তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি ইআবি’র অধীনে সারাদেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করবনা বাহারুলকে বরখাস্তের দাবিতে আইনজীবীর চিঠি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫ নিজ বাড়িতেই কিশোরদের ডাকাতির নাটক বিজিবির অভিযানে আটক - ২ হাসিনা ভারতে থাকবে কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য সিএমপির সব থানার ওসি রদবদল সরকারি কর্মচারীদের নতুন ৫ দাবি এলো ‘এই অবেলায়-২’ ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন কোচ নিয়োগ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম একান্ত সাক্ষাৎকারে মাহবুবুর রহমান শাহীন যুক্তরাষ্ট্র থেকে এলো হাজার টন গম ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি খালেদা জিয়ার বন্ধ হয়েছে রক্তক্ষরণ নারায়ণগঞ্জে মার্কেটে আগুন গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারি আটক বিএসএফের নিকট অন্তঃসত্ত্বা নারীকে হস্তান্তর করল বিজিবি রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত - ১ পুলিশের বিরুদ্ধে আসামীদের গ্রেফতারে শৈথিল্যের অভিযোগ বিজিবির অভিযানে অবৈধ মালামাল জব্দ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল বাংলাদেশীরা জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে সেমিনার হচ্ছে আইনগত সহায়তা অধিদপ্তর জার্মানি নারী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা দায়ী ভাঙায় সড়ক দুর্ঘটনায় নিহত - ৪ আজ যত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ খুবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা ক্ষমতা বাড়ল পাকিস্তানের সেনাপ্রধানের হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত

গণতন্ত্রে ফেরার অপেক্ষায় গোটা জাতি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক ॥

গোটা জাতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন। তার রোগমুক্তির জন্য দোয়া করবেন। তিনি আরও বলেন, সাংবাদিকদের প্রধান দায়িত্ব হলো যথার্থ সাংবাদিকতা করা, কর্মীদের অধিকার নিয়ে সোচ্চার হওয়া। কোনো দলের লেজুরবৃত্তি করলে সমস্যার সমাধান হয় না।

বিএনপি মহাসচিব বলেন, গোটা জাতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষা করছে। এখন মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গণতন্ত্রে বহু মত থাকবে, ভিন্নতা থাকবে। দুর্ভাগ্যজনকভাবে ভিন্নমত পোষণ করলে তা মেনে নেওয়া হয় না।

তিনি আরও বলেন, সারাবিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম এখন এক ধরনের সংকট তৈরি করেছে। এসব প্ল্যাটফর্মে কোনো দায়বদ্ধতা না থাকায় ব্যক্তিগত মতপ্রকাশের নামে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, যা গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক দল, সাংবাদিক ও জনগণের মধ্যে সম্পর্ক স্থাপনে একটি ট্রেড ইউনিয়নভুক্ত সংগঠন হিসেবে বিএফইউজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে মালিকপক্ষের প্রভাব ও ব্যক্তিস্বার্থের কারণে সাংবাদিকতা তার মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছে।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠন করতে হলে সাংবাদিকতার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। রাজনৈতিক ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় ইস্যুতে সবার ঐক্যবদ্ধ হওয়া জরুরি। দুর্নীতিবিরোধী অবস্থানে কোনো বিরোধ নেই। দক্ষ তারুণ্য ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের উন্নয়নে সব দলের ভূমিকা রাখতে হবে।

বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএফইউজের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদার, মহাসচিব কাদের গণি চৌধুরীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বৈধের চেয়ে অবৈধ হাসপাতাল-ক্লিনিক বেশি সারাদেশে

মোহাম্মদ মাসুদ॥ অনুমতি ছাড়াই বাংলাদেশজুড়ে চলছে হাজার হাজার হাসপাতাল ও ক্লিনিক৷ এজন্য প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা৷ আদালতের আদেশে সারাদেশে প্রায় নয়শ অবৈধ বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর৷ বন্ধ করে দেওয়া ক্লিনিক ও হাসপাতালের সংখ্যা সারাদেশে যে পরিমাণ অনুমোদনহীন হাসপাতাল-ক্লিনিক রয়েছে এর তুলনায় সামান্য বলে বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে৷ আর বাংলাদেশে যত বৈধ বেসরকারি স্বাস্থসেবা প্রতিষ্ঠান আছে অবৈধ প্রতিষ্ঠানের সংখ্যা তার চেয়ে বেশি৷ ঢাকার অদূরে সাভার ও আশুলিয়া, নারায়নগঞ্জ লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ২৪০টি৷ কিন্তু সে এলাকায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আছে ১১৭টি৷ সাভার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাহী কমিটির সদস্য আব্দুল হালিম বলেন, ‘‘ওই ৪০টি ক্লিনিকই আমাদের সদস্য৷ বাকি যে আরো শতাধিক ক্লিনিক আছে তাদের আমরা সদস্যপদ দেইনি৷

আরও পড়ুন
language Change