তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি ইআবি’র অধীনে সারাদেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করবনা বাহারুলকে বরখাস্তের দাবিতে আইনজীবীর চিঠি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫ নিজ বাড়িতেই কিশোরদের ডাকাতির নাটক বিজিবির অভিযানে আটক - ২ হাসিনা ভারতে থাকবে কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য সিএমপির সব থানার ওসি রদবদল সরকারি কর্মচারীদের নতুন ৫ দাবি এলো ‘এই অবেলায়-২’ ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন কোচ নিয়োগ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম একান্ত সাক্ষাৎকারে মাহবুবুর রহমান শাহীন যুক্তরাষ্ট্র থেকে এলো হাজার টন গম ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি খালেদা জিয়ার বন্ধ হয়েছে রক্তক্ষরণ নারায়ণগঞ্জে মার্কেটে আগুন গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারি আটক বিএসএফের নিকট অন্তঃসত্ত্বা নারীকে হস্তান্তর করল বিজিবি রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত - ১ পুলিশের বিরুদ্ধে আসামীদের গ্রেফতারে শৈথিল্যের অভিযোগ বিজিবির অভিযানে অবৈধ মালামাল জব্দ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল বাংলাদেশীরা জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে সেমিনার হচ্ছে আইনগত সহায়তা অধিদপ্তর জার্মানি নারী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা দায়ী ভাঙায় সড়ক দুর্ঘটনায় নিহত - ৪ আজ যত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ খুবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা ক্ষমতা বাড়ল পাকিস্তানের সেনাপ্রধানের হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত

ভূমিকম্পে কাঁপল টেকনাফ

স্টাফ রিপোর্টার॥
মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজার জেলার টেকনাফ শহর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়।

ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে খুব অল্প ঝাঁকুনি দেওয়ায় বেশিরভাগ মানুষ এটি টের পাননি।

ভলকানো ডিসকভারি বঙ্গোপসাগরের ভূমিকম্পের উৎপত্তির গভীরতার তথ্য জানাতে না পারলেও ইএমএসসি বলেছে, এটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।

গত শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশে আঘাত হানে ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প। এতে অন্তত ১০ জন প্রাণ হারান। এই ঘটনার পরদিনই (শনিবার) আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভারতের ভূকম্পনবিদ্যা সংস্থা (এনসিএস) জানায়, বাংলাদেশের মতো শনিবার মিয়ানমারেও অন্তত তিনটি ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৬টা ৪১ ও ৭টা ১৯ মিনিটে আঘাত হানে এসব ভূকম্পন। রিখটার স্কেলে এগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৩ দশমিক ৫ ও ৩ দশমিক ৭।

এদিকে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা রাজধানী ঢাকার বাসিন্দারা বড় আতঙ্কে আছেন। বিপদের ঝুঁকি বাড়ছে বলেই মত দিয়েছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি সমীক্ষা বলছে, পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের মধুপুর ফল্ট বা ফাটলরেখায় ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরের ৪০ শতাংশ ভবন ধসে পড়তে পারে। এতে দুই লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা আছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১১৩ বাংলাদেশীর উপসাগরীয় ৬ দেশে ভিসা নিষেধাজ্ঞা

জে এম রফিকুল সরকার -সংযুক্ত আরব আমিরাত  প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়া বাংলাদেশিদের মধ্যে এ পর্যন্ত ১১৩ জন দেশে ফিরেছেন। সাধারণ ক্ষমা পেয়ে দেশে ফিরলেও তারা জিসিসিভুক্ত (উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল) দেশ– সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে পরবর্তী সময়ে চাকরি বা আবাসনের জন্য স্থায়ীভাবে নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। দূতাবাস সূত্রে জানা যায় যে, সব মিলিয়ে ১১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। তার মধ্যে ৬৫ জনের ট্রাভেল পারমিট দিয়েছে দূতাবাস। কারা কর্তৃপক্ষের কাছে পরিবার থেকে ৪৮ জনের পাসপোর্ট জমা করা হয়। কারও কারও টিকিট করে দিয়েছে পরিবার। এ ছাড়া আরও অন্তত ৫৫ প্রবাসী নিখোঁজ থাকার বিষয়টি দূতাবাসকে অবহিত করেছেন স্বজনরা। তবে কারাগারে এখনও কতজন আটক আছেন, তা আমিরাতের কারা কর্তৃপক্ষ জানায়নি। আবুধাবি বাংলাদেশ

আরও পড়ুন
language Change