তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি ইআবি’র অধীনে সারাদেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করবনা বাহারুলকে বরখাস্তের দাবিতে আইনজীবীর চিঠি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫ নিজ বাড়িতেই কিশোরদের ডাকাতির নাটক বিজিবির অভিযানে আটক - ২ হাসিনা ভারতে থাকবে কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য সিএমপির সব থানার ওসি রদবদল সরকারি কর্মচারীদের নতুন ৫ দাবি এলো ‘এই অবেলায়-২’ ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন কোচ নিয়োগ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম একান্ত সাক্ষাৎকারে মাহবুবুর রহমান শাহীন যুক্তরাষ্ট্র থেকে এলো হাজার টন গম ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি খালেদা জিয়ার বন্ধ হয়েছে রক্তক্ষরণ নারায়ণগঞ্জে মার্কেটে আগুন গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারি আটক বিএসএফের নিকট অন্তঃসত্ত্বা নারীকে হস্তান্তর করল বিজিবি রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত - ১ পুলিশের বিরুদ্ধে আসামীদের গ্রেফতারে শৈথিল্যের অভিযোগ বিজিবির অভিযানে অবৈধ মালামাল জব্দ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল বাংলাদেশীরা জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে সেমিনার হচ্ছে আইনগত সহায়তা অধিদপ্তর জার্মানি নারী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা দায়ী ভাঙায় সড়ক দুর্ঘটনায় নিহত - ৪ আজ যত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ খুবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা ক্ষমতা বাড়ল পাকিস্তানের সেনাপ্রধানের হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত হাসপাতালে এসে পৌঁছেছেন জুবাইদা রহমান

সারা দেশে আজ মোবাইল ফোনের দোকান বন্ধ

সারা দেশে আজ মোবাইল ফোনের দোকান বন্ধ

নিজস্ব প্রতিবেদক॥

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ তৈরির দাবিতে সারা দেশে আজ রবিবার মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) দেশজুড়ে এই কর্মসূচির ডাক দিয়েছে।

শনিবার রাতে সংগঠনের সিনিয়র সহসভাপতি শামীম মোল্লা গণমাধ্যমকে জানান, শুধু দোকান বন্ধই নয়, দাবি আদায়ে সারা দেশে মানববন্ধনও অনুষ্ঠিত হবে।

এমবিসিবির ঘোষণামতে, আজ সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার–পান্থপথ এলাকায় কেন্দ্রীয়ভাবে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। একই সময় দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের ব্যবসায়ীরা স্থানীয়ভাবে মানববন্ধনে অংশ নেবেন।
ব্যবসায়ীদের প্রধান দাবিগুলো

ব্যবসায়ীরা বলছেন, এনইআইআর ব্যবস্থা বর্তমান কাঠামোয় বাস্তবায়িত হলে বাজারে প্রতিযোগিতা কমবে এবং দাম বাড়তে পারে। ফলে সাধারণ ক্রেতা ক্ষতিগ্রস্ত হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যক্রম বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। এই রেজিস্ট্রি চালু হলে অবৈধ বা অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না। তবে ব্যবসায়ীরা বলছেন, এই ব্যবস্থা সম্পূর্ণ সংস্কার ছাড়া কার্যকর হলে বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হবে।

ব্যবসায়ীদের একাংশ মনে করছেন, এনইআইআর বাস্তবায়নের আগে উন্মুক্ত আমদানির সুযোগ ও স্বচ্ছ নীতিমালা প্রয়োজন। তা না হলে সাধারণ ব্যবসায়ী এবং ভোক্তা উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।

আজকের সারাদেশব্যাপী দোকান বন্ধ ও মানববন্ধনের মাধ্যমে তারা এসব দাবি সরকারের সামনে জোরালোভাবে তুলে ধরছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নাটোরে ট্রাক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি চালক গ্রেফতার

নাটোরে ট্রাক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি চালক গ্রেফতার

নাটোর সংবাদদাতা: নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে তাকে আদালতে তোলা হবে। গতকাল বুধবার রাতে নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। গতকাল সকাল সাড়ে ৯টার সময় বড়াইগ্রামের আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ আটজন নিহত হন। তাঁদের মধ্যে সাতজনই স্বজন, যাঁরা কুষ্টিয়ার দৌলতপুর থেকে হাসপাতালে ভর্তি এক স্বজনকে দেখতে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। এ ঘটনায় গতকাল নজরুল ইসলাম নামে নিহত একজনের স্বজন ট্রাকচালককে আসামি করে সড়ক নিরাপত্তা আইনে মামলা করেন। বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, গতকাল রাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর

আরও পড়ুন
language Change