তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নারীদের বিশেষ বাত: লুপাস বা SLE সম্পর্কে বিস্তারিত জানুন শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই বিপদ বাড়াচ্ছে বৃষ্টি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি ইআবি’র অধীনে সারাদেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করবনা বাহারুলকে বরখাস্তের দাবিতে আইনজীবীর চিঠি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫ নিজ বাড়িতেই কিশোরদের ডাকাতির নাটক বিজিবির অভিযানে আটক - ২ হাসিনা ভারতে থাকবে কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য সিএমপির সব থানার ওসি রদবদল সরকারি কর্মচারীদের নতুন ৫ দাবি এলো ‘এই অবেলায়-২’ ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন কোচ নিয়োগ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম একান্ত সাক্ষাৎকারে মাহবুবুর রহমান শাহীন যুক্তরাষ্ট্র থেকে এলো হাজার টন গম ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি খালেদা জিয়ার বন্ধ হয়েছে রক্তক্ষরণ নারায়ণগঞ্জে মার্কেটে আগুন গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারি আটক বিএসএফের নিকট অন্তঃসত্ত্বা নারীকে হস্তান্তর করল বিজিবি রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত - ১ পুলিশের বিরুদ্ধে আসামীদের গ্রেফতারে শৈথিল্যের অভিযোগ বিজিবির অভিযানে অবৈধ মালামাল জব্দ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল বাংলাদেশীরা জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে সেমিনার হচ্ছে আইনগত সহায়তা অধিদপ্তর জার্মানি নারী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা দায়ী ভাঙায় সড়ক দুর্ঘটনায় নিহত - ৪ আজ যত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ খুবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা

মাসিক খরচ বন্ধ কারিশমার সন্তানদের

মাসিক খরচ বন্ধ কারিশমার সন্তানদের

 

বিনোদন ডেস্কঃ

প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি টাকার বিশাল সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ এবার আদালতের দোরগোড়ায় পৌঁছাল। সঞ্জয়ের মৃত্যুর পর থেকেই এই সম্পত্তি নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছিল। এবার দিল্লি হাইকোর্টে সৎমা প্রিয়া সচদেবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন কারিশমা কাপুরের দুই সন্তান— সামাইরা ও কিয়ান।

তাদের অভিযোগ, বাবার এত বিপুল সম্পত্তি থাকা সত্ত্বেও গত দুই মাস ধরে তাদের কলেজের ফি জমা দেওয়া হয়নি এবং মাসিক খরচও বন্ধ করে দেওয়া হয়েছে।

বর্তমানে সঞ্জয় কাপুরের এস্টেটের দেখভাল করছেন তার বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব। কারিশমার সন্তানদের অভিযোগের তীর সরাসরি প্রিয়ার দিকেই। আদালতে সামাইরা ও কিয়ান দাবি করেছেন, “আমাদের বাবার সম্পত্তির পরিমাণ কম নয়, অথচ আমাদের দুই মাসের কলেজ ফি এখনো জমা পড়েনি।”

শুধু মাসিক খরচ বা কলেজ ফি বন্ধের অভিযোগেই সীমাবদ্ধ থাকেনি এই বিবাদ। প্রিয়া সচদেবের বিরুদ্ধে জালিয়াতির এক চাঞ্চল্যকর অভিযোগও এনেছেন কারিশমার ছেলে কিয়ান।

আদালতে করা পিটিশনে কিয়ান দাবি করেছেন, প্রিয়া সচদেব তাদের বাবা সঞ্জয় কাপুরের ৩০ কোটি টাকার একটি সম্পত্তির দলিলে সই জাল করেছেন। কিয়ান তার বাবার সম্পত্তির আসল দলিল আদালতে তলব করার আর্জি জানিয়েছেন এবং সেই দলিলে থাকা সই আদৌ তার বাবা সঞ্জয় কাপুরের কি না, তা খতিয়ে দেখার আবেদন করেছেন। আদালত কিয়ানের জমা দেওয়া এই পিটিশনটি পুনর্বিবেচনার আর্জি মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১২ জুন লন্ডনে পোলো খেলার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় কাপুর। খেলার মাঠে হঠাৎ তার মুখের ভেতর মৌমাছি ঢুকে যায়, যার জেরে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করেন। আইনি জটিলতার কারণে সেসময় তার মরদেহ দেশে ফিরতেও বেশ কিছুটা সময় লেগেছিল। তার মৃত্যুর কয়েক মাসের মধ্যেই এবার সম্পত্তি নিয়ে পরিবারের এই বিবাদ প্রকাশ্যে এলো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১৩ পুলিশ সুপার নতুন দায়িত্বে

৬৪ জেলায় ঘুরে ফিরে নতুন এসপি

স্টাফ রিপোর্টার॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারকে (এসপি) বদলি ও পদায়ন করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। এর আগে গত সোমবার লটারির মাধ্যমে জেলাভিত্তিক এসপি চূড়ান্ত করে সরকার। সেদিন প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় অনুষ্ঠিত ম্যানুয়াল লটারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, প্রধান উপদেষ্টা কার্যালয় এবং ডিএমপির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকালীন দায়িত্বে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এবারই প্রথম ম্যানুয়াল লটারির মাধ্যমে এসপি নিয়োগ দেওয়া হলো। লটারির আগে কয়েক দফা যাচাই-বাছাই হয়। যারা আগে জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের বাদ দিয়ে পুলিশ ক্যাডারের ২৫, ২৬ ও ২৭ তম ব্যাচের কর্মকর্তাদের নিয়ে ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়। সেখান থেকেই ৬৪

আরও পড়ুন
language Change