ইসমাইল মাহমুদঃ
মৌলভীবাজারে সৎ বাবার মারধরে তিন বছরের শিশু রাকিব মৃত্যুর ঘটনায় প্রধান আসামি নিহতের সৎ বাবা আবাস মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে মৌলভীবাজার সদর থানার একটি বিশেষ দল সদর উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি আব্বাস মিয়া প্রায়ই নিহতের মা আকলিমা বেগমের কাছে টাকা-পয়সা চাইতো এবং টাকা না দিলে শিশুকে মেরে ফেলার হুমকি দিত। গত ১৭ নভেম্বর রাতে শিশুর মা আকলিমা বেগম মালিকের ঘরে কাজ করতে গেলে সৎ বাবা আবাস মিয়া সুযোগ পেয়ে শিশু রাকিবকে নির্মমভাবে পিটিয়ে আহত করে। রাত ১০টার দিকে আকলিমা ঘরে ফিরে দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ১২টার দিকে শিশু রাকিব মারা যায়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়ের হলে শুক্রবার দিবাগত রাতে মামলার আসামি নিহতের সৎ বাবা আব্বাস মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, শিশু রাকিব হত্যার ঘটনায় আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করেছি। ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। শনিবার (২২ নভেম্বর) গ্রেফতাররকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত