তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি ইআবি’র অধীনে সারাদেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করবনা বাহারুলকে বরখাস্তের দাবিতে আইনজীবীর চিঠি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫ নিজ বাড়িতেই কিশোরদের ডাকাতির নাটক বিজিবির অভিযানে আটক - ২ হাসিনা ভারতে থাকবে কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য সিএমপির সব থানার ওসি রদবদল সরকারি কর্মচারীদের নতুন ৫ দাবি এলো ‘এই অবেলায়-২’ ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন কোচ নিয়োগ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম একান্ত সাক্ষাৎকারে মাহবুবুর রহমান শাহীন যুক্তরাষ্ট্র থেকে এলো হাজার টন গম ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি খালেদা জিয়ার বন্ধ হয়েছে রক্তক্ষরণ নারায়ণগঞ্জে মার্কেটে আগুন গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারি আটক বিএসএফের নিকট অন্তঃসত্ত্বা নারীকে হস্তান্তর করল বিজিবি রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত - ১ পুলিশের বিরুদ্ধে আসামীদের গ্রেফতারে শৈথিল্যের অভিযোগ বিজিবির অভিযানে অবৈধ মালামাল জব্দ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল বাংলাদেশীরা জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে সেমিনার হচ্ছে আইনগত সহায়তা অধিদপ্তর জার্মানি নারী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা দায়ী ভাঙায় সড়ক দুর্ঘটনায় নিহত - ৪ আজ যত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ খুবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা ক্ষমতা বাড়ল পাকিস্তানের সেনাপ্রধানের হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত হাসপাতালে এসে পৌঁছেছেন জুবাইদা রহমান

বিসিবির সভাপতির আর্শিবাদে হোটেল ম্যানেজার সাখাওয়াত হোসেন এখন বিসিবির সহ-সভাপতি!

নিজস্ব প্রতিবেদক ॥

বিসিবিতে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে হোটেল ম্যানেজার সাখাওয়াত হোসেনকে কেন্দ্র করে। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আর্শিবাদে সাবেক স্বৈরাচার হাসিনা সরকারের ত্রাণ তহবিলে দুই কোটি টাকার অনুদানের সাখাওয়াত হোসেন এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ নিয়ে ক্রিকেট অঙ্গন ও বিভিন্ন বিশ্লেষক সরব হয়েছেন। অভিযোগ উঠেছে, রাজনৈতিক ও প্রশাসনিক সংযোগ এবং আর্থিক লেনদেনের মাধ্যমে তাকে বিনাপ্রতিদ্বন্দ্বীতে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির ক্রিকেট সংশ্লিষ্টতা থাকা বাধ্যতামূলক। তবে সাখাওয়াত হোসেনের কোনো প্রাতিষ্ঠানিক ক্রিকেট পরিচিতি নেই। তিনি একজন হোটেল ম্যানেজার হিসেবে পরিচিত, তার অবৈধ টাকা, বিভিন্ন উপটোকন ও রাজনৈতিক সম্পর্ক তাকে গুরুত্বপূর্ণ পদে পৌঁছাতে সাহায্য করেছে।

সাবেক ক্রিকেটাররা বলছেন, যারা সারা জীবন ক্রিকেটে নিয়োজিত ছিলেন, তারা পাশের সারিতে থাকলেও অচেনা মানুষ পদ পেয়েছেন, এটি হতাশাজনক। অনেক বিশ্লেষকও বলছেন, প্রতিদ্বন্দ্বী ছাড়া (অভিযোগ রয়েছে, মানুষকে প্রশাসনিক হুমকি দিয়ে নির্বাচন থেকে দূরে রেখেছেন) পেশাদারিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে সাখাওয়াত হোসেনকে বিসিবির সভাপতির উপদেষ্টা করা হয়েছিল। এটি নিয়েও দীর্ঘদিন বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার কমতি ছিল না।

অন্যদিকে, সাখাওয়াত হোসেন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, পেশাগত কারণে বিভিন্ন মানুষের সঙ্গে আমাকে ছবি তুলতে হয়েছে, এটি কোনো দলের সঙ্গে সম্পর্ক প্রমাণ করে না। আমি ক্রিকেট পর্যটন নিয়ে কাজ করার জন্য দায়িত্ব পেয়েছি এবং দেশের স্বার্থে সর্বোচ্চ চেষ্টা করব।

বিশেষজ্ঞরা বলছেন, এই নিয়োগ শুধু ব্যক্তিগত নয়, বরং বোর্ডের নীতি, নিয়মনীতি ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। রাজনৈতিক ও প্রশাসনিক সংযোগ ব্যবহার করে তৈরি ‘প্রটেকশন নেটওয়ার্ক’ বোর্ডের অভ্যন্তরীণ স্বচ্ছতাকে ক্ষতিগ্রস্ত করেছে।

ক্রিকেট অঙ্গনের বিশ্লেষকরা মন্তব্য করেছেন, যোগ্য ব্যক্তি বাদ দিয়ে রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এটি বোর্ডের ভাবমূর্তি ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।

সার্বিকভাবে দেখা যাচ্ছে, সাখাওয়াত হোসেনের রাজনৈতিক প্রভাব, পারিবারিক সংযোগ এবং আর্থিক বিনিয়োগ মিলিতভাবে তাকে বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে পৌঁছাতে সাহায্য করেছে। তার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও বোর্ডের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ পদ গ্রহণের বিষয়টি ক্রিকেট অঙ্গনের মধ্যে বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার: ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন জেলা প্রশাসনের কার্যালয়, ঢাকায় সংযুক্তিতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার জনাব মোঃ তাছবীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গলাচিপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ নাছিম রেজা। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে বিয়ামে ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যেদের উপস্থিতিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত কাসপিয়া তাসরিনা নবনির্বাচিত এই কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত জনাব মোঃ ফয়জুর রহমান। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত জনাব মো. কায়েসুর রহমানকে যুগ্ম সম্পাদক ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পাংশায় কর্মরত জনাব মো.

আরও পড়ুন
language Change