তারিখ লোড হচ্ছে...

বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ

বিএনপি নেতা এখন ইউনিয়ন আ. লীগের সভাপতি

পাঠক সংখ্যা
638

কুমিল্লা প্রতিনিধি ||
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নে একই ব্যক্তি দুই দলের পদধারী নেতা। বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে তিনি সভাপতি আবার একই ইউনিয়নের বিএনপি কমিটিতেও সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

গত বছর অত্র ইউনিয়নের আওয়ামী লীগের সম্মেলনে বিএনপি নেতা নাছিম আহাম্মদকে সভাপতি নির্বাচিত করা হয়। সভাপতি হওয়ার পর থেকেই এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বিক্ষুদ্ধ হয়ে উঠে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিকে বাতিল করতে সিনিয়র নেতরা উপজেলা এবং জেলা নেতাদের কাছে বিষয়টি জানালেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, ২০২১ সালের ৮ ডিসেম্বর বিএনপি ঘোষিত ইউনিয়ন কমিটিতে নাছিম আহাম্মদকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়। ২০২২ সালের ২৪ অক্টোবর ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলে এক তরফা ঘোষণার মাধ্যমে বিএনপি নেতা মো.নাছিম আহমেদকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতারা জানান, মো. নাছিম আহমেদ ৪ দলীয় জোট সরকারের শাসনামলে বিএনপির নেতা মনিরুল হক চৌধুরীর ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত ছিলেন। মো. নাছিম আহামেদ দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় ২০২১ সালে গলিয়ারা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে তাকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়। তিনি এখনো বিএনপি থেকে পদত্যাগ করেননি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বলেন, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ারকে এই কমিটির বিষয়ে জবাব দিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তলব করা হয়েছিল। বিএনপি নেতা মো. নাছিম আহমেদকে আওয়ামী লীগের পদে রাখায় ক্ষোভ প্রকাশ করে ওই নেতা বলেন, যে দিন দল ক্ষমতায় থাকবে না সে দিন নেতারা টের পাবেন, ত্যাগীদের বাদ দেওয়ার পরিনাম কি।

গলিয়ারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন শামিম বলেন, মো. নাছিম আহমেদ বিএনপি রাজনীতি করেছে। তার ভাইয়েরাও শিবির করে। জঙ্গলপুর এলাকার মানুষও এ বিষয়ে অবগত আছে।

গলিয়ারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নাছিম আহমেদ বলেন, ‘আমি বিএনপির কমিটিতে কখনও ছিলাম না।আমার রাজনীতি ক্যারিয়ার নষ্ট করতে কেও ফাইজলামি করতেছে।‘

সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবদুর রহিম বলেন, ‘তিনি (মো. নাছিম আহমেদ) বিএনপি করেন এমন তথ্য আমার ও আমার সভাপতির কাছে নেই।

এ বিষয়ে সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব বলেন, ‘বিষয়টি নেতারা দেখবেন। আমি এই বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না।

উল্লেখ্য, গত বছরের ১৬ অক্টোবর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা (উওর) ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আফজাল রহমান ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আফজাল রহমান ঈদ উপহার বিতরণ করেছেন রাজধানীর মতিঝিল, পুরানা পল্টন, প্রেসক্লাব, হাইকোর্ট, মৎস্য ভবন এলাকায় ঈদ উপহার বিতরণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক , মাহমুদুল হাসান, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল নেতা নাসির উদ্দিন সুমন । বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম ফারুকী। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা অভি, রাব্বি, আলামিন ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা পারভেজ। আফজাল রহমান বলেন, ‘ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছরই অসহায় মানুষকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করি। এ বছরও তারই ধারাবাহিকতায় ছাত্রদলের একজন কর্মী হিসেবে আমি সামজিক দায়বদ্ধতা থেকে সমাজের অসহায়

আরও পড়ুন
language Change