তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নারীদের বিশেষ বাত: লুপাস বা SLE সম্পর্কে বিস্তারিত জানুন শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই বিপদ বাড়াচ্ছে বৃষ্টি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি ইআবি’র অধীনে সারাদেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করবনা বাহারুলকে বরখাস্তের দাবিতে আইনজীবীর চিঠি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫ নিজ বাড়িতেই কিশোরদের ডাকাতির নাটক বিজিবির অভিযানে আটক - ২ হাসিনা ভারতে থাকবে কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য সিএমপির সব থানার ওসি রদবদল সরকারি কর্মচারীদের নতুন ৫ দাবি এলো ‘এই অবেলায়-২’ ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন কোচ নিয়োগ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম একান্ত সাক্ষাৎকারে মাহবুবুর রহমান শাহীন যুক্তরাষ্ট্র থেকে এলো হাজার টন গম ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি খালেদা জিয়ার বন্ধ হয়েছে রক্তক্ষরণ নারায়ণগঞ্জে মার্কেটে আগুন গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারি আটক বিএসএফের নিকট অন্তঃসত্ত্বা নারীকে হস্তান্তর করল বিজিবি রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত - ১ পুলিশের বিরুদ্ধে আসামীদের গ্রেফতারে শৈথিল্যের অভিযোগ বিজিবির অভিযানে অবৈধ মালামাল জব্দ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল বাংলাদেশীরা জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে সেমিনার হচ্ছে আইনগত সহায়তা অধিদপ্তর জার্মানি নারী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা দায়ী ভাঙায় সড়ক দুর্ঘটনায় নিহত - ৪ আজ যত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ খুবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা

এলবিয়ন গ্রুপের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি, নিম্নমানের ঔষধ ও প্রতারণার অভিযোগে মামলা

এলবিয়ন গ্রুপের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি, নিম্নমানের ঔষধ ও প্রতারণার অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক :
দেশের ঔষধ শিল্পে দীর্ঘদিন ধরে শীর্ষস্থান দখল করা এলবিয়ন গ্রুপ এখন স্ক্যান্ডালের মুখে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, নিম্নমানের ঔষধ উৎপাদন, রপ্তানি নিয়ে মিথ্যা প্রচারণা এবং মালিকপক্ষের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজি।

গত ১৬ জানুয়ারি ২০২৩ চট্টগ্রামের ইনোভেটিভ ফার্মার স্বত্বাধিকারী কাজী মোহাম্মদ শহিদুল হাসান এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাইসুল উদ্দিন, এমডি মোহাম্মদ মুনতাহার উদ্দিন এবং চিফ এডভাইজার নিজাম উদ্দিন-এর বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও প্রতারণা অভিযোগে মামলা দায়ের করেন।

২০১৪ সালে ইনোভেটিভ ফার্মার সাথে ১০ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, এলবিয়ন ওষুধ উৎপাদন করে বিক্রি করবে, ৪০% লাভ পাবে এলবিয়ন, ৬০% ইনোভেটিভ ফার্মা। কিন্তু ২০১৬ সালে এলবিয়ন চুক্তি লঙ্ঘন করে ৫–৬ কোটি টাকার ঔষধ ইনোভেটিভ ফার্মার গুদামে রাখে, বদলে ৯টি খালি চেক জামানত হিসেবে নেয়। পরে ঔষধ ফেরত নিয়ে চেক ফেরত না দেয়ার চেষ্টা, হুমকি ও ২ কোটি টাকার চাঁদা দাবি করা হয়। মামলা নং: ১৫১/২৩ (কোতোয়ালি)।

পরীক্ষার নির্দেশ :
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রাম মেট্রো।

নিম্নমানের ওষুধ উৎপাদন :
২৭ অক্টোবর ২০২৩ প্রকাশিত ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি রিপোর্ট অনুযায়ী, এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের উত্পাদিত ওষুধের মান আশঙ্কাজনকভাবে নিম্ন। ‘মিমক্স ক্যাপসুল’ (অ্যান্টিবায়োটিক, অ্যামোক্সিসিলিন) পরীক্ষা করে দেখা যায় অ্যামোক্সিসিলিন নেই, ভেতরে সাদা দানাদার পাউডার পাওয়া গেছে। ‘ইনডোমেথাসিন ক্যাপসুল’-এও মাপের কম পরিমাণ ওষুধ, ২৫ মিলিগ্রামের পরিবর্তে ২২–২৪ মিলিগ্রাম পাওয়া গেছে।

