তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি ইআবি’র অধীনে সারাদেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করবনা বাহারুলকে বরখাস্তের দাবিতে আইনজীবীর চিঠি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫ নিজ বাড়িতেই কিশোরদের ডাকাতির নাটক বিজিবির অভিযানে আটক - ২ হাসিনা ভারতে থাকবে কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য সিএমপির সব থানার ওসি রদবদল সরকারি কর্মচারীদের নতুন ৫ দাবি এলো ‘এই অবেলায়-২’ ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন কোচ নিয়োগ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম একান্ত সাক্ষাৎকারে মাহবুবুর রহমান শাহীন যুক্তরাষ্ট্র থেকে এলো হাজার টন গম ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি খালেদা জিয়ার বন্ধ হয়েছে রক্তক্ষরণ নারায়ণগঞ্জে মার্কেটে আগুন গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারি আটক বিএসএফের নিকট অন্তঃসত্ত্বা নারীকে হস্তান্তর করল বিজিবি রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত - ১ পুলিশের বিরুদ্ধে আসামীদের গ্রেফতারে শৈথিল্যের অভিযোগ বিজিবির অভিযানে অবৈধ মালামাল জব্দ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল বাংলাদেশীরা জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে সেমিনার হচ্ছে আইনগত সহায়তা অধিদপ্তর জার্মানি নারী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা দায়ী ভাঙায় সড়ক দুর্ঘটনায় নিহত - ৪ আজ যত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ খুবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা ক্ষমতা বাড়ল পাকিস্তানের সেনাপ্রধানের হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত হাসপাতালে এসে পৌঁছেছেন জুবাইদা রহমান

বিশ্ববিদ্যালয় দিবসেও চালু ছিল ক্লাস-পরীক্ষা

 

স্টাফ রিপোর্ট:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনব্যাপী আনন্দ শোভাযাত্রা,কেক কাটা,আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শামিম উদ্দিন খান। এরপর জিরো পয়েন্ট থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহীদ মিনার,কেন্দ্রীয় গ্রন্থাগার ও জারুলতলা প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। সকাল সাড়ে ১০টায় কেক কাটা হয় এবং বেলা ১১টায় শুরু হয় আলোচনা সভা ও স্মৃতিচারণ পর্ব। বিশ্ববিদ্যালয় দিবসে চালু ছিল পরীক্ষা ও ক্লাস এবং হীরকজয়ন্তী উপলক্ষে রাখা হয়নি আলাদা কোনো আয়োজন।

আলোচনা সভায় শুরুতে কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। জুলাই মাসে শহীদ হওয়া শিক্ষার্থীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন,এই বিশ্ববিদ্যালয় আজ এমন একপর্যায়ে এসেছে যেখানে শুরু হয়েছিল মাত্র ৪টি বিভাগ দিয়ে, এখন বিভাগ সংখ্যা দাঁড়িয়েছে ৫৪। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে থাকা মাস্টারপ্ল্যান অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়। কিন্তু ৬০ বছর পার হলেও সেই লক্ষ্য পূরণ হয়নি।

