তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বাংলা একাডেমিতে আজ থেকে শুরু ‘বিজয় বইমেলা খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো ভারত কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ২০২৬ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ আবারো ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ আজ বেগম রোকেয়া দিবস হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে গুমের মামলায় শুনানি আজ আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত বরুড়ায় হানাদার মুক্ত দিবস পালিত ভারতীয় চোরাই মোবাইলসহ আটক - ১ প্রতারনার ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই রাজনৈতিক চাহিদা থাকলে অবৈধ আয় বন্ধ হবে না এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক জোট আন্দোলনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা ‘বিগ বস ১৯’শেষ হলো,কত টাকা পেলেন বিজয়ী? আজকের স্বর্ণের দাম চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে: হাসনাত নির্বাচনে বাড়ল ভোট গ্রহনের সময় এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার নির্বাচনের তফসিল ডিসেম্বরের যেকোনো দিন সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে-কখন? ট্রাইব্যুনালে হত্যা মামলায় সালমান-আনিসুল জামায়াত বিএনপির সাথে সমঝোতা দেখছে এনসিপি প্রকাশ্যে শুভ ঐশীর প্রেমময় চুমুকাণ্ড

রাজউক শ্রমিক কর্মচারী লীগের নেতৃত্বের ওপর আস্থা নেই সিংহভাগ শ্রমিক কর্মচারীর!

পাঠক সংখ্যা
638

 

