তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নেতা কর্মী জামায়াতে যোগদান ক্ষমতার মালিক জনগণ : তারেক রহমান ইমারত পরিদর্শক উজ্জ্বল এর দূর্নীতির লাগাম টেনে ধরবে কে? নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান রামগড়ে অবৈধ ভারতীয় মোটরসাইকেল জব্দ আপাতত আলোর মুখ দেখছে না কুমিল্লা বিভাগ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড তিন বছরের শিশুকে হত্যার অভিযোগ সাতক্ষীরায় ৮ প্রতীকে লড়বেন ২০ প্রার্থী নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রে ট্রাভেল এজেন্সি মাফিয়া নুরুল ইসলাম ১৬ বছর জনগণের সম্পদ লুটে বিদেশে পাচার করা হয়েছে: তারেক রহমান রাজধানীতে কিন্ডারগার্টেনে শিশুকে নির্যাতন ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ দুই সংসদীয় আসনে ধানের শীষের প্রচারণার টিম প্রধানের দায়িত্ব পেলেন গিয়াস উদ্দীন মামুন দুলাল খান–ইব্রাহিম মুসার প্রতারণায় সর্বস্বান্ত সাধারণ মানুষ ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠানে অর্ধশত কোটি টাকার ঋণ অনুমোদন ইসলামী ব্যাংকের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আশরাফুলের ঘুষ দুর্নীতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের রমরমা বাণিজ্য এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ পাথরঘাটায় মাদ্রাসায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বাধা তালতলীতে বড় ভাইকে পিটিয়ে গুরুতর জখম চাঁপাইনবাবগঞ্জে ৩ টি আসনে প্রতীক বরাদ্দ খাগড়াছড়ি আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন শেরপুরের তিন আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক সমাবেশ নালিতাবাড়ীতে যুবকের আত্মহত্যা হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার অভিষেক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে মতবিনিময় সভা জায়েদের দাওয়াতে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে শাবনূর মিলন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করল পিবিআই ইমাম-মুয়াজ্জিনদের বেতন ও ছুটি নির্ধারণ আরও বাড়লো বিশ্ববাজারে সোনার দাম মাঠের হিরো থেকে রাজপথের নেতা: ঢাকা-১৬ আসনে আমিনুল হক বাংলাদেশ দলকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবি নারী কর্মীদের ওপর হামলায় রাজধানীতে জামায়াতের বিক্ষোভ বিআরটিএ’র দুর্নীতিবাজ এডি জিয়া বহাল তবিয়তে সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে কোটি টাকা ডাকাতি হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট খাগড়াছড়িতে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার বিকেল ৫টা থেকে প্রবাসীদের ভোটদান শুরু জয়-পলকের বিচার শুরু দীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ২২ বছর পর সিলেট যাচ্ছেন তারেক রহমান আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা শুরু নারায়ণগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন কুমিল্লায় সরে দাঁড়ালেন ১০ জন শিগগিরই সর্বোচ্চ সীমা ছাড়াতে পারে তাপমাত্রা রাজধানীতে দুই বাসের চাপায় পথচারী নিহত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন এনসিপি নেত্রী

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা
পাঠক সংখ্যা
638

মো: মাসুদ রানাঃ

চাকরির প্রলোভন দেওয়াসহ অন্যান্য ঘটনায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন অভিযুক্ত প্রতারক খাপাজেপ সদস্য ও বিএমইউপি’র দপ্তর সম্পাদক সাথোয়াই প্রু চৌধুরী। এ ঘটনার পর থেকেই স্থানীয় সাংবাদিক মহলসহ ভুক্তভোগীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মিথ্যা মামলা প্রত্যাহার করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় তারা কঠোর কর্মসূচী পালন করবেন বলে হুঁশিয়ারি দেন।

জানা গেছে, সম্প্রতি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (খাপাজেপ) সদস্য ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা শাখার দপ্তর সম্পাদক ‘সাথোয়াই প্রু চৌধুরীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ’ শিরোনামে ১৭ নভেম্বর জাতীয় দৈনিক সবুজ বাংলা পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদ প্রকাশের জেরে গত ২৯ নভেম্বর-২০২৫, সি.আর-৫০০/৫০৬ ধারা ৩৪ দ: বি: অনুযায়ী একটি মামলা দায়ের করে খাপাজেপ সদস্য ও বিএমইউপি’র দপ্তর সম্পাদক সাথোয়াই প্রু চৌধুরী। সে মামলায় খাগড়াছড়ি জেলা প্রতিনিধিসহ অন্য আরেক সাংবাদিক ক্যহ্লা মারমা এবং বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের সদর উপজেলা শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক (সাবেক) মংউচিং মারমার নাম অন্তর্ভুক্ত করা হয়। মামলা দায়ের করা হয় জেলার মানিকছড়ি থানায়।