উৎপাদন পরিবেশ:
মানব ও পশুর ঔষধ একই ভবনে, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এছাড়া, এলবিয়ন একই ধরনের ওষুধ বাজারে অন্যান্য কোম্পানির তুলনায় প্রতিস্হাপনমূল্যে কম দামে বিক্রি করছে, যা মানহীন ওষুধের বিপণনের প্রমাণ।

শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকি :

দুদকে দায়ের করা অভিযোগ অনুযায়ী, এলবিয়ন ল্যাবরেটরিজ ও সহযোগী প্রতিষ্ঠানগুলো ক্রয়-বিক্রয় ও আমদানি তথ্য গোপন করে, ভ্যাট ও আয়কর ফাঁকি দিয়েছে। করবর্ষ গোপন আমদানি (টাকা) গোপন বিক্রয় (টাকা) : ২০১৭-১৮ ১৩.৯৫ কোটি ৮৩.১৯ কোটি, ২০১৮-১৯ ১৪.৯৭ কোটি ৮৯.২১ কোটি, ২০১৯-২০ ২৫.৭৮ কোটি ৯৯.০৬ কোটি, ২০২০-২১ ৪৯.২৬ কোটি ১২৯.৭৫ কোটি, ২০২১-২২ ১৪.২৮ কোটি ৯১.৯৭ কোটি, অতিরিক্ত অভিযোগ: এলবিয়ন ও মালিকপক্ষের নামে বেনামী জমি, ১১টি দামি গাড়ি, ৭টি প্রতিষ্ঠান ও ৯টি ব্যাংক হিসাব গোপন রাখা হয়েছে।

প্রপাগান্ডা ও বিদেশি রপ্তানি :
এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে প্রচারিত “উচ্চমানের ওষুধ রপ্তানি” তথ্যও ভ্রান্ত বলে অভিযোগ। দেশে নিম্নমানের ওষুধ উৎপাদন এবং বিদেশে রফতানি নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, যা কোম্পানির সুনাম ক্ষুণ্ণ করছে।

গ্রুপের কাঠামো ও অন্যান্য প্রতিষ্ঠান :
এলবিয়ন গ্রুপের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলো যথাক্রমে, এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড, এলবিয়ন অ্যানিমেল হেলথ লিমিটেড, ব্লু একোয়া ড্রিংকিং ওয়াটার, ফেভারিট লিমিটেড, ক্লিনজি ফরমুলেশন লিমিটেড, ফবিটা লিমিটেড, এলবিয়ন ট্রেডিং কর্পোরেশন, এলবিয়ন ডিস্ট্রিবিউশন লিমিটেড, সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো (ইতালি) এবং এলবিয়ন স্পেশালাইজড ফার্মা লিমিটেড।

প্রতারণা ও চাঁদাবাজি:

চুক্তিভঙ্গ, হুমকি ও চেক জালিয়াতির অভিযোগে মামলাটি তদন্তাধীন। নিম্নমানের ঔষধ: মানুষের স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা। রাজস্ব ফাঁকি: কোটি কোটি টাকার ফাঁকি ও বেনামী সম্পদ। প্রপাগান্ডা: বিদেশি রপ্তানি প্রচারণা ভুয়া।

এলবিয়ন গ্রুপের কার্যক্রম দেশীয় ঔষধ শিল্পের বিশ্বাসযোগ্যতা ও স্বাস্থ্য নিরাপত্তার জন্য সিরিয়াস হুমকি। সরকারী নজরদারি, পিবিআই তদন্ত এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সক্রিয় পদক্ষেপ ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সরকার ও সরকার বিরোধীরা ক্ষমতা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত ও সংঘর্ষে লিপ্ত আছে।

স্টাফ রিপোর্টারঃ ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর আরো বলনে,দেশে সরকার ও সরকার বিরোধীরা ক্ষমতা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত ও সংঘর্ষে লিপ্ত রয়েছে। গণতন্ত্রের অধীনে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে কোন মূহুর্তে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ সংঘাত ও সংঘর্ষ বেঁধে যেতে পারে- একথার উল্লেখ করে তিনি বলেন, সংঘাত ও সংঘর্ষের কারণে জাতীয় জীবনে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। তিনি বলেন, সংঘাতময় রাজনীতির কারণে মানবতা আজ ধ্বংসের মুখোমুখী। বর্তমানে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে রাজনৈতিক অঙ্গনে সংঘাতময় অবস্থা বিরাজ করছে। রবিবার (২৩ অক্টোবর)ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সকাল এগারোটায় ইসলামী সমাজের উদ্যোগে “বাংলাদেশসহ বিশ্বব্যাপী সংঘাতময় রাজনীতি থেকে উত্তরণের উপায়”সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন   ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর আরো বলনে, দূর্নীতি, সন্ত্রাস ও নৈরাজ্য

আরও পড়ুন
language Change