তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মানিকছড়িতে ভুমি দখলের অভিযোগে মামলা চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে বিজিবি শেরপুরে ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের নিন্দা ওসমান হাদির অস্ত্রোপচারের সময় প্রচুর রক্তক্ষরণ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক মোহাম্মদপুর প্রেসক্লাব এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি দেড় যুগ পর ২০২৪ এর বিজয় দিবস ছিল ‘শৃঙ্খলমুক্ত’ তরুণদের ভাবনায় বিজয়ের মাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্বামীসহ গৃহকর্মীর রিমান্ড মঞ্জুর ৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি সাজিদের খাসজমি দখল করে চলাচলের পথ বন্ধের অভিযোগ জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজি ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব: মির্জা ফখরুল এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই শিক্ষার্থীর মৃত্যুতে ফার্মগেটে সড়ক অবরোধ হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর হিউম্যান রাইটস্ পীস অ্যাওয়ার্ড-২০২৫ পদক পেয়েছেন ইব্রাহিম হোসেন ট্রাম্প গোল্ড ভিসা চালু করল যুক্তরাষ্ট্র এনসিপির মনোনয়ন পেলেন জাতীয় পার্টির উপদেষ্টা সংসদ ও গণভোটের তপশিল ঘোষণা আজ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় চোরাইমাল জব্দ ডিবির এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ ও আসিফ শহীদ নগরে ছুরিকাঘাতে যুবক নিহত বাংলা একাডেমিতে আজ থেকে শুরু ‘বিজয় বইমেলা খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে বরুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত রামগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ে আমানতের শীর্ষে

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ে আমানতের শীর্ষে
পাঠক সংখ্যা
638

 

স্টাফ রিপোর্টার:

দেশে চলতি বছরের সেপ্টেম্বর শেষে এই সেবায় আমানত বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৯৬ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় আমানত বেড়েছে ২০ শতাংশের বেশি। এর মধ্যে শহর এলাকায় আমানত বেড়েছে ১৩ শতাংশের বেশি। আর গ্রাম এলাকায় বেড়েছে ২২ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি দেশের এজেন্ট ব্যাংকিং সেবা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের এজেন্ট ব্যাংকিং সেবার নানা তথ্য উপাত্ত তুলে ধরা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী,চলতি বছরের মার্চ শেষে এজেন্ট ব্যাংকিং সেবায় আমানত ছিল ৪২ হাজার ৬৩২ কোটি টাকা,যা সেপ্টেম্বর শেষে ৪৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন,এজেন্ট ব্যাংকিং সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাওয়ায় গ্রাম এলাকায় আমানত সংগ্রহ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী,সেপ্টেম্বরে শেষে এজেন্ট ব্যাংকিং সেবার আওতায় সবচেয়ে বেশি আমানত পেয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির এজেন্ট ব্যাংকিংয়ে আমানতের পরিমাণ সেপ্টেম্বরে শেষে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৬০ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে আছে ডাচ্-বাংলা ব্যাংক। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির এজেন্ট সেবার অধীন আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৫৯৪ কোটি টাকা। এরপর ব্যাংক এশিয়ার ৬ হাজার ২৬৩ কোটি টাকা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩ হাজার ৭৮৫ কোটি টাকা ও ব্র্যাক ব্যাংকের ২ হাজার ৫০৫ কোটি টাকা।প্রতিবেদন অনুযায়ী,গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ে আমানতকারীর হিসাব সংখ্যা বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ। এজেন্ট ব্যাংকিং সেবায় সবচেয়ে বেশি আমানত হিসাব রয়েছে ডাচ্-বাংলা ব্যাংকের। সব মিলিয়ে ব্যাংকটিতে মোট হিসাব সংখ্যা ৭৬ লাখ ১৩ হাজার ৬২১। আর ৭৪ লাখ ৩৫ হাজার ৭২৭টি হিসাব সংখ্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে ব্যাংক এশিয়া।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী,বর্তমানে দেশের ৩০টি ব্যাংক এই সেবার সঙ্গে যুক্ত,তবে এজেন্ট ব্যাংকিং সেবায় এজেন্ট ও আউটলেট কমেছে। গত বছরের সেপ্টেম্বরের চেয়ে চলতি বছরের সেপ্টেম্বরে এজেন্টের সংখ্যা কমেছে ৪ দশমিক ৪ শতাংশ। এজেন্ট ও আউটলেটের সংখ্যা কমার মূল কারণ অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে সেবা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। গত সেপ্টেম্বর শেষে দেশে এজেন্ট ব্যাংকিং আউটলেটের মোট সংখ্যা ছিল ২০ হাজার ৪৮৮। গত বছরের একই সময়ের চেয়ে যা ৪ শতাংশের বেশি কমেছে। জানতে চাইলে ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক(এমডি)আরফান আলী প্রথম আলোকে বলেন,এজেন্ট ব্যাংকিং সেবা চালু করার উদ্দেশ্য ছিল গ্রাম এলাকায় মানুষকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা। বিশেষ করে নারীদের। প্রতিবেদনে দেখা যাচ্ছে এজেন্ট ব্যাংকিংয়ের হিসাব সংখ্যার ৮৭ শতাংশ গ্রাম এলাকার এবং ৫০ শতাংশ হিসাবধারী নারী। এ ছাড়া এই সেবার মাধ্যমে কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ দেওয়া হয়। এতে কিছু ব্যাংক সফলতাও পেয়েছে। এটি ইতিবাচক দিক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বসন্ত বন্দনায় মেতেছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক ॥ বসন্তের ছোঁয়ায় আড়মোড়া ভেঙেছে প্রকৃতি মহাসমারোহে নগরজুড়ে চলছে বসন্তবরণ। বসন্ত বন্দনায় মেতেছে কংক্রিটের নগরও। শহুরে ব্যস্ততায় থেমে নেই উৎসবের আমেজ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বসন্ত উৎসব। এ উৎসবের প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা। বরেণ্য যন্ত্রশিল্পী সেতারবাদক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক জ্যোতি বন্দ্যোপাধ্যায়ের সেতারে রাগ বসন্ত মুখারী বাদনের মধ্যদিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতা। সকাল ৭টা ১৫ মিনিটে শুরু হয় বসন্ত উৎসব-১৪৩০। ‘জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে। উৎসব ঘিরে সকাল থেকেই বকুলতলায় তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষের ভিড়। সবাই মেতেছে বসন্ত আমেজে। ‘এসো মিলি প্রাণের উৎসবে’ গানে বসন্ত বরণে মেতে ওঠে সবাই। এরপর শুরু হয় বসন্তকথন পর্ব, প্রীতি বন্ধনী বিনিময়, আবির বিনিময়।

আরও পড়ুন
language Change