তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঘরোয়া যে ৪ উপায়ে টনসিলের ব্যথা দ্রুত কমে ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না: তারেক রহমান কর্নেল অলির বিরুদ্ধে মামলা, জামায়াত যা বলল ডাচবাংলা ব্যাংকের নাম ভাঙিয়ে কেরানীগঞ্জে ভয়াবহ প্রতারণা খালেদা জিয়ার সমাধিতে মোহাম্মদপুর প্রেসক্লাবের শ্রদ্ধা সিলেট ওসমানী হাসপাতালে হামলা গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় ঐক্যের ডাক দিয়ে গণমাধ্যম সম্মিলন শুরু লাখ লাখ অনুমোদনহীন ভবন নিয়ে বিপাকে রাজউক! সালমানকে ‘শাহরুখ’ ভেবে ফাঁসিতে ঝোলাতে চাইলেন বিজেপি নেতা চট্টগ্রামে গ্যাসের নৈরাজ্য বাড়তি দরে বিক্রি নিখোঁজ ছাত্রী ও মায়ের লাশ মিলল শিক্ষিকার বাসায় রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রুমিন ফারহানার উঠান বৈঠকে দুপক্ষের সংঘর্ষ পুরান ঢাকায় অবৈধ পলিথিনের সাম্রাজ্য ছক কষেন শেখ হাসিনা, বাস্তবায়ন করেন জেনারেল আব্দুল মুবীন প্রশাসনের লাল নিশান সরিয়ে ১৫০ একর সরকারি চর দখল স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আসামির স্বীকারোক্তি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নেই ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে রাজধানীতে পরিত্যক্ত মার্কেটে যুবকের মরদেহ ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের শত কোটির টাকার অবৈধ সম্পদ মাস্টারমাইন্ড বাপ্পির চটকদার বিজ্ঞাপনের আড়ালে ছুটি গ্রুপের প্রতারণার ফাঁদ! ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প অনিয়ম আর দুর্নীতির আখড়া বিএমইটি আজ জরুরি বৈঠকে জামায়াত তিনি সত্যিই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৩ শিক্ষক নিয়োগে অনিয়ম তদন্তে অভিযান চালাচ্ছে দুদক খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপির দোয়া মাহফিল আজ পবিত্র শবে মেরাজ দখলের দাবিতে অনড় ট্রাম্প যেসব আসনে নির্বাচন করবে এনসিপি দুই বছরে পাঁচ ব্যাংকের আমানত ফেরত পাবে অতীতেও গণভোটে সরকার এক পক্ষে ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিন আজ কথিত প্রাচীন কয়েন ও সীমানা পিলার প্রতারণার মুলহোতা আহাদুল ইসলাম দুলাল গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত গুইমারায় বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান ফকিরবাজার আল-মদিনা নূরানী হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও বার্ষিক মাহফিল অনুষ্ঠি... শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড় বিপিএল নিয়ে বিসিবির কড়া হুঁশিয়ারি মুক্তি প্রতিক্ষায় দৃশ্যম-৩ রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ

বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে বিএনপি জয়ী হবে বলে মনে করেন দেশের ৬৬ শতাংশ মানুষ। নির্বাচন নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেডের জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপের শিরোনাম ছিল, ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’। এতে বলা হয়েছে, বিএনপির পরই জনগণের পছন্দের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী।

জরিপে অর্ধেকের বেশি নাগরিকের মত, বিএনপি ক্ষমতায় এলে দেশের পরিস্থিতির উন্নতি হবে। পাশাপাশি প্রায় এক-তৃতীয়াংশ মনে করেন, জামায়াতে ইসলামী জিতলেও দেশ ভালোভাবে পরিচালিত হবে।

‘সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশিসংখ্যক আসন পাবে’—এমন প্রশ্নে প্রায় ৬৬ শতাংশ মানুষ জানিয়েছে, বিএনপিই সবচেয়ে বেশি আসন জয়লাভ করবে। নারী-পুরুষ ও বিভিন্ন বয়সশ্রেণির অংশগ্রহণকারীদের মধ্যেও মতামতে তেমন পার্থক্য নেই। অন্যদিকে প্রