তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা

সারা দেশে আজ মোবাইল ফোনের দোকান বন্ধ

সারা দেশে আজ মোবাইল ফোনের দোকান বন্ধ
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ তৈরির দাবিতে সারা দেশে আজ রবিবার মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) দেশজুড়ে এই কর্মসূচির ডাক দিয়েছে।

শনিবার রাতে সংগঠনের সিনিয়র সহসভাপতি শামীম মোল্লা গণমাধ্যমকে জানান, শুধু দোকান বন্ধই নয়, দাবি আদায়ে সারা দেশে মানববন্ধনও অনুষ্ঠিত হবে।

এমবিসিবির ঘোষণামতে, আজ সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার–পান্থপথ এলাকায় কেন্দ্রীয়ভাবে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। একই সময় দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের ব্যবসায়ীরা স্থানীয়ভাবে মানববন্ধনে অংশ নেবেন।
ব্যবসায়ীদের প্রধান দাবিগুলো

ব্যবসায়ীরা বলছেন, এনইআইআর ব্যবস্থা বর্তমান কাঠামোয় বাস্তবায়িত হলে বাজারে প্রতিযোগিতা কমবে এবং দাম বাড়তে পারে। ফলে সাধারণ ক্রেতা ক্ষতিগ্রস্ত হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যক্রম বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। এই রেজিস্ট্রি চালু হলে অবৈধ বা অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না। তবে ব্যবসায়ীরা বলছেন, এই ব্যবস্থা সম্পূর্ণ সংস্কার ছাড়া কার্যকর হলে বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হবে।

ব্যবসায়ীদের একাংশ মনে করছেন, এনইআইআর বাস্তবায়নের আগে উন্মুক্ত আমদানির সুযোগ ও স্বচ্ছ নীতিমালা প্রয়োজন। তা না হলে সাধারণ ব্যবসায়ী এবং ভোক্তা উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।

আজকের সারাদেশব্যাপী দোকান বন্ধ ও মানববন্ধনের মাধ্যমে তারা এসব দাবি সরকারের সামনে জোরালোভাবে তুলে ধরছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের আহব্বান – আহম্মেদ শাকিল

স্টাফ রিপোর্টারঃ আজ ১৬ ই রমজান, রাজধানীর ভোজন রেস্তোরাঁয় ভাসানী ছাত্র পরিষদের উদ্যোগে গণতান্ত্রকামী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ভাসানী ছাত্র পরিষদের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক কমরেড আহম্মেদ শাকিল। প্রধান অতিথি ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। ভাসানী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমেদ শাকিল বলেন – স্বাধীন বাংলাদেশের জনগণ আজ ভোটের অধিকার থেকে বঞ্চিত এবং দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি কারনে মধ্য বিত্ত ও নিন্ম আয়ের মানুষ আজ ভাতের অধিকার থেকে বঞ্চিত। দুর্নীতি আর দুঃশাসনে অতিষ্ঠ প্রত্যেক টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী সরকারের রোশানালে ১৮ কোটি জনগণ। শিক্ষা প্রতিষ্ঠান গুলো আজ শিক্ষা কারাগারে রুপান্তরিত হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসী ও একক আধিপত্যের কারনে। আহম্মেদ শাকিল আরো বলেন এই মৎসন্যায়

আরও পড়ুন
language Change