তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নেতা কর্মী জামায়াতে যোগদান ক্ষমতার মালিক জনগণ : তারেক রহমান ইমারত পরিদর্শক উজ্জ্বল এর দূর্নীতির লাগাম টেনে ধরবে কে? নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান রামগড়ে অবৈধ ভারতীয় মোটরসাইকেল জব্দ আপাতত আলোর মুখ দেখছে না কুমিল্লা বিভাগ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড তিন বছরের শিশুকে হত্যার অভিযোগ সাতক্ষীরায় ৮ প্রতীকে লড়বেন ২০ প্রার্থী নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রে ট্রাভেল এজেন্সি মাফিয়া নুরুল ইসলাম ১৬ বছর জনগণের সম্পদ লুটে বিদেশে পাচার করা হয়েছে: তারেক রহমান রাজধানীতে কিন্ডারগার্টেনে শিশুকে নির্যাতন ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ দুই সংসদীয় আসনে ধানের শীষের প্রচারণার টিম প্রধানের দায়িত্ব পেলেন গিয়াস উদ্দীন মামুন দুলাল খান–ইব্রাহিম মুসার প্রতারণায় সর্বস্বান্ত সাধারণ মানুষ ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠানে অর্ধশত কোটি টাকার ঋণ অনুমোদন ইসলামী ব্যাংকের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আশরাফুলের ঘুষ দুর্নীতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের রমরমা বাণিজ্য এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ পাথরঘাটায় মাদ্রাসায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বাধা তালতলীতে বড় ভাইকে পিটিয়ে গুরুতর জখম চাঁপাইনবাবগঞ্জে ৩ টি আসনে প্রতীক বরাদ্দ খাগড়াছড়ি আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন শেরপুরের তিন আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক সমাবেশ নালিতাবাড়ীতে যুবকের আত্মহত্যা হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার অভিষেক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে মতবিনিময় সভা জায়েদের দাওয়াতে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে শাবনূর মিলন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করল পিবিআই ইমাম-মুয়াজ্জিনদের বেতন ও ছুটি নির্ধারণ আরও বাড়লো বিশ্ববাজারে সোনার দাম মাঠের হিরো থেকে রাজপথের নেতা: ঢাকা-১৬ আসনে আমিনুল হক বাংলাদেশ দলকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবি নারী কর্মীদের ওপর হামলায় রাজধানীতে জামায়াতের বিক্ষোভ বিআরটিএ’র দুর্নীতিবাজ এডি জিয়া বহাল তবিয়তে সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে কোটি টাকা ডাকাতি হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট খাগড়াছড়িতে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার বিকেল ৫টা থেকে প্রবাসীদের ভোটদান শুরু জয়-পলকের বিচার শুরু দীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ২২ বছর পর সিলেট যাচ্ছেন তারেক রহমান আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা শুরু নারায়ণগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন কুমিল্লায় সরে দাঁড়ালেন ১০ জন শিগগিরই সর্বোচ্চ সীমা ছাড়াতে পারে তাপমাত্রা রাজধানীতে দুই বাসের চাপায় পথচারী নিহত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন এনসিপি নেত্রী

ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর

ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর
পাঠক সংখ্যা
638

নাটোর প্রতিনিধি ॥

শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের চিনিকলে জমে থাকা চিনি বিক্রি শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে। টিসিবির মাধ্যমে দেশের কল গুলোতে উৎপাদিত চিনি ইতোমধ্যে বিক্রি শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নাটোরের উত্তরা গণভবন ও ১২টার দিকে নাটোর চিনিকল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চিনিকল থেকে দ্রুত লাভ আসে না। ব্রিটিশ আমলের এসব চিনিকল এখনো সারাদেশের স্বল্প চাহিদার একটি অংশ পূরণ করতে সক্ষম। তাই চিনিকলের সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।

শিল্প উপদেষ্টা আরও বলেন, কেবল ভর্তুকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয়। এজন্য স্থানীয় ও বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। ইতোমধ্যে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ চলছে এবং অল্প সময়ের মধ্যেই ইতিবাচক অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। চিনি উৎপাদনের পাশাপাশি আনুষঙ্গিক উৎপাদনমুখী আরো কিছু কাজ শুরু করার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, দেশীয় উদ্যোক্তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি। তারা যেন এই কাজে সহযোগী হিসেবে এগিয়ে আসেন সেজন্য আলোচনাও চলছে।

এ সময় তিনি আরও বলেন, উত্তরা গণভবনটি দীর্ঘ দিন অবহেলিত ছিল, সংস্কার করে আমরা এটাকে ব্যবহার উপযোগী করে তৈরি করলাম।

বর্তমান সরকারের সময়ে এখানে মন্ত্রী সভার বৈঠক হতে পারে এমন ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের কাজ হল উত্তরা গণভবনকে তৈরি রাখা। রেওয়াজ অনুযায়ী প্রতিটি সরকারের সময় এখানে একটি করে মন্ত্রী সভার বৈঠক হয়। তাই এটি তৈরি রাখা হলো।

এ সময় নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন ও নাটোরের নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিচ্ছেদের পর আমি আগের চেয়ে শক্তিশালী

বিনোদন রিপোটার॥ ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য- সামান্থা রুথ প্রভুর বিচ্ছেদ হয় গত বছর। তবে বিচ্ছেদ নিয়ে এর আগে কথা বলতে খুব একটা আগ্রহ দেখাননি সামান্থা। গণমাধ্যমে বারবার জানতে চাইলেও বিষয়টি এড়িয়ে গেছেন তিনি। কিন্তু সম্প্রতি মুখ খুলেছেন। কফি উইথ করণের কাউচে বসে বিবাহবিচ্ছেদ নিয়ে কথা বলেছেন তিনি। সম্প্রতি করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’- এর একটি পর্বে হাজির হলে বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করলে সামান্থা বলেন, ‘এটি নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কারণ আমার পছন্দেই হয়েছে। আমি স্বচ্ছ থাকতে চেয়েছি এবং ব্যক্তিগত অনেক কিছুই প্রকাশ করেছি। ডিভোর্সের সময় খুব বেশি হতাশ হইনি। আমার বিষয়ে অনেকের জানার ইচ্ছা ছিল, কারণ তারা আমার ওপর বিনিয়োগ করেন। তাদের প্রশ্নের উত্তর দেওয়া আমার দায়িত্ব। যদিও সেই সময় বেশি কিছু বলিনি।’ করণ

আরও পড়ুন
language Change