তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি ইআবি’র অধীনে সারাদেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করবনা বাহারুলকে বরখাস্তের দাবিতে আইনজীবীর চিঠি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫ নিজ বাড়িতেই কিশোরদের ডাকাতির নাটক বিজিবির অভিযানে আটক - ২ হাসিনা ভারতে থাকবে কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য সিএমপির সব থানার ওসি রদবদল সরকারি কর্মচারীদের নতুন ৫ দাবি এলো ‘এই অবেলায়-২’ ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন কোচ নিয়োগ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম একান্ত সাক্ষাৎকারে মাহবুবুর রহমান শাহীন যুক্তরাষ্ট্র থেকে এলো হাজার টন গম ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি খালেদা জিয়ার বন্ধ হয়েছে রক্তক্ষরণ নারায়ণগঞ্জে মার্কেটে আগুন গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারি আটক বিএসএফের নিকট অন্তঃসত্ত্বা নারীকে হস্তান্তর করল বিজিবি রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত - ১ পুলিশের বিরুদ্ধে আসামীদের গ্রেফতারে শৈথিল্যের অভিযোগ বিজিবির অভিযানে অবৈধ মালামাল জব্দ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল বাংলাদেশীরা জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে সেমিনার হচ্ছে আইনগত সহায়তা অধিদপ্তর জার্মানি নারী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা দায়ী ভাঙায় সড়ক দুর্ঘটনায় নিহত - ৪ আজ যত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ খুবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা ক্ষমতা বাড়ল পাকিস্তানের সেনাপ্রধানের হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত হাসপাতালে এসে পৌঁছেছেন জুবাইদা রহমান

হাসিনার রায়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

হাসিনার রায়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি। শুক্রবার (২১ নভেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ রায়কে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন। ব্রিফিংয়ে তিনি বলেন,বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাম্প্রতিক মৃত্যুদণ্ডাদেশকে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে। পাকিস্তান বলেছে,বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়েই এ ধরনের বিষয় মোকাবিলা করতে সক্ষম। তবে এ রায় ঘিরে বিতর্কিত এবং বিস্ফোরক মন্তব্য করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন,এটা পাকিস্তানের নির্দেশে করা হয়েছে। এটা বাস্তবায়িত হবে না। শেখ হাসিনা প্রগতিশীল। শেখ হাসিনা চরমপন্থিদের সঙ্গে যুক্ত ছিলেন না।

এদিকে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় ভারত। গত সোমবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,ভারত বাংলাদেশের (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল)কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ঘোষিত রায়টি সম্পর্কে অবগত আছে। নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে সেই দেশের শান্তি,গণতন্ত্র,অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা অন্তর্ভুক্ত। আমরা এ লক্ষ্যে সর্বদা সব অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেন। মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আর রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচনে সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিতর্কিত গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়েরা

স্টাফ রিপোর্টার॥ জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পরে গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘ দিন ঢাকায় অবস্থান করা প্রকৌশলীদের বেশির ভাগই ঢাকার বাইরে বদলি হয়েছেন। কিন্তু এখনো কিছু প্রকৌশলী নিয়ন-নীতির ফাঁক-ফোকর দিয়ে ঢাকাতেই অবস্থান করছেন। সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী তিন বছর পর অন্য জেলায় পদায়িত হওয়ার নিয়ম থাকলেও তাদের পদায়ন ঢাকাতেই হচ্ছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়েরা বিনতে রেজা তেমনই একজন কর্মকর্তা। তিনি বর্তমানে ই/এম সার্কেল-১ ঢাকা এর দায়িত্বে আছেন। এর আগে তিনি গণপূর্ত এমআইএস সার্কেল, ই/এম সার্কেল-৪, পিএন্ডডি সার্কেল-এর দায়ুত্বে ছিলেন। সবগুলো পদায়নই ঢাকাতেই ছিল। অভিযোগ রয়েছে এসব পদায়নের জন্য তিনি বিপুল টাকা উৎকোচ দিয়েছেন। আর এই উৎকোচের টাকাসহ বিপুল পরিমাণ টাকা তিনি কামিয়েছেন টেন্ডার বাণিজ্য ও আউট সোর্সিং জনবল নিয়োগ-বাণিজ্য করে। জানা যায়, হুমায়েরা বিনতে রেজা ঢাকা ই/এম সার্কেল-১, ঢাকা থেকে গণপূর্ত ই/এম

আরও পড়ুন
language Change