তিনি আরও বলেন, আবাসিক হলগুলোতে মাত্র ৬৪০০ শিক্ষার্থীর থাকার ব্যবস্থা,অথচ হলের বাইরে প্রায় ২২ হাজার শিক্ষার্থী থাকতে বাধ্য হচ্ছেন যাদের অনেকেরই নিরাপদ আবাসনের ব্যবস্থা নেই। আপনারা শিক্ষকরা কঠিন সময়েও পরিশ্রম করে বিশ্ববিদ্যালয় এগিয়ে নিয়েছেন। আজ নীতিনির্ধারকের জায়গায় এসে যেন সেই বাস্তবতাকে বিবেচনায় রাখেন। গবেষণা খাতে ভর্তুকি বৃদ্ধি এখন সময়ের দাবি। আজকের এই অনুষ্ঠান আরও সম্প্রসারিত হতে পারত। আমাদের আকাঙ্ক্ষা হীরকজয়ন্তীর অনুষ্ঠান যেন দ্রুত আয়োজন করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের গৌরব যথাযথভাবে উদযাপিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং চাকসুর সাবেক ভিপি এস এম ফজলুল হক বলেন, ‘আজ বিশ্ববিদ্যালয় দিবস। আমরা এমন একটি বিদ্যাপীঠ পেয়েছি যেখানে আনিসুর রহমান, আবু হেনা মোস্তফা, রশিদ চৌধুরী, অধ্যাপক ইউনূস, জামাল নজরুলের মতো মহান শিক্ষকরা ছিলেন। আমাদের সময়ে প্রশাসনের সাথে পরিবর্তনের জন্য অনেক কথা বলেছি, কিন্তু পারিনি সময়ের সঙ্গে সমাজের বাস্তবতায় মিশে গিয়েছিলাম।কিন্তু ২০২৪ সালে যারা রক্ত দিয়েছেন,তাদের ত্যাগ আমাদের নতুন দিশা ও শক্তি দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, দক্ষিণ–পূর্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আজ ৬০ বছরে পদার্পণ করেছে। দেশের বৃহত্তম ক্যাম্পাস ও শাটল ট্রেন এটি শুধু যাতায়াতের মাধ্যম নয়, আমাদের আবেগের অংশ। প্রতিটি আন্দোলন-সংগ্রামের সঙ্গে এই বিশ্ববিদ্যালয় জড়িত। জুলাইতে আমাদের দুজন শহিদ হয়েছেন যা স্মরণ করিয়ে দেয়, এই বিদ্যাপীঠের অগ্রগতি ও লড়াই পরস্পরের সঙ্গে সম্পর্কিত। ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর নানা সীমাবদ্ধতার কারণে অনেক কিছু বাস্তবায়িত হয়নি, তবে ভবিষ্যতে সহযোগিতার মাধ্যমে আমরা অবশ্যই এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন বলেন, যারা এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার অবদান রেখেছেন তাদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক অর্জন। আমাদের বিশ্ববিদ্যালয়ের রয়েছে খেতনামা শিক্ষক গবেষণা,বিজ্ঞানী। আমাদের বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যেতে পারত আমাদের এই বিশ্ববিদ্যালয় চলে সরকারের ফান্ড-এ। আমরা সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে অনেক কম বাজেট পেয়েছি অবহেলিত হয়ে আসছি। এটা না হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আরও ভিন্ন হতে পারত।

তিনি আরও বলেন,৭১ সালে বাংলাদেশের সঙ্গে স্বাধীন হওয়া দেশগুলোর সমপর্যায়ে এখনো যেতে পারেনি। আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের এলামনায়রা এই বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো চিন্তাভাবনা করেনা। আমি তাদের বলবো তারা যেন এই বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের যেন আবাসিক হল নির্মাণে সহযোগিতা করে। আমি বলতে চায় আমরা দায়িত্ব নেওয়ার পর আমরা বেশকিছু সংস্কারমূলক কাজ হাতে নিয়েছি যার ফল পাওয়া যাবে ৪/৫ বছর পর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাইকে বিশ্বমানের হতে হবে তবেই এই বিশ্ববিদ্যালয় উন্নত বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। আমরা মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতির আলোকবর্তীকা হিসেবে কাজ করবে।

উল্লেখ্য,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দেশের পঞ্চম সরকারি ও একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। আয়তনের দিক থেকে এটি দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় স্থাপিত হয়। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এই বিশ্ববিদ্যালয় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বাঙালি জাতীয়তাবাদের উত্থান এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৩ পেলেন ৫ কৃতিমান লেখক

স্টাফ রিপোর্টারঃ ছোটদের পত্রিকা কানামাছি’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৩ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জুলাই ২০২৩, শুক্রবার, বিকেল ৪টায়, বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে। কানামাছি আজীবন সম্মাননা পেলেন খ্যাতিমান শিশুসাহিত্যিক আখতার হুসেন এবং তরুণ শাখায় পুরস্কার পেলেন- শামীম হাসনাইন ও নজরুল ইসলাম শান্তু (ছড়া-কবিতায়), মাহবুবা ফারুক (গল্পে) এবং হালিম নজরুল (গদ্যে)। শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, কবি ড. মুহাম্মদ সামাদ, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন, শিশুসাহিত্যিক আখতার হুসেন, শিশুসাহিত্যিক আসলাম সানী, শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, শিশুসাহিত্যিক রহীম শাহ, কবি ও গবেষক মজিদ মাহমুদ, শিশুসাহিত্যিক রমজান মাহমুদ।

আরও পড়ুন
language Change