ওই সংবাদের ভুক্তভোগী প্রতিবেদক ও জেলা প্রতিনিধি বলেন, শুরু থেকেই প্রতারণা সংক্রান্ত ওই সংবাদটি প্রকাশ না করার জন্য প্রতারক খাপাজেপ সদস্য ও বিএমইউপি’র দপ্তর সম্পাদক সাথোয়াই প্রু চৌধুরী আমাকে ১৫ টন খাদ্যশস্য দেয়ার প্রস্তাব দেয়। তাঁর এমন অনৈতিক প্রস্তাবে রাজি না হয়ে সংবাদ প্রকাশ করলে আমার বিরুদ্ধে মামলা করবেন বলে হুমকি দেয়া হয়েছিল। তখন মামলার ভয় দেখিয়ে আমার সাংবাদিকতা থামাতে পারবেন না বলে জবাব দিয়েছি। তার অপকর্মের সে ডকুমেন্টসগুলো এখনও আমার কাছে সংরক্ষিত আছে। শেষ পর্যন্ত প্রতারণা ও দুর্নীতি সংক্রান্ত সংবাদটি গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খাপাজেপ সদস্য ও বিএমইউপি’র দপ্তর সম্পাদক সাথোয়াই প্রু চৌধুরী দুর্নীতির সংবাদটি প্রকাশিত হওয়ায় প্রতিশোধ পরায়ণ হয়ে জেলার সদর ও মানিকছড়ি থানায় পৃথক মামলা দায়ের করেন প্রতারক সাথোয়াই প্রু চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিজের দোষ লুকানো এবং ওই সাংবাদিককে ভয় দেখানোর জন্য গত বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি সদর থানায় তিন জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছে।

এদিকে, দুর্নীতি-প্রতারণার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করায় স্থানীয় সাংবাদিক মহল ও ভুক্তভোগী সাধারণ জনগণ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভুক্তভোগীদের আনীত অভিযোগ আমলে নিয়ে সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত প্রতারক ও দুর্নীতিবাজ সাথোয়াই প্রু চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। অন্যথায় তারা কঠোর কর্মসূচী পালন করবেন বলে হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা।

স্থানীয়রা জানান, সাধারণ মানুষ কিংবা ভুক্তভোগীদের প্রশ্ন অন্তর্বর্তীকালীন সময়ে গঠিত জেলা পরিষদ এর পক্ষ থেকে দুর্নীতিমুক্ত স্বচ্ছ একটি পরিষদ প্রত্যাশা করেছি, কিন্তু একজন সদস্য এভাবে প্রতারণা ও দুর্নীতি করে যাবে, তাঁর লাগাম টেনে ধরার কেউ কি নেই? দুর্নীতি নিয়ে যে সাংবাদিকরা লিখে, উল্টো সেসব সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়, এ কেমন কথা? অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারসহ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর কর্মসূচী পালন করা হবে। মামলার এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বাতেন মৃধা এ সংক্রান্তে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।

এ প্রসঙ্গে জানতে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে খাপাজেপ’র সদস্য ও বিএমইউপি’র দপ্তর সম্পাদক ‘সাথোয়াই প্রু চৌধুরীর প্রতারণার অভিযোগ ও সাংবাদিদের বিরুদ্ধে মামলার বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, আমি গত ১৮ নভেম্বর নতুন এ কর্মস্থলে যোগদান করেছি। এ বিষয়টি আমার জানা নেই এবং কেউই আমাকে অবগত করেননি। তবে অভিযোগ পেলে কোথাও অনিয়ম-ব্যত্যয় ঘটলে তদন্ত সাপেক্ষে জড়িতের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান জেলা প্রশাসক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গণপূর্তের ইএম কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী ইউসুফের ভুয়া বিল ও কমিশন বাণিজ্য

স্টাফ রিপোর্টার: গণপূর্তের ইএম কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, ভুয়া বিল, দুর্নীতি ও সিন্ডিকেটের মাধ্যমে কাজ ভাগাভাগি করে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। প্রকৌশলী ইউসুফ আওয়ামী বিরোধী বিএনপি-জামায়াতপন্থি প্রকৌশলীদের ঠিকাদারদের মাধ্যমে সিন্ডিকেট তৈরি করেছেন। এসব সিন্ডিকেটের অন্যতম প্রকৌশলী ইউসুফ। ভুক্তভোগীদের অভিযোগ, তিনি কমিশন ছাড়া কাজ করেন না এবং নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখেন। ইউসুফের বিরুদ্ধে কাজ না করেই অনেক প্রকল্প থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি বেশির ভাগ টাকা নিয়েছেন এবং বাকিটা সিন্ডিকেট সদস্যদের মধ্যে ভাগাভাগি করেছেন বলে জানা গেছে। ইতঃপূর্বে ইউসুফের বিরুদ্ধে একজন ঠিকাদার পাওনা আদায়ে থানায় অভিযোগ দাখিল করেছিল। তারপর তড়িঘড়ি করে ওই ঠিকাদারের বিল পরিশোধ করেছিল বলে জানা গেছে। অভিযোগ আছে, ওই ঠিকাদারকে থানার অভিযোগ উঠিয়ে নিতে বাধ্য করেন ইউসুফ। নাম প্রকাশ না করার শর্তে

আরও পড়ুন
language Change