তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারকে আল্টিমেটাম দিল সাদিক কায়েম সোনালী লাইফ ছাড়ছেন গ্রাহকরা, ৬৪ হাজার পলিসি বন্ধ ডিবির হেফাজতে আনিস আলমগীর, চলছে জিজ্ঞাসাবাদ এস আলমের পেটে জনতা ব্যাংকের ২ হাজার কোটি টাকা মেসিই একমাত্র গোট আমিনুলের ‘সাম্রাজ্য’: ১২ বছরে নিম্নবিত্ত থেকে শতকোটিপতি হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল আজ পেয়াজের সরবরাহ বাড়াতে আমদানির অনুমতি আরও বাড়ালো ডলারসহ বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার এশিয়ার জন্য ট্রাম্পের নতুন নীতি  ঢাকায় পৌঁছেছে হাদিকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্স বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত প্রশাসনের নাম ভাঙিয়ে এনজিও কর্মকর্তার চাঁদাবাজি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রামগড়ে শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বিসিবির আচরণে তামিমের ক্ষোভ নিরাপদ মা ও সুস্থ শিশুর জন্য গর্ভকালীন পরিচর্যা আবহাওয়া অফিসের শীত নিয়ে নতুন বার্তা তারেক রহমানকে যেভাবে সংবর্ধনা জানাবে বিএনপি হাদিকে হামলায় আরো ২ জন গ্রেফতার ইসলাম ধর্মে বুদ্ধিজীবীদের যে সম্মান দিয়েছে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ এআইইউবির ২৩ তম সমাবর্তন অনুষ্ঠিত সংস্কৃতি মানুষের অন্তরকে আলোকিত করে: কাদের গনি চৌধুরী শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ কম্বোডিয়ায় নতুন করে হামলা থাইল্যান্ডের বিদ্যা সিনহা মিম নতুন সিনেমায় ১৪ ডিসেম্বর: স্বর্ণের ভরি কত? শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শাহজাদপুরে হাজী রফিকুলের MMH ও MNH অবৈধ ইট ভাটা চলছে ২০ বছর সিরাজগঞ্জ শাহজাদপুরে নলুয়াতে তাঁবুর ঘরে মাদক ও জুয়ার আঁধারী আসর মেসির সাথে কারিনার সাক্ষাৎ ঘিরে তুমুল আলোচনা রোনালদোকে দেখা যেতে পারে হলিউডের সিনেমায় জাতিসংঘ মহাসচিবের কড়া বার্তা ট্রাইব্যুনালে হাজির ১৫ সেনা কর্মকর্তা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা পোস্টাল ব্যালটে ভোট শান্তিরক্ষীদের নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ট্রাকের ধাক্কায় হোটেল কর্মচারী নিহত দেশকে নেতৃত্বহীন করতে হাদির ওপর হামলা সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে হাদির ওপর হামলায় মোটরসাইকেল মালিক গ্রেফতার শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৪ ডিসেম্বর: বুদ্ধিজীবী হত্যার শোকাবহ দিবস আগামীকাল প্রধান বিচারপতির বিদায়ি অভিভাষণ

হাসিনার রায় ঘিরে কঠোর নিরাপত্তা

হাসিনার রায় ঘিরে কঠোর নিরাপত্তা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই রাস্তায় যান চলাচল কম। এ কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। একইসঙ্গে শেখ হাসিনার রায় ঘোষণার জন্য রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।

আজ সোমবার সকাল ৮টায় সরেজমিনে দেখা যায়, শিক্ষাভবন থেকে জাতীয় ঈদগাহ অভিমুখী সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল সীমিত করার পাশাপাশি তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন পুলিশ সদস্যরা। হাইকোর্টের প্রবেশপথেও ছিল পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এ সময় প্রবেশকারীদের ব্যাগ তল্লাশির পাশাপাশি যানবাহন প্রবেশের ক্ষেত্রে ব্যাপক তলাশি করতে দেখা যায়। ভেতরে প্রবেশ করতেই সাঁজোয়া যানসহ ছিল সেনা সদস্যদের উপস্থিতি। তারপরের ধাপেই ছিল র‌্যাব ও পুলিশের বিশেষ শাখার কঠোর নিরাপত্তা।

গত ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণার দিন ধার্য করে। এরপর থেকেই রাজধানীসহ সারা দেশে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটে। এছাড়াও এই রায়কে কেন্দ্র করে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাশাপাশি নাশকতা রোধে রাজধানীজুড়ে বাড়তি নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাংলামটর থেকে যমুনা অভিমুখী রাস্তা, মৎস্যভবন, প্রেসক্লাব, কদম ফোয়ারা ও যমুনার সামনে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা। নিরাপত্তা জোরদার করা হলেও রাজধানীর অধিকাংশ সড়কে যানবাহনস্বল্পতা দেখা গেছে।

মিরপুর থেকে সদরঘাট যেতে বাসের জন্য অপেক্ষা করছিলেন চাকরিজীবী জালিজ মাহমুদ। গণমাধ্যমকে তিনি বলেন, বিগত কয়েক দিনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

একান্ত প্রয়োজন ছাড়া কেউই বের হচ্ছেন না। রাস্তায় বের হয়ে দেখি বাসের স্বল্পতা। প্রায় আধা ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করছি।
আরাফাত রহমান নামে অপর এক চাকরিজীবী গণমাধ্যমকে বলেন, যানবাহন পেতে সমস্যা হলেও চিরচেনা ব্যস্ত শহরের প্রায় অধিকাংশ সড়ক ছিল প্রায় ফাঁকা।

এদিকে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধে বিচার দ্রুত বাস্তবায়নের দাবিতে ট্রাইব্যুনালের সামনে যাওয়া হয়েছেন জুলাই যোদ্ধাসহ বিভিন্ন স্তরের জনসাধারণ। শেখ হাসিনার ফাঁসির দাবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করছেন তারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পদত্যাগ করলেন বিচারপতি শাহেদ নূর উদ্দিন

নিজস্ব প্রতিবেদক॥ পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি শাহেদ নূর উদ্দিন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত প্রক্রিয়ার মধ্যেই প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। শেখ হাসিনা সরকারের সময়ে নিয়োগ পাওয়া বেশ কয়েকজন বিচারককে অপসারণের দাবি ওঠার পর গত বছরের ১৬ অক্টোবর ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টে বিচারকাজ পরিচালনা থেকে বিরত রাখা হয়। তাদেরই একজন শাহেদ নূর উদ্দিন। নিয়ম অনুযায়ী, কোনো বিচারপতির বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সুপারিশ পাঠানোর পর রাষ্ট্রপতি তা বাস্তবায়ন করেন। তবে ওই সময় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কার্যকর ছিল না। বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত করে গত বছর ২০ অক্টোবর আপিল বিভাগ রায় দেয়। এর ফলে বিচারপতি অপসারণ প্রক্রিয়া নিয়ে গত সরকারের

আরও পড়ুন
language Change