স্পোর্টস ডেস্কঃ
ম্যাচের যোগ করা সময়ে গোল হজম করায় নেপালের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি বাংলাদেশের। ভারতের বিপক্ষে পুনরাবৃত্তি ঘটুক সেটা চান না হাভিয়ের কাবরেরা। বাংলাদেশের কোচ, এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে হাসিমুখে মাঠ ছাড়তে চান।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কাবরেরা বলেছেন, ‘আগামীকাল এমন কিছু চলবে না (শেষ মুহূর্তে গোল হজম)। এ নিয়ে আমরা বিশেষভাবে কাজ করেছি। আশা করি, সঠিকভাবে বক্স ডিফেন্ড করতে পারলে সমস্যা হবে না।’
জাতীয় স্টেডিয়াম আগামীকাল জয় নিয়ে মাঠ ছাড়তে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন কাবরেরা। বাংলাদেশি কোচ বলেছেন, ‘আমরা প্রস্তুত। আমরা জিততে পারি। এই বিশ্বাস দলটার মধ্যে আছে।
বাংলাদেশের মতোই প্রবাসী ফুটবলারকে খেলানোর বিষয়ে আগ্রহী হয়েছে ভারত। তারই ধারাবাহিকতায় ফিফার কাছ থেকে ম্যাচে খেলানোর অনুমতি না পেলেও রায়ান উইলিয়ামসকে ঢাকায় এনেছে ভারত।
অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড বাংলাদেশের বিপক্ষে খেলার অনুমতি পাইলে তাকে আটকানোর জন্য কোনো পরিকল্পনা করা হয়েছে কি না জানতে চাইলে কাবরেরা বলেছেন, ‘কে খেলবে আর কে খেলবে না, সেটি নিয়ে ভাবছে না বাংলাদেশ। সব পরিস্থিতির জন্যই দল প্রস্তুত। উইলিয়ামস না খেললেও ভারতীয় দলে আরো অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। তাদের মুখোমুখি হতে আলাদা প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল।’
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত