তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নেতা কর্মী জামায়াতে যোগদান ক্ষমতার মালিক জনগণ : তারেক রহমান ইমারত পরিদর্শক উজ্জ্বল এর দূর্নীতির লাগাম টেনে ধরবে কে? নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান রামগড়ে অবৈধ ভারতীয় মোটরসাইকেল জব্দ আপাতত আলোর মুখ দেখছে না কুমিল্লা বিভাগ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড তিন বছরের শিশুকে হত্যার অভিযোগ সাতক্ষীরায় ৮ প্রতীকে লড়বেন ২০ প্রার্থী নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রে ট্রাভেল এজেন্সি মাফিয়া নুরুল ইসলাম ১৬ বছর জনগণের সম্পদ লুটে বিদেশে পাচার করা হয়েছে: তারেক রহমান রাজধানীতে কিন্ডারগার্টেনে শিশুকে নির্যাতন ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ দুই সংসদীয় আসনে ধানের শীষের প্রচারণার টিম প্রধানের দায়িত্ব পেলেন গিয়াস উদ্দীন মামুন দুলাল খান–ইব্রাহিম মুসার প্রতারণায় সর্বস্বান্ত সাধারণ মানুষ ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠানে অর্ধশত কোটি টাকার ঋণ অনুমোদন ইসলামী ব্যাংকের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আশরাফুলের ঘুষ দুর্নীতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের রমরমা বাণিজ্য এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ পাথরঘাটায় মাদ্রাসায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বাধা তালতলীতে বড় ভাইকে পিটিয়ে গুরুতর জখম চাঁপাইনবাবগঞ্জে ৩ টি আসনে প্রতীক বরাদ্দ খাগড়াছড়ি আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন শেরপুরের তিন আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক সমাবেশ নালিতাবাড়ীতে যুবকের আত্মহত্যা হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার অভিষেক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে মতবিনিময় সভা জায়েদের দাওয়াতে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে শাবনূর মিলন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করল পিবিআই ইমাম-মুয়াজ্জিনদের বেতন ও ছুটি নির্ধারণ আরও বাড়লো বিশ্ববাজারে সোনার দাম মাঠের হিরো থেকে রাজপথের নেতা: ঢাকা-১৬ আসনে আমিনুল হক বাংলাদেশ দলকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবি নারী কর্মীদের ওপর হামলায় রাজধানীতে জামায়াতের বিক্ষোভ বিআরটিএ’র দুর্নীতিবাজ এডি জিয়া বহাল তবিয়তে সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে কোটি টাকা ডাকাতি হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট খাগড়াছড়িতে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার বিকেল ৫টা থেকে প্রবাসীদের ভোটদান শুরু জয়-পলকের বিচার শুরু দীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ২২ বছর পর সিলেট যাচ্ছেন তারেক রহমান আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা শুরু নারায়ণগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন কুমিল্লায় সরে দাঁড়ালেন ১০ জন শিগগিরই সর্বোচ্চ সীমা ছাড়াতে পারে তাপমাত্রা রাজধানীতে দুই বাসের চাপায় পথচারী নিহত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন এনসিপি নেত্রী

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫
পাঠক সংখ্যা
638

মো: মহিব্বুল্লাহঃ

জমকালো আয়োজন, বর্ণিল পরিবেশ আর নতুন স্বপ্নের প্রত্যয়ে অনুষ্ঠিত হলো অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সমাবর্তনে গ্রাজুয়েটদের সার্টিফিকেট তুলে দেওয়া হয় রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মাদ আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক, অভিভাবকসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

সদ্য গ্রাজুয়েটদের উদ্দেশে ড. আনম এহসানুল হক মিলন বলেন, দীর্ঘ পরিশ্রমের বিনিময়ে আপনারা আজ গ্রাজুয়েট হয়েছেন। কিন্তু মনে রাখবেন, এটা কোনো শেষ নয়, বরং একটি নতুন যাত্রার সূচনা। আজকের বিশ্ব আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত পরিবর্তিত হচ্ছে। আপনাদের সাফল্য নির্ভর করবে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা, পরিশ্রম, সহনশীলতা ও সময়ের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানোর সক্ষমতার ওপর। একবিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির আহ্বান।

বিশেষ অতিথি ইউজিসি সদস্য প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, অতীশ দীপঙ্করের জ্ঞান, মানবতা ও প্রজ্ঞার আদর্শ ধারণ করে এই বিশ্ববিদ্যালয় ভবিষ্যতের উন্নত বাংলাদেশের উপযোগী নাগরিক গড়ে তুলছে। তিনি বলেন, একবিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম কারিকুলামের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন গ্রাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন, আজ আমাদের জন্য আনন্দের দিন হলেও একই সঙ্গে দায়িত্বেরও দিন। দেশে ৪০ লাখ উচ্চশিক্ষিত বেকার—এ বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। তাই আমরা প্রচলিত শিক্ষার পাশাপাশি বিশেষ দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে প্রতিষ্ঠা করা হয়েছে স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই), যেখানে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক দক্ষতা, ডিজিটাল সক্ষমতা ও ভোকেশনাল অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে। আমাদের লক্ষ্য একটাই—তারুণ্যে বিনিয়োগ। তরুণদের শিক্ষায় বিনিয়োগই দেশের সমৃদ্ধির মূল সূত্র, বলেন তিনি।

সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ মোট ২ হাজার ৩২৬ জন শিক্ষার্থীকে গ্রাজুয়েশন ও মাস্টার্স ডিগ্রি প্রদান করেন। এছাড়া ২৭ জনকে দেওয়া হয় বিশেষ অ্যাওয়ার্ড।

  • ৬ জন—চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড
  • ৫ জন—বিওটি চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড
  • ১৬ জন—ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড

তিনি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও মেডেল তুলে দেন।

সাংস্কৃতিক পরিবেশনা ও লেজার শো

সমাবর্তন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় লেজার শো আয়োজন করা হয়, যা পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর আনন্দ ছড়িয়ে দেয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃমাসুদ রানা,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: “মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৫ আগস্ট সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজন ও খাগড়াছড়ি সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ শেষে সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোঃ ছাবের এর সভাপতিত্বে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত প্রশাসক ফেরদৌসী বেগম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মেমং মারমা, খাগড়াছড়ি সার্ভিল্যান্স মেডিকেল অফিসার জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচী ডা. বিশ্ব জ্যোতি চাকমা, খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ওমর ফারুক। সভায় বক্তারা বলেন, শিশুর সুষ্ঠু শারীরিক বৃদ্ধি

আরও পড়ুন
language Change