তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবে : ইসি সানাউল্লাহ ফাইনালে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন - মনি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করব না করতেও দেবোনা দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

আ’লীগ সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই: মির্জা আব্বাস

পাঠক সংখ্যা
638

অনলাইন ডেস্কঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সমাবেশ হওয়ার কথা ছিল হয়েছে ১০ তারিখে। আর ৮ তারিখেই মহাসচিবসহ আমাকে গ্রেফতার করা হয়।

আমরা বুঝতে পারলাম না আমাদের কেন গ্রেফতার করা হয়েছে। এ গ্রেফতার, নির্যাতন, গুম, খুন ক্ষমতায় টিকে থাকার জন্য। বাংলাদেশকে লুটের আখড়া বানিয়েছে। টাকা কামানোর মেশিন বানিয়েছে বাংলাদেশকে। আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি। এ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর সোনাদীঘির মোড়ে বিএনপি এ বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়। দীর্ঘ প্রায় ১৬ বছর পর এখানে সমাবেশের অনুমতি পায় বিএনপি।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ভোটের রাজনীতি আর নেই। ১৫ বছর আগে যারা ভোটার হয়েছেন তারা আজও একটি ভোট দিতে পারেননি। আমিও ভোট দেওয়া ভুলে গেছি।

তত্ত্বাবধায়ক সরকার দাবিটা আওয়ামী-জামায়াতের উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকারের সময় আওয়ামী-জামায়াত ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে বারবার বলেছিলেন ‘এ মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার’। আজকের প্রধানমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছিলেন, চিরদিনের জন্য তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। আজ ক্ষমতায় এসেই এ আওয়ামী লীগ সরকার একনায়কতন্ত্র কায়েম করার জন্য তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দিলেন। আদালতের রায়ে বাংলাদেশের জনগণ সব সময় চলে না। আদালতের রায়ে রাজনীতি নির্ধারণ হয় না। রাজনীতি রাজনীতির মতোই চলবে। তত্ত্বাবধায়ক সরকার সংসদ থেকে পাস করে সংবিধানকে কাটাছেড়া করে সংবিধানের বারোটা বাজিয়ে দিয়েছেন।

মির্জা আব্বাস বলেন, আজকে আমাদের আন্দোলন করতে হচ্ছে অন্ন-বস্ত্র-বাসস্থানের দাবিতে। আজকে গরিবের পেটে খাওয়া নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কথায় কথায় তেলের দাম বাড়িয়ে দেন, বিদ্যুতের দাম বাড়িয়ে দেন। কারণ আপনাদের তো ভোটের দরকার নেই। যদি ভোটের দরকার থাকতো তবে জনগণের চাওয়া কী তা তাকিয়ে দেখতেন। জনগণ কী ভাবছে তা আপনারা ভাবতেন। এমন কিছুই ভাবছেন না আপনারা। কারণ আপনারা জানেন বিকল্প পন্থায় ক্ষমতায় চলে আসবেন।

তিনি বলেন, আমরা যখন মিছিল করি, স্লোগান দেই তখন আওয়ামী লীগের বুকে কাঁপন ধরে। আমরা রাস্তায় হাঁটি, পদযাত্রা করি আর উনারা বলে এটা হলো বিএনপির মরণ যাত্রা। আমরা বলতে চাই। এটা হলো আওয়ামী লীগের অগ্রিম শবযাত্রা। যা সারা বাংলাদেশে শুরু হয়েছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। দেখবেন রাজশাহী নয় সারা বাংলাদেশ বিএনপির ঘাঁটি হয়ে গেছে। আমরা কয়টা আসন পাবো জানি না। তবে জনগণ আওয়ামী লীগকে আর ভোট দেবে না।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও হাবিবুর রহমান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৫১ রাজনৈতিক দলের মনোনয়নপত্র দাখিল

৫১ রাজনৈতিক দলের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৫১টি রাজনৈতিক দলের ২ হাজার ৯১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ৪৭৮ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ৫৬৯টি মনোনয়নপত্র জমা দিয়েছে। নির্বাচন কমিশন অফিস সূত্রে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে। কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, নয়টি রাজনৈতিক দল নিজ দল থেকে কোনো মনোনয়নপত্র দাখিল করেনি। আলোচিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বাধিক ৩৩১টি মনোনয়নপত্র জমা দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি যথাক্রমে ২৭৬ ও ৪৪টি মনোনয়নপত্র দাখিল করেছে। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা বিভাগে-৪৪২টি। অন্যদিকে সবচেয়ে কম মনোনয়নপত্র দাখিল হয়েছে ফরিদপুর বিভাগে-১৪২টি। গতকাল (সোমবার) ছিল নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী বিভিন্ন দল, জোট ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ইসি জানায়, আসন্ন ত্রয়োদশ

আরও পড়ুন
language Change