তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নেতা কর্মী জামায়াতে যোগদান ক্ষমতার মালিক জনগণ : তারেক রহমান ইমারত পরিদর্শক উজ্জ্বল এর দূর্নীতির লাগাম টেনে ধরবে কে? নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান রামগড়ে অবৈধ ভারতীয় মোটরসাইকেল জব্দ আপাতত আলোর মুখ দেখছে না কুমিল্লা বিভাগ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড তিন বছরের শিশুকে হত্যার অভিযোগ সাতক্ষীরায় ৮ প্রতীকে লড়বেন ২০ প্রার্থী নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রে ট্রাভেল এজেন্সি মাফিয়া নুরুল ইসলাম ১৬ বছর জনগণের সম্পদ লুটে বিদেশে পাচার করা হয়েছে: তারেক রহমান রাজধানীতে কিন্ডারগার্টেনে শিশুকে নির্যাতন ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ দুই সংসদীয় আসনে ধানের শীষের প্রচারণার টিম প্রধানের দায়িত্ব পেলেন গিয়াস উদ্দীন মামুন দুলাল খান–ইব্রাহিম মুসার প্রতারণায় সর্বস্বান্ত সাধারণ মানুষ ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠানে অর্ধশত কোটি টাকার ঋণ অনুমোদন ইসলামী ব্যাংকের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আশরাফুলের ঘুষ দুর্নীতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের রমরমা বাণিজ্য এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ পাথরঘাটায় মাদ্রাসায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বাধা তালতলীতে বড় ভাইকে পিটিয়ে গুরুতর জখম চাঁপাইনবাবগঞ্জে ৩ টি আসনে প্রতীক বরাদ্দ খাগড়াছড়ি আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন শেরপুরের তিন আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক সমাবেশ নালিতাবাড়ীতে যুবকের আত্মহত্যা হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার অভিষেক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে মতবিনিময় সভা জায়েদের দাওয়াতে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে শাবনূর মিলন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করল পিবিআই ইমাম-মুয়াজ্জিনদের বেতন ও ছুটি নির্ধারণ আরও বাড়লো বিশ্ববাজারে সোনার দাম মাঠের হিরো থেকে রাজপথের নেতা: ঢাকা-১৬ আসনে আমিনুল হক বাংলাদেশ দলকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবি নারী কর্মীদের ওপর হামলায় রাজধানীতে জামায়াতের বিক্ষোভ বিআরটিএ’র দুর্নীতিবাজ এডি জিয়া বহাল তবিয়তে সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে কোটি টাকা ডাকাতি হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট খাগড়াছড়িতে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার বিকেল ৫টা থেকে প্রবাসীদের ভোটদান শুরু জয়-পলকের বিচার শুরু দীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ২২ বছর পর সিলেট যাচ্ছেন তারেক রহমান আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা শুরু নারায়ণগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন কুমিল্লায় সরে দাঁড়ালেন ১০ জন শিগগিরই সর্বোচ্চ সীমা ছাড়াতে পারে তাপমাত্রা রাজধানীতে দুই বাসের চাপায় পথচারী নিহত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন এনসিপি নেত্রী

পুলিশের বিরুদ্ধে আসামীদের গ্রেফতারে শৈথিল্যের অভিযোগ

পুলিশের বিরুদ্ধে আসামীদের গ্রেফতারে শৈথিল্যের অভিযোগ
পাঠক সংখ্যা
638

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় চাঁদাবাজি মামলা দায়ের হওয়ার পরেও এজাহারনামীয় আসামীদের রহস্যজনক কারণে গ্রেফতার না করায় কোতোয়ালি মডেল থানা পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মনির চৌধুরী (৬০)। এই ঘটনায় গত বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) তিনি ময়মনসিংহ পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী মনির চৌধুরী হলেন- নগরীর সেহড়া ধোপাখলা মোড় এলাকার মৃত ইমরান চৌধুরীর ছেলে। তার দায়ের করা চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামীরা হলো- কৃষ্টপুর দৌলত মুন্সী রোড এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কবির মিয়া (৪৬) এবং জামতলা এলাকার মোঃ কামাল হোসেনসহ নাম না জানা আরো ৪/৫ জন। অভিযুক্তরা যুবলীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে আসামীরা ভুক্তভোগীর নামে মিথ্যা ও বানোয়াট বিভিন্ন পোস্ট ফেসবুকে আপলোড করে। এ বিষয়ে আসামীদের সঙ্গে যোগাযোগ করলে তারা প্রথমে মোটা অংকের চাঁদা দাবি করে। নিরুপায় হয়ে ভুক্তভোগী প্রথম দফায় ৩ হাজার টাকা দেন। এর ২/৩ দিন পর আসামীরা ভুক্তভোগীর কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তখন বাধ্য হয়ে তিনি আরও ৪ হাজার টাকা প্রদান করেন। আসামীরা বলপূর্বক অর্থ আদায়ের উদ্দেশ্যে ভুক্তভোগীকে গুরুতর খুন-জখমের হুমকি প্রদান করে। চাঁদাদাবি, চাঁদা গ্রহণ এবং খুন-জখমের হুমকির অভিযোগে চলতি বছরের ০৮ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় ২৬ নং মামলাটি দায়ের করা হয়।

পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, মামলা দায়েরের পর থেকেই মামলার তদন্তকারী কর্মকর্তার (আইও) এসআই সোহেল রানার সঙ্গে আসামীদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তার দাবি, আসামীরা অবাধে চলাফেরা করছে এবং তদন্ত কর্মকর্তার সাথে বিভিন্ন হোটেলে বসে “খাওয়া-দাওয়া” করে। আসামীরা ভুক্তভোগীকে সরাসরি জানিয়ে দিয়েছে যে তদন্তকারী কর্মকর্তা “তাদের পকেটে” এবং তারা কখনোই গ্রেফতার হবেন না। আসামীরা বর্তমানে ভুক্তভোগীকে মামলা মীমাংসা করতে ভয়ভীতি দেখাচ্ছে। আপোষ না করলে তদন্ত কর্মকর্তাকে দিয়ে মামলার “ফাইনাল রিপোর্ট” করিয়ে নেওয়ারও হুমকি দেয়। মামলার সঠিক তদন্ত না হওয়া এবং আসামীদের অব্যাহত জীবননাশের হুমকিতে আতঙ্কিত হয়ে ব্যবসায়ী মনির চৌধুরী ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে ময়মনসিংহ পুলিশ সুপারের (এসপি) কাছে এই আবেদনটি করেছেন।

ভুক্তভোগী মনির চৌধুরী গণমাধ্যমকে জানান, আসামীদের সঙ্গে তদন্তকারী কর্মকর্তার এমন “রহস্যজনক সখ্যতা” চলতে থাকলে ভুক্তভোগী ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন এবং সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। এ বিষয়ে পুলিশ সুপারের দ্রুত এবং কঠোর পদক্ষেপ কামনা করেছেন তিনি।

এবিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানার এসআই সোহেল রানা জানান, আসামী গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

এসংক্রান্তে ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান, এঘটনায় দ্রুত বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহর’ সর্বশেষ তথ্য

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহর’ সর্বশেষ তথ্য

ডেস্ক রিপোর্টঃ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কার উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৮৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। বিশেষ বিজ্ঞপ্তিতে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী

আরও পড়ুন
language Change