তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়ন জমা সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক নালিতাবাড়ীতে সার দোকান মনিটরিং কার্যক্রম খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টায় সিএইচটির নিন্দা ঝিনাইগাতীতে বন বিভাগের অভিযানে অবৈধ যানবাহন আটক বিশিষ্টজনদের সঙ্গে মাওলানা আব্দুল খালেক এর সাক্ষাৎ খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের প্রচারণা সোনাকাটায় পুনরায় চালু বন্ধ থাকা সেতুর কাজ এইডস’র কবলে হাজারো মানুষ ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ স্থগিত ১১ দলের ‘আসন সমঝোতার’ সংবাদ সম্মেলন আমি চোখ ফেরাতে পারছি না : সাফা কবির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সাবেক দুদক কমিশনার জহুরুল হক দম্পতিকে জিজ্ঞাসাবাদ গ্যাস সংকটের মধ্যেই ফের তিতাসের লাইনে লিকেজ ‘অপারেশন সিঁদুর এখনও চলমান’, পাকিস্তানকে ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি লুটপাটের রাজা আফজাল হোসেন এখন রেলের দায়িত্বে রাজউকের ইমারত পরিদর্শক বিটুর নকশা-নোটিশের আড়ালে দুর্নীতি নির্বাচন নিয়ে মার্কিন কূটনীতিকদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ‘টক্সিক’ নিয়ে বির্তক, ভাইরাল যশের পুরনো মন্তব্য ডিপিডিসির প্রকৌশলী স্বৈরাচার হেলালের ঘুষ-সিন্ডিকেটের ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে সড়ক দুর্ঘটনার কবলে এমপি প্রার্থী ইকুরিয়া বিআরটিএতে দালাল-সিন্ডিকেটের দাপট আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ সদস্যদের সাক্ষাৎ বিকেলে আসন সমঝোতা নিয়ে ঘোষণা দেবে ১১ দল আ'লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা, শতাধিক হাসপাতালে ডিবির অভিযানে জব্দ করা কোটি টাকা আত্মসাতের অভিযোগ ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সেলিমুজ্জামান সেলিম: তৃণমূলে উৎসবের আমেজ রাজধানীর ৩ স্থানে অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ‘চূড়ান্ত আসন সমঝোতা’ ১১ দলের সংবাদ সম্মেলনে ঘোষণা আজ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীঘিনালায় জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবর মিথ্যা সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া শেরপুরে রিটার্নিং কর্মকর্তার ভোট কেন্দ্র পরিদর্শন শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার সাকরাইনে বেহায়াপনা বন্ধে সচেতনতার আহ্বান তালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে নিহত - ১ শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত আমতলীতে কোটি টাকায় নির্মিত মার্কেট বরাদ্দহীন রামগড়ে গ্যাস সংকটে জনভোগান্তি চাঁপাইনবাবগঞ্জ সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রামগড়ে নির্মানাধীন বাড়ি ভাংচুর করার প্রতিবাদে মানববন্ধন রাজস্ব কর্মকর্তার স্বাক্ষরে চলত অবৈধ সিগারেট কারখানা পালিয়ে আসা সেই ৫২ রোহিঙ্গাকে কারাগারে প্রেরণ

ধনিয়াতে রাজউকের অভিযান, ভবন মালিক আটক

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া আদর্শ বালিকা বিদ্যালয় সড়ক এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

অভিযানে নকশাবহির্ভূত ও বিধি নিষেধ অমান্য করে ভবন নির্মাণ করায় ৫টি ভবনের আংশিক ছাদ ও দেয়াল ভেঙ্গে দেয়া হয়।

এসময় ভবন মালিকদের ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা কম দেয়ায় এক ভবন মালিককে আটক করা হয়েছে এবং একটি নির্মাণাধীন ভবন সিলগালা করা হয়েছে।

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত (রাজউক) নারায়ণগঞ্জ জোন-৮ এর পরিচালক ও মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহ ইয়া খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজউক নারায়ণগঞ্জ জোন-৮ অথরাইজড অফিসার ইলিয়াস হোসেন, পরিদর্শক সামিউল।

অভিযানে ভবন মালিক মনির হোসেনকে আড়াই লাখ, মেগাসিটি টাওয়ারের সফিকুর রহমান সালাউদ্দিনকে ৫ লাখ ৩০ হাজার টাকা, কাজী ফিউচার ডেভেলপারের মোখলেছুর রহমানকে ৫ লাখ ২০ হাজার, হিরাহিল ডেভেলপার দুলাল মিয়াকে ৮ লাখ টাকা, ফরিদ উদ্দিনকে ৬ লাখ টাকা এবং এলিট কনস্ট্রাকশনের আনোয়ার হোসেনের ভবন সিলগালা করা হয়েছে।

এসময়  হিরাহিল ডেভেলপারের দুলাল মিয়া জরিমানার ৮ লাখ টাকার মধ্যে ৪লাখ টাকা দেয়ায় পুলিশ তার হাতে হেন্ডকাপ পরিয়ে আটক করে নিয়ে যেতে দেখা গেছে।

এদিকে একাধিক ভবন মালিক অভিযোগ করে যুগান্তরকে বলেন, আমরা রাজউকের ইমারত নির্মাণ নিয়ম মেনেই ভবন নির্মাণ করছি। ভবন নির্মাণের সময় রাজউকের লোকজন এসে তদারকিও করে গেছেন। তখন তারা আমাদেরকে কোন প্রকার বাধা দেয়নি। আজ কোন নোটিশ ছাড়াই আমাদের ভবন ভেঙ্গে দিয়ে জরিমানা আদায় করা হয়েছে।

নারায়ণগঞ্জ (রাজউক) জোন-৮ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহ ইয়া খান  জানান, নকশাবহির্ভূত ভবন নির্মাণ করার বিষয়টি মোবাইল কোর্টের নজরে এলে ভবনের কিছু অংশ ভেঙ্গে জরিমানা আদায় করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাদির মৃত্যুতে ঢাবির উপাচার্যের শোক

হাদির মৃত্যুতে ঢাবির উপাচার্যের শোক

নিজস্ব প্রতিবেদকঃ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বৃহস্পতিবার রাতে এক শোকবার্তায় উপাচার্য এই শোক প্রকাশ করেন। শোকবার্তায় তিনি মরহুম শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যু দেশ ও সমাজের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তার স্মৃতি সহপাঠী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে।

আরও পড়ুন
language Change