বিশেষ প্রতিবেদকঃ

বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের একটি শাখা বা প্রাতিষ্ঠানিক ইউনিট রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ( রাজউক) এ। এই ইউনিটটির নাম- রাজউক শ্রমিক কর্মচারী লীগ। যার রেজি: নং ঢাকা-৩৮৭৩। গত ০২/০৩/২০২১ তারিখে বিনা প্রতিদ্বদিন্দ্বতায় এই ইউনিটটির ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি অনুমোদন দেয় বিভাগীয় শ্রম দপ্তর ঢাকা। যার স্মারক নম্বর ৪০.২০.০০০০.১০১.৩৪.০০২.৯৯.৩৯৮ তারিখ: ২৯/০৩/২০২১ইং। দুই বছর মেয়াদী এই কমিটির বিভিন্ন পদে যারা রয়েছেন তারা হলেন: রাজউক কর্মচারি আবুল বাশার শরীফ-সভাপতি,জাহিদুল ইসলাম সবুজ-কার্যকরি সভাপতি,ইউসুফ মিয়া,হাবিবুর রহমান, মোল্লা শরিফুল ইসলাম -সহসভাপতি, মো: নাছিরউদ্দিন চৌধুরী -সাধারন সম্পাদক,জাহাংগীর আলম -যুগ্ম সাধারন সম্পাদক,কাবুল হোসেন শেখ -যুগ্ম সাধারন সম্পাদক,আব্দুল মোমিন-সাংগঠনিক সম্পাদক,রোমাজ্ঝেল হোসেন খান-প্রচার ও প্রকাশনা সম্পাদক,মো: দেলোয়ার হোসেন খান -কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক। আগামী ০১/০৩/২০২৩ তারিখে এই কমিটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।
বিগত দুই বছর ক্ষমতায় থাকা রাজউক শ্রমিক কর্মচারী লীগের এই কমিটির নেতাদের বিরুদ্ধে রাজউক শ্রমিক- কর্মচারিদের অভিযোগের অন্ত নেই। তাদের সাথে কথা বললে নাম প্রকাশে অনি”ছুক এই সব শ্রমিক কর্মচারীরা বলেন, বিগত দুইটি বছরে কমিটির ৪/৫ জন নেতা হেন অপকর্ম নেই যা করেন নি। তারা রাজউক শ্রমিক কর্মচারী লীগের সাইন বোর্ড ব্যবহার করে ঠিকাদারী, চাঁদাবাজী,টেন্ডার বাণিজ্য প্ল্যান পাশ,প্লট জালিয়াতি,প্লটের ফাইল গায়েব, নকশা জালিয়াতি, ঠিকাদার ও কর্মকর্তাদের শাররীক নির্যাতন, এমন কি সাংবাদিকদের সাথেও মাস্তান সুলভ ব্যবহার করে সংগঠনটিকে কলংকিত করে ফেলেছেন।
তারা অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদ উপার্জন কে ছেন। কালোপথে উপার্জিত টাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নামে বেনামে বাড়ি,গাড়ি.মার্কেট ও জমা জমি ক্রয় করেছেন। বেধ আয়ের উৎস বিহীন এসব অর্থ সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন। এ ছাড়া ফাইল গায়েরসহ আরো গুরুতর কিছু দুর্নীতির সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সভাপতি আবুল বাশার শরীফকে চাকুরী থেকে বরখাস্ত করেছে রাজউক প্রশাসন।
অন্যদিকে অবৈধ সম্পদ অর্জন ও নানা প্রকার অপকর্মের দায়ে অভিযুক্ত হয়েছেন চলমান কার্যকরি কমিটির সভাপতি শরীফ আবুল বাশার শরিফ, সহ সভাপতি,ইউসুফ মিয়া, সাধারন সম্পাদক- মো: নাছিরউদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক,আব্দুল মোমিন প্রমুখ। তাদের বিরুদ্ধে একাধিক জাতীয় দৈনিক পত্রিকা ও টিভি চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়েছে।
সব থেকে আশ্চর্যের বিষয় হলো: চলতি কমিটিতে সুস্পষ্ট বিধি বিধান থাকার পরও এক তৃতীয়াংশ মহিলা সদস্য রাখা হয়নি। ২০২১ সালে সভাপতি আবুল বাশার শরীফ ও সাধারন সম্পাদক মো: নাছির উদ্দিন চৌধুরী তাদের ইচ্ছে খুশি মত কমিটি তৈরী করে সেটিই শ্রম অধিদপ্তরে জমা দেন। এবং মোটা অংকের টাকা খরচ করে কমিটি অনুমোদন করিয়ে নেন। যে কারণে এই কমিটির কারো কাছেই গ্রহনযোগ্যতা পায়নি।
রাজউকের সিংহভাগ শ্রমিক-কর্মচারির অভিমতে দেখা গেছে, বাশার শরীফ ও নাছির চৌধুরীর এই কমিটির ২৫% সমর্থনও নেই। সন্ত্রাসী কর্মকান্ডের কারণে তাদের শত প্রকার অন্যায় অবিচার ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কেউ রুঁখে দাঁড়াতে সাহস পান না। তবে এবার তারা কোন ভাবেই পকেট কমিটি করার সুযোগ দেবেন না। সংগঠনের গঠনতন্ত্র ও শ্রম অধিদপ্তরের বিধি বিধান মেনেই তারা নেতৃত্ব নির্বাচিত করতে চান।
এ বিষয়ে বিভাগীয় শ্রম দপ্তর ঢাকা এর পরিচালক মোহাম্মদ আমিনুল হক বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিধি বিধান সঠিকভাবে পরিপালন করেই কমিটি অনুমোদন বা সত্যায়ন করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মিছিলে মুখরিত শাহবাগ মেট্রো স্টেশন

স্টাফ রিপোর্টার: ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাজধানী ঢাকায় আজ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করা হচ্ছে। বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন হাজারো মানুষ। মেট্রোরেলে করে যারা কর্মসূচিতে আসছেন তাদের অনেকেই শাহবাগ মেট্রো স্টেশনে নেমে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শনিবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগ মেট্রোরেল স্টেশনে দেখা যায়, কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে আসছেন বিভিন্ন এলাকার মানুষজন। তারা মেট্রোরেল থেকে নেমেই স্টেশনে স্লোগান দেওয়া শুরু করছেন। স্টেশনের চলন্ত সিঁড়ি, বের হওয়ার স্থান এবং বিভিন্ন স্পটে স্লোগান দিতে দেখা গেছে। মেট্রোরেল স্টেশন থেকে শুরু করে সড়কে- সর্বত্র ফিলিস্তিনের পতাকা হাতে মানুষ মিছিল দিচ্ছেন। শাহবাগ ও আশপাশের এলাকার সর্বত্র এখন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দখলে। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর

আরও পড়ুন
language Change