তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড

বিএনপি নেতা এখন ইউনিয়ন আ. লীগের সভাপতি

পাঠক সংখ্যা
638

কুমিল্লা প্রতিনিধি ||
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নে একই ব্যক্তি দুই দলের পদধারী নেতা। বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে তিনি সভাপতি আবার একই ইউনিয়নের বিএনপি কমিটিতেও সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

গত বছর অত্র ইউনিয়নের আওয়ামী লীগের সম্মেলনে বিএনপি নেতা নাছিম আহাম্মদকে সভাপতি নির্বাচিত করা হয়। সভাপতি হওয়ার পর থেকেই এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বিক্ষুদ্ধ হয়ে উঠে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিকে বাতিল করতে সিনিয়র নেতরা উপজেলা এবং জেলা নেতাদের কাছে বিষয়টি জানালেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, ২০২১ সালের ৮ ডিসেম্বর বিএনপি ঘোষিত ইউনিয়ন কমিটিতে নাছিম আহাম্মদকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়। ২০২২ সালের ২৪ অক্টোবর ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলে এক তরফা ঘোষণার মাধ্যমে বিএনপি নেতা মো.নাছিম আহমেদকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতারা জানান, মো. নাছিম আহমেদ ৪ দলীয় জোট সরকারের শাসনামলে বিএনপির নেতা মনিরুল হক চৌধুরীর ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত ছিলেন। মো. নাছিম আহামেদ দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় ২০২১ সালে গলিয়ারা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে তাকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়। তিনি এখনো বিএনপি থেকে পদত্যাগ করেননি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বলেন, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ারকে এই কমিটির বিষয়ে জবাব দিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তলব করা হয়েছিল। বিএনপি নেতা মো. নাছিম আহমেদকে আওয়ামী লীগের পদে রাখায় ক্ষোভ প্রকাশ করে ওই নেতা বলেন, যে দিন দল ক্ষমতায় থাকবে না সে দিন নেতারা টের পাবেন, ত্যাগীদের বাদ দেওয়ার পরিনাম কি।

গলিয়ারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন শামিম বলেন, মো. নাছিম আহমেদ বিএনপি রাজনীতি করেছে। তার ভাইয়েরাও শিবির করে। জঙ্গলপুর এলাকার মানুষও এ বিষয়ে অবগত আছে।

গলিয়ারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নাছিম আহমেদ বলেন, ‘আমি বিএনপির কমিটিতে কখনও ছিলাম না।আমার রাজনীতি ক্যারিয়ার নষ্ট করতে কেও ফাইজলামি করতেছে।‘

সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবদুর রহিম বলেন, ‘তিনি (মো. নাছিম আহমেদ) বিএনপি করেন এমন তথ্য আমার ও আমার সভাপতির কাছে নেই।

এ বিষয়ে সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব বলেন, ‘বিষয়টি নেতারা দেখবেন। আমি এই বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না।

উল্লেখ্য, গত বছরের ১৬ অক্টোবর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা (উওর) ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

লন্ডনে বিনামূল্যে টিউলিপের ফ্ল্যাট পাওয়া নিয়ে নতুন প্রশ্ন

সবুজ বাংলাদেশ ডেস্কঃ টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির রাজনীতিতে জড়িত টিউলিপ। এই টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন বাংলাদেশী এক ব্যবসায়ী। টিউলিপের খালা, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে ওই ব্যবসায়ীর যোগাযোগ ছিল। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধনসংক্রান্ত নথিপত্রের তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ জানুয়ারি) একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধনসংক্রান্ত নথির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত। ২০০৪ সালে ফ্ল্যাটটি তাকে দেয়া হয়। এর আগে ২০০১ সালে সেটি ১ লাখ ৯৫ হাজার পাউন্ড (বর্তমানে পাউন্ডের

আরও পড়ুন
language Change