তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মানিকছড়িতে ভুমি দখলের অভিযোগে মামলা চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে বিজিবি শেরপুরে ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের নিন্দা ওসমান হাদির অস্ত্রোপচারের সময় প্রচুর রক্তক্ষরণ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক মোহাম্মদপুর প্রেসক্লাব এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি দেড় যুগ পর ২০২৪ এর বিজয় দিবস ছিল ‘শৃঙ্খলমুক্ত’ তরুণদের ভাবনায় বিজয়ের মাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্বামীসহ গৃহকর্মীর রিমান্ড মঞ্জুর ৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি সাজিদের খাসজমি দখল করে চলাচলের পথ বন্ধের অভিযোগ জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজি ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব: মির্জা ফখরুল এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই শিক্ষার্থীর মৃত্যুতে ফার্মগেটে সড়ক অবরোধ হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর হিউম্যান রাইটস্ পীস অ্যাওয়ার্ড-২০২৫ পদক পেয়েছেন ইব্রাহিম হোসেন ট্রাম্প গোল্ড ভিসা চালু করল যুক্তরাষ্ট্র এনসিপির মনোনয়ন পেলেন জাতীয় পার্টির উপদেষ্টা সংসদ ও গণভোটের তপশিল ঘোষণা আজ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় চোরাইমাল জব্দ ডিবির এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ ও আসিফ শহীদ নগরে ছুরিকাঘাতে যুবক নিহত বাংলা একাডেমিতে আজ থেকে শুরু ‘বিজয় বইমেলা খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে বরুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত রামগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে মিলল ককটেলসহ পিস্তল

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে মিলল ককটেলসহ পিস্তল
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড অ্যামুনিশন এবং ৪ টি ককটেল বোমা উদ্ধার হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮ টায় বিমানবন্দর স্টেশনে উত্তরা আর্মি ক্যাম্প র‍্যাবের ডগ স্কোয়াড টিমকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীন উত্তরা আর্মি ক্যাম্প থেকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি তল্লাশি করে চালের বস্তা থেকে একটি দেশীয় পিস্তল, ১ রাউন্ড অ্যামুনিশন এবং ৪টি ককটেল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়।

প্রত্যক্ষদর্শিরা জানান দিনাজপুর থেকে ছেড়ে আসার পর পার্বতীপুর রেলস্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি নিলে ৩-৪ ব্যক্তি কয়েকটি চালের বস্তা (লুকায়িত পিস্তল এবং বিস্ফোরক দ্রব্যাদিসহ) ট্রেনের নির্দিষ্ট বগিতে রেখে চলে যায়। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নাশকতাকারীদের শনাক্ত করার কাজ চলছে।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শাহজাদপুরে সন্ত্রাসী হামলায় আনোয়ার নামের এক যুবক মৃত্যু শয্যায়

ইসরাফিল শেখ:(সিরাজগঞ্জ) শাহজাদপুর: সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্রয়লার মুরগি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ জানালে সন্ত্রাসী হামলায় এক যুবক মৃত্যুশয্যায়। শাহজাদপুর পৌর এলাকার ৫ নং ওয়ার্ডে আইগবাড়ী পাড়কোলা গত ইং ২০/১১/২০২৪ তারিখ আনুমানিক সন্ধ্যা ৫ ঘটিকার সময় আসামীরা সন্ত্রাসী হামলা করেন। বাড়ী সংলগ্ন ও পাশাপাশি আসামীদের বাড়ীর ১ তলা বিল্ডিংয়ের ছাদের উপর আসামীরা ব্রয়লার মুরগীর ফার্ম করায়, উক্ত ফার্মের দুর্গন্ধে আশেপাশের বায়ু দূষিত হওয়ায় এবং দুর্গন্ধে বসবাসের অযোগ্য হইয়া পড়ায়, সে বিষয়ে কথা বলতে গেলে মোঃ আনোয়ার হোসেন, পিতা- আব্দুস সালাম শেখ সাং- আইগবাড়ী পাড়কোলা, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ। লাঠি দ্বারা হত্যার উদ্দেশ্যে লক্ষ্য করিয়া বারি মারিলে, উক্ত বারি লক্ষ্যভ্রষ্ট হইয়া বাম চোখে লাগিয়া চোখে রক্তজমাট বেধে চোখের কোনা ফুলিয়া দৃষ্টিশক্তি আংশিক নষ্ট হইয়া যায়। শহীদ মুনছুর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন
language Change