তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নেতা কর্মী জামায়াতে যোগদান ক্ষমতার মালিক জনগণ : তারেক রহমান ইমারত পরিদর্শক উজ্জ্বল এর দূর্নীতির লাগাম টেনে ধরবে কে? নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান রামগড়ে অবৈধ ভারতীয় মোটরসাইকেল জব্দ আপাতত আলোর মুখ দেখছে না কুমিল্লা বিভাগ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড তিন বছরের শিশুকে হত্যার অভিযোগ সাতক্ষীরায় ৮ প্রতীকে লড়বেন ২০ প্রার্থী নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রে ট্রাভেল এজেন্সি মাফিয়া নুরুল ইসলাম ১৬ বছর জনগণের সম্পদ লুটে বিদেশে পাচার করা হয়েছে: তারেক রহমান রাজধানীতে কিন্ডারগার্টেনে শিশুকে নির্যাতন ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ দুই সংসদীয় আসনে ধানের শীষের প্রচারণার টিম প্রধানের দায়িত্ব পেলেন গিয়াস উদ্দীন মামুন দুলাল খান–ইব্রাহিম মুসার প্রতারণায় সর্বস্বান্ত সাধারণ মানুষ ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠানে অর্ধশত কোটি টাকার ঋণ অনুমোদন ইসলামী ব্যাংকের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আশরাফুলের ঘুষ দুর্নীতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের রমরমা বাণিজ্য এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ পাথরঘাটায় মাদ্রাসায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বাধা তালতলীতে বড় ভাইকে পিটিয়ে গুরুতর জখম চাঁপাইনবাবগঞ্জে ৩ টি আসনে প্রতীক বরাদ্দ খাগড়াছড়ি আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন শেরপুরের তিন আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক সমাবেশ নালিতাবাড়ীতে যুবকের আত্মহত্যা হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার অভিষেক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে মতবিনিময় সভা জায়েদের দাওয়াতে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে শাবনূর মিলন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করল পিবিআই ইমাম-মুয়াজ্জিনদের বেতন ও ছুটি নির্ধারণ আরও বাড়লো বিশ্ববাজারে সোনার দাম মাঠের হিরো থেকে রাজপথের নেতা: ঢাকা-১৬ আসনে আমিনুল হক বাংলাদেশ দলকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবি নারী কর্মীদের ওপর হামলায় রাজধানীতে জামায়াতের বিক্ষোভ বিআরটিএ’র দুর্নীতিবাজ এডি জিয়া বহাল তবিয়তে সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে কোটি টাকা ডাকাতি হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট খাগড়াছড়িতে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার বিকেল ৫টা থেকে প্রবাসীদের ভোটদান শুরু জয়-পলকের বিচার শুরু দীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ২২ বছর পর সিলেট যাচ্ছেন তারেক রহমান আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা শুরু নারায়ণগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন কুমিল্লায় সরে দাঁড়ালেন ১০ জন শিগগিরই সর্বোচ্চ সীমা ছাড়াতে পারে তাপমাত্রা রাজধানীতে দুই বাসের চাপায় পথচারী নিহত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন এনসিপি নেত্রী

শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই বিপদ বাড়াচ্ছে বৃষ্টি

শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই বিপদ বাড়াচ্ছে বৃষ্টি
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্ক ॥

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়ার ধ্বংসযজ্ঞের এক সপ্তাহ পরও স্থিতিশীল হয়নি পরিস্থিতি। দ্বীপজুড়ে টানা বর্ষণে এরই মধ্যে দুর্বল হয়ে পড়া পাহাড়ি ঢাল আরও অস্থিতিশীল হয়ে উঠছে। এ অবস্থায় রোববার (৭ ডিসেম্বর) নতুন করে ভূমিধসের সতর্কতা জারি করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি)।

ডিএমসি জানিয়েছে, শ্রীলঙ্কার কেন্দ্রীয় পার্বত্য অঞ্চলসহ উত্তর-পশ্চিম মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির কারণে নতুন করে ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। বহু এলাকায় পাহাড়ি গ্রাম ও সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্লেন ও হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে সৃষ্ট সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬১৮ জনে দাঁড়িয়েছে। চলমান এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ লাখেরও বেশি মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। শুধু কেন্দ্রীয় চা-বাগান অধ্যুষিত এলাকাতেই প্রাণ হারিয়েছেন ৪৬৪ জন। নিখোঁজ রয়েছেন আরও ২০৯ জন।

