মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়াঃ
গতকাল ২১-নভেম্বর শুক্রবার বরুড়া পৌরসভার ৯নং ওয়ার্ড দেওড়া গ্রামে চাচা শ্বশুর কতৃক প্রবাসী ভাতিজার পরিবারের (বউয়ের) রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, বসত ঘর কুপিয়ে, সিসিটিভি ভাংচুরের অভিযোগ তুলেন ভাতিজা বউ শারমিন বেগম-২৬- স্বামী -সাজ্জাদ হোসেন, সাং দেওড়া কাজী বাড়ি।
তার অভিযোগ দীর্ঘ দিন যাবত আমার চাচা শ্বশুর মিজানুর রহমান -৪৫-পিতা- আব্দুল খালেক, খোরশেদা বেগম-৪০-স্বামী মিজানুর রহমান।
মেহেরুন বেগম-২৫ স্বামী মহিউদ্দিন টিপু,আমেনা বেগম-,৫০ স্বামী সরবত আলী, জেছমিন আক্তার-৩৫ স্বামী -মালেক হোসেন, অহেদ আলী ৬৫,পিতা-মৃত-অজ্ঞাত। উপরোউল্লেখিত ব্যক্তিগন বিভিন্ন সময়ে চলাচলের রাস্তায় বাধা প্রদান করে, আমাকে মারধর করে, আমার স্বামী প্রবাসে থাকে আমি ছোট দু'টি বাচ্চা নিয়ে থাকি, এমতাবস্থায় আমি আদালতে লিখিত অভিযোগ দাখিল করি। আদালত বরুড়া থানাকে তদন্ত করার নির্দেশ দেন।
আমি প্রতিনিয়ত হুমকির মধ্যে অনিশ্চিত জীবন অতিবাহিত করছি,আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, তিনি আরো বলেন গত ২০ শে নভেম্বর ২০২৫ তারিখে কুমিল্লা থেকে এসে দেখতে পাই আমার সিসি ক্যামেরা ও ঘরের বেড়া ভাঙ্গা।
অভিযুক্ত মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন এ সমস্ত অভিযোগ গুলো মিথ্যে বানোয়াট রাস্তায় কখনো বাধা দেওয়া হয়নি, এছাড়া সিসি টিভি শারমিন নিজেই ভাংচুর করে আমাকে অভিযুক্ত করছে , আমার বিরুদ্ধে এটি একটি চক্রান্ত।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত