তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই বিপদ বাড়াচ্ছে বৃষ্টি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি ইআবি’র অধীনে সারাদেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করবনা বাহারুলকে বরখাস্তের দাবিতে আইনজীবীর চিঠি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫ নিজ বাড়িতেই কিশোরদের ডাকাতির নাটক বিজিবির অভিযানে আটক - ২ হাসিনা ভারতে থাকবে কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য সিএমপির সব থানার ওসি রদবদল সরকারি কর্মচারীদের নতুন ৫ দাবি এলো ‘এই অবেলায়-২’ ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন কোচ নিয়োগ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম একান্ত সাক্ষাৎকারে মাহবুবুর রহমান শাহীন যুক্তরাষ্ট্র থেকে এলো হাজার টন গম ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি খালেদা জিয়ার বন্ধ হয়েছে রক্তক্ষরণ নারায়ণগঞ্জে মার্কেটে আগুন গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারি আটক বিএসএফের নিকট অন্তঃসত্ত্বা নারীকে হস্তান্তর করল বিজিবি রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত - ১ পুলিশের বিরুদ্ধে আসামীদের গ্রেফতারে শৈথিল্যের অভিযোগ বিজিবির অভিযানে অবৈধ মালামাল জব্দ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল বাংলাদেশীরা জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে সেমিনার হচ্ছে আইনগত সহায়তা অধিদপ্তর জার্মানি নারী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা দায়ী ভাঙায় সড়ক দুর্ঘটনায় নিহত - ৪ আজ যত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ খুবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা ক্ষমতা বাড়ল পাকিস্তানের সেনাপ্রধানের

৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে শুরু হলো ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে এ জোড় শুরু হয়েছে। শেষ হবে আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর)। গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেছেন তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি বলেন, প্রতিবছর বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে এই জোড় অনুষ্ঠিত হয়। অনেকে এটাকে জোড় ইজতেমাও বলেন। এখানে তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি (কাজের ফলাফল) পেশ করেন এবং মুরুব্বিদের থেকে রাহবারি (নির্দেশনা) নেওয়ার সুযোগ পান। এ উপলক্ষে দেশ-বিদেশের শুরায়ি নেজামের মুরুব্বিরা এরই মধ্যে টঙ্গীতে সমবেত হয়েছেন।

ইজতেমার মুরুব্বিদের সূত্রে জানা গেছে, পাঁচ দিনের জোড় তাবলিগ জামাতের এক ঐতিহ্য বিশেষ। দাওয়াতের কাজের চেতনার স্পন্দন জাগানোর বিশেষ আয়োজন। এখান থেকেই সারা বছরের কাজের সঠিক নকশা ও দিকনির্দেশনা নির্ধারিত হয়।

জোড় উপলক্ষে স্থানীয় প্রশাসন এবং সেবা সংস্থাগুলো প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। নিরাপত্তার জন্য তাবলিগের স্বেচ্ছাসেবকের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনি মোতায়েন করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাসায় একজন মরে পড়ে আছে পুলিশ যেন লাশ নিয়ে যায়

বাসায় একজন মরে পড়ে আছে পুলিশ যেন লাশ নিয়ে যায়

নীলফামারী সংবাদদাতা: নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে কোয়ার্টার থেকে আলেমা বেগম (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে শহরের মুন্সিপাড়া এলাকার মো. জাহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির কোয়ার্টার থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে জাহিদুল ঢাকার বিক্রমপুর থেকে আলেমা বেগমকে তার কোয়ার্টারে নিয়ে আসেন। পরদিন থেকে ওই কোয়ার্টারে তালা ঝুলছিল। মঙ্গলবার সকালে পাশের বাড়ির ভাড়াটে সেলিনা বেগমকে ফোন করে জাহিদুল জানান, তার বাসায় একজন মরে পড়ে আছে। পুলিশ যেন লাশ নিয়ে যায় এ কথা বলে তিনি কল কেটে দেন। এর পরপরই সেলিনা বেগমের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, জাহিদুল ইসলামের গ্রামের বাড়ি কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব

আরও পড়ুন
language Change