তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
যাত্রা শুরু বাংলাদেশ ইনোভেশন পার্টির বুড়িচংয়ে শিক্ষা ফাউন্ডেশন-বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠিত বিসিকে প্রকল্প পরিচালক হাফিজুর রহমান এর অসংতিপূর্ণ টেন্ডার কার্যক্রম! স্বস্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ বিআইডব্লিউটিএ নিয়োগে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ দেশটা সবার, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও প্রত্যেকের দায়িত্ব : প্রধানমন্ত্রী জঙ্গল সলিমপুরে ইয়াসিন-ফারুক সাম্রাজ্য! উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ভি পি ইকবাল রামগঞ্জে ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন সাবেক স্বামীর সন্তান অপহরণের চেষ্টার অভিযোগে চাটখিলে নারী আটক জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন ​ফেসবুকে মন্তব্য কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে ছাত্রদলের হামলা, পাল্টা মামলায় বাড়ছে আতঙ্ক চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান চোরাই মোবাইল জব্দ সুন্দরবনে আত্মসমর্পণ করা সুমন বাহিনীর সদস্য অস্ত্রসহ গ্রেফতার ঈদুল আযহা: খাগড়াছড়িতে র‍্যাব-৭-এর নিরাপত্তা জোরদার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪: অনিয়মের ‘হর্তাকর্তা’ ইকবাল ও নুরুল স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার কেশবপুর প্রেসক্লাবে ক্রীড়া প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল চাটখিল বরগুনা জেলায় পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতি নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিক লীগ নেতা মুহাম্মদ এয়াকুবের দাম্ভিকতা আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল রামিসা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন বিস্ফোরক ও ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে রামগড়ে ওপেন হাউজ ডে পালিত শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য: প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫ চায়না বিএনপিতে হাইব্রিড অনুপ্রবেশ আতঙ্ক ‎ইউপি চেয়ারম‍্যান যেনো দুর্নীতির কারখানা দেশের রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ঈদ শান্তিপূর্ণ উদযাপনে মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ঈদে যানজট নিয়ন্ত্রণ ঠেকাতে কড়া নির্দেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত ময়মনসিংহের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কার পেলেন আব্দুল কাদির গুলিস্তানে হাতাহাতি করা ২ কনস্টেবল সাময়িক বরখাস্ত হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল আজ থেকে প্রাথমিকে টানা ১৫ দিনের ছুটি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে যাচ্ছেন যিনি ডিপিডিসির প্রকৌশলী মোহাম্মদ আতাউর কবির কাজে দুই লাখ টাকা ‘ঘুষ’ দাবী! না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বাবার খনন করা খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ নজরুল আমাদের সকল মানুষের কবি: আব্দুস সালাম

নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষায় সফল তুরস্ক

নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষায় সফল তুরস্ক
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষার সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। এ পরীক্ষায় বিভিন্ন ধরনের ড্রোন সফলভাবে ভূপাতিত ও ধ্বংস করেছে তোলগা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রোববার (১৬ নভেম্বর) ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান এমকেই তাদের নতুন প্রজন্মের অ্যান্টি-ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ‘তোলগান’ সফল পরীক্ষা সম্পন্ন করেছে। পরীক্ষায় বিভিন্ন ধরনের ড্রোন লক্ষ্যবস্তু শনাক্ত করে নিরস্ত্র ও ধ্বংস করতে সক্ষম হয়েছে সিস্টেমটি।

কনিয়ার কারাপিনার ফায়ারিং টেস্ট অ্যান্ড ইভ্যুয়ালুয়েশন গ্রুপ কমান্ডে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তুরস্কের স্থানীয়ভাবে নির্মিত তোলগা সিস্টেমটি মিনি ও মাইক্রো ড্রোন, ট্যাকটিকাল ড্রোন, ক্রুজ মিসাইল এবং স্মার্ট মুনিশন থেকে সুরক্ষা দিতে পারে। এতে কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার, রাডার, টারেট-ভিত্তিক অস্ত্র, ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা এবং বিশেষভাবে তৈরি অ্যান্টি-ড্রোন গোলাবারুদ রয়েছে। এগুলো একাধিক স্তরে সমন্বিত প্রতিরক্ষা দেয়।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সফট-কিল পরীক্ষায় প্রায় ৩ কিলোমিটার দূরের একটি শত্রু ড্রোন প্রথমে রাডারে শনাক্ত হয়। এরপর এটি ইলেক্ট্রো-অপটিকস দিয়ে শনাক্তকরণ নিশ্চিত করার পর ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে অকার্যকর করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষায় দুটি স্থির ১২.৭ মিমি গান, একটি যানবাহনে স্থাপিত রোটারি ১২.৭ মিমি গান এবং ২০ মিমি অস্ত্র ব্যবস্থার মাধ্যমে নিচু উচ্চতায় নিকটবর্তী আক্রমণ চালানো ড্রোনগুলো ধ্বংস করা হয়।

এমকেই-এর মহাব্যবস্থাপক ইলহামি কেলেস জানান, পরীক্ষায় বাস্তব যুদ্ধ পরিস্থিতির অনুরূপ পরিবেশ ব্যবহার করা হয় এবং ড্রোনগুলোর ধরনও রাশিয়া–ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ড্রোনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল।

তিনি বলেন, তুরকিয়ের ঘোষিত স্টিল ডোম প্রতিরক্ষা ব্যবস্থার নিচের স্তর—অর্থাৎ ৩,০০০ মিটার উচ্চতা পর্যন্ত ড্রোন ও আকাশ প্রতিরক্ষার পুরো ভিত্তি তোলগা সিস্টেম দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।

কেলেস জানান, তোলগা সিস্টেম এখন আন্তর্জাতিক বাজারেও বড় সম্ভাবনা সৃষ্টি করেছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দেশে প্রদর্শনী করা হবে।

তিনি আরও বলেন, সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে, বেশিরভাগ লক্ষ্য মাত্র ৩–৪ রাউন্ডেই ধ্বংস করা গেছে—যা আমাদের বড় আত্মবিশ্বাস দিয়েছে।

এমকেই জানিয়েছে, গণউৎপাদনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদ উভয়াংশের বৃহৎ পরিসরে উৎপাদন শুরু করতে প্রস্তুতির কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডেইলি সাবাহ জানিয়েছে, তোলগা প্রতিরক্ষা ব্যবস্থা স্থির ও মোবাইল—উভয় ধরনের প্ল্যাটফর্মে ব্যবহারের উপযোগী। এটি হুমকির দূরত্ব অনুযায়ী প্রতিরক্ষা প্রতিক্রিয়া সামঞ্জস্য করতে পারে। সিস্টেমটি সর্বোচ্চ ৩,০০০ মিটার পর্যন্ত কার্যকর প্রতিরক্ষা নিশ্চিত করতে পারে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্টঃ খুলনায় প্রকাশ্যে যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন আড়ংঘাটা রোডের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাশিকুল আনাম রাশু (৩৮)। তিনি দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে। দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে দৌলতপুর থানা যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজনীতির পাশাপাশি রাশু কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট-বালুর ব্যবসা করতেন। সোমবার সকালে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলির একটি তার মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত

আরও পড়ুন
language Change