রোববার মিয়ানমার থেকে সহায়তা নিয়ে একটি প্লেন কলম্বোয় অবতরণ করেছে বলে জানিয়েছে লঙ্কান বিমান বাহিনী। এর আগে বাংলাদেশসহ কয়েকটি দেশ জরুরি ত্রাণ পাঠিয়েছে।

ডিএমসি জানিয়েছে, পানি নামতে শুরু করায় রাষ্ট্র-পরিচালিত আশ্রয়কেন্দ্রে আশ্রিত মানুষের সংখ্যা কমে এক লাখে নেমে এসেছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৫ হাজারের বেশি ঘরবাড়ি, এর মধ্যে প্রায় পাঁচ হাজার ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

প্রাকৃতিক এই বিপর্যয়ের পর শুক্রবার লঙ্কান সরকার বিশাল ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করেছে। বাড়িঘর পুনর্নির্মাণ ও ব্যবসা পুনরুদ্ধারে এ অর্থ সহায়ক হবে বলে জানানো হয়েছে। দুর্যোগ-পরবর্তী পুনর্গঠনে ব্যয় ৭০০ কোটি ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা দিয়েছেন এক শীর্ষ কর্মকর্তা।

রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকে বলেছেন, ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ালেও দিতওয়ার ধাক্কা সামাল দিতে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, শ্রীলঙ্কার পুনর্গঠনে অতিরিক্ত ২০ কোটি ডলার সহায়তার অনুরোধ বিবেচনা করা হচ্ছে। এটি ছাড়াও চলতি মাসে দেশটিকে তহবিলের চার বছরের ২৯০ কোটি ডলারের ঋণ কর্মসূচির অংশ হিসেবে ৩৪ কোটি ৭০ লাখ ডলারের এক কিস্তি ছাড় করা হবে।

লঙ্কান অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, জীবনের ঝুঁকিতে থাকা অঞ্চল থেকে নিরাপদ স্থানে জমি কিনে নতুন বাড়ি নির্মাণে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে সর্বোচ্চ এক কোটি রুপি দেওয়া হবে। প্রাণহানি বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে ১০ লাখ রুপি।

ডিএমসি সতর্ক করে জানিয়েছে, সামনে আরও বৃষ্টিপাত হতে পারে। ফিলিপাইনের পূর্বদিকে নতুন ঝড়ও ঘনীভূত হচ্ছে, যা দক্ষিণ এশিয়ার দুর্বল হয়ে পড়া অঞ্চলে আরও প্রভাব ফেলতে পারে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাতক্ষীরা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা এর দুর্নীতি ও আতঙ্কে সাতক্ষীরা শিক্ষা পরিবার

নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল এর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষকদের মাঝে চরম ক্ষোভ ও অসস্তোষ বিরাজ করায় অন্যত্র শাস্তিমূলক বদলির জন্য সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। অনুসন্ধানে জানা যায় আবু হেনা মোস্তাফা কামাল এর নির্দেশে সাতক্ষীরা জেলাধীন সকল উপজেলা শিক্ষা অফিসার অবাধে দুর্নীতি করে চলেছেন। আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে একাধিক অভিযোগ সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে জমা পড়েছে। অভিযোগগুলো হলো যথাক্রমেঃ-(১) রাসেল সোনার বই বাণিজ্য কেলেঙ্কারী (২) উপাষ্ঠানিক ব্যুরো থেকে অর্থ সংগ্রহ ভাগাভাগি (৩) শিক্ষক বদলিতে দুর্নীতি (৪) জাতীয় প্রাথমিক শিক্ষা পদক জেলা পর্যায় বাছাইয়ে দুর্নীতি (৫) ক্রিমিনাল শিক্ষকদের সাথে সখ্যতা ও দুর্নীতি (৬) নারী লোভী (৭) উপজেলা শিক্ষা অফিসারদের ব্যবহার করে দুর্নীতি (৮) উপজেলা শিক্ষা অফিসারদের

আরও পড়ুন
language Change