নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় সরকারি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জোবায়ের হাসানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং তথ্য গোপনের অভিযোগ উঠেছে। এই কর্মকর্তা ২০২৪ও ২৫ অর্থবছর এবং চলতি অর্থবছরে বিভিন্ন সরকারি প্রকল্পে কমিশন বাণিজ্য, অস্বচ্ছতা এবং স্বার্থান্বেষী কার্যক্রম চালিয়ে আসছেন বলে দাবি করছেন স্থানীয় ঠিকাদার, সাংবাদিক এবং সচেতন নাগরিকরা ।
স্থানীয়দের অভিযোগ, সরকারি প্রকল্পের ব্যয়ের হিসাব, নামে-বেনামের প্রকল্প তালিকা জানতে চাওয়া হলে পিআইও সরাসরি তথ্য প্রদান না করে নিজের পরিচিত একজন গণমাধ্যম কর্মীকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। প্রশ্ন উঠেছে “সরকারি প্রকল্পের তথ্য কি একজন সাংবাদিক দেবেন, নাকি দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা?” পিআইও জোবায়ের এর এমন আচরণ তথ্য অধিকার আইন ২০০৯-এর সরাসরি লঙ্ঘন।
নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার বলেন, “আমরা প্রকল্পের ব্যয় ও অনুমোদন সংক্রান্ত তথ্য জানতে চাওয়ার পরেও পিআরও জোবায়ের হাসান তথ্য সরবরাহ না করে নিজের লোক দিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেছেন। একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “সরকারি প্রকল্পে জনগণের টাকার স্বচ্ছ ব্যয় নিশ্চিত করার দায়িত্ব পিআইও-এর কিন্তু আমরা দেখছি তিনি দায়িত্ব পালনে ব্যর্থ।
বুড়িচং উপজেলার একাধিক ঠিকাদারের অভিযোগ, পিআরও জোবায়ের হাসান প্রকল্প অনুমোদন এবং বিল-ভাউচার ছাড়ের ক্ষেত্রে কমিশন বাণিজ্য করেন, যারা কমিশন দিতে অস্বীকার করেছেন, তাদের প্রকল্প স্থগিত বা বাতিল করেছে। তারা আরও বলেন, “প্রকল্পের কাজ শুরু হওয়ার আগে বা বিলের অনুমোদন নেওয়ার আগে কমিশন দিতে বাধ্য করা হয়েছে। যারা দিতে অস্বীকার করেছেন, তাদের প্রকল্প আটকে দেওয়া হয়েছে।
এই বিষয়ে উপজেলায় সরকারি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জোবায়ের হাসানের সাথে কথা বলতে তার মুঠোফোনে কল করা হলে সাংবাদিক পরিচয় পেয়েই কল কেটে দেন। এরপর একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত