মোঃ ইব্রাহিম হোসেনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পুরনো সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম -আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেনকে ঢাকা ১৮ (উত্তরা) আসনের জন্য দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এস এম জাহাঙ্গীর হোসেন দীর্ঘ দিন ধরেই এই আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকায় ছিলেন এবং এবার তার ত্যাগ, সাংগঠনিক কাজ ও স্থানীয় জনপ্রিয়তা দল বিবেচনায় এনেছে।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা মনে করেন, এস এম জাহাঙ্গীর উত্তরার মাটিতে সংগঠন গঠন ও জনসংযোগে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন।তার ওপর রয়েছে দলের প্রতি অনমনীয় আনুগত্য, বহুবার রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ছিল এবং "ত্যাগী নেতা” হিসেবে পরিচিতি রয়েছে। সম্প্রতি জেলা-উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন, তাঁরা জাহাঙ্গীরকে প্রার্থী হিসেবে চান এবংদলীয় দলে নিশ্চিত করেছেন। দলীয় উচ্ছ্বাস মনোনয়ন ঘোষণার পর থেকেই ঢাকা ১৮-এর বিভিন্ন ওয়ার্ডে এবং বিএনপি শাখায় অনেকে উৎসবমূখর হয়ে উঠেছেন।
অনেক নেতা-কর্মী খুশি হয়েই বলছেন, "যা সময় এসেছে, অবশেষে দল তার ত্যাগী নেতাকে মূল্যায়ন করেছে। সমর্থকরা আশাবাদী যে, নতুন প্রার্থী হিসেবে জাহাঙ্গীর কাজ করলে তারা দলে হারিয়ে পড়া ঐক্য পুনরুদ্ধার করতে পারবেন এবং ভোটের মাঠে সচলভাবে অংশ নিতে পারবেন বিশেষ করে উত্তরা ও আশেপাশের এলাকার তরুণ ও কর্মজীবীদের দিক থেকে।
প্রতিশ্রুতি ও প্রত্যাশা
জাহাঙ্গীর নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি জানিয়েছেন, দলের আদর্শ মেনে কাজ করবেন এবং এলাকার মানুষের পাশে দাঁড়াবেন। জিয়া পরিবার ও দলের আদর্শ রক্ষা করতেই হবে,বলেছেন তিনি।
এছাড়া তিনি জানিয়েছেন,দল যখন তাকে সুযোগ দিয়েছে, তাতে তিনি এলাকার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন। বর্তমানে রাজধানী ঢাকার কিছু আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মতো জোটপ্রার্থী রাখার সম্ভাবনা থাকলেও, ঢাকার ২০ আসনের মধ্যে ১৩টিতে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ঢাকা ১৮ তেমন একটি "হটস্পট” আসন, যেখানে দলের পুরনো নেতাকে প্রার্থী করার সিদ্ধান্ত স্থানীয় ইউনিটে ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত