মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়াঃ
৭ ই ডিসেম্বর, কুমিল্লার বরুড়া উপজেলার হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাত থেকে বরুড়া সম্পূর্ণরূপে হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়।
মুক্তিযুদ্ধের সময় বরুড়া ছিল হানাদার বাহিনীর নৃশংস নির্যাতনের এক ভয়াল অধ্যায়। পাকবাহিনীর দখলে থাকা পুরো উপজেলাজুড়ে গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগ ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। দুঃসময় থেকে জনগণকে মুক্ত করতে মুক্তিযোদ্ধারা স্থানীয় জনগণের সহায়তায় সামনের সারিতে লড়াই করেন।
১৯৭১ সালের ৭ ডিসেম্বর মুক্তিবাহিনীর একাধিক দিক থেকে সমন্বিত আক্রমণে পাকসেনারা পরাজিত হয়ে বরুড়া ছেড়ে পালিয়ে যায়। পরে মুক্তিযোদ্ধারা উপজেলার বিভিন্ন স্থানে বিজয়ের পতাকা উত্তোলন করেন। সেই দিনটি বরুড়াবাসীর জীবনে নতুন সূর্যের আলো নিয়ে আসে।
মুক্তিযোদ্ধারা বলেন, বরুড়ার এই দিন শুধু বিজয়ের দিন নয় অত্যাচারীদের থেকে মুক্তির ইতিহাস। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।
বরুড়া হানাদারমুক্ত দিবস তাই কেবল একটি তারিখ নয়, স্বাধীনতার আনন্দ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের গৌরবময় স্মৃতি বহন করে।
এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান হাফিজ, উপজেলা প্রাণের সম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক সরদার সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগন।
পরে ঐতিহাসিক ৭ ই ডিসেম্বর হানাদারমুক্ত দিবস পালন উপলক্ষে, বরুড়া উপজেলা প্রশাসন চত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদর্শনী করে পুনরায় প্রশাসন চত্বরে এসে সমাপ্তি হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত