম্বর এক বেতার বার্তায় গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা বা ককটেল নিক্ষেপের মতো

আরও পড়ুন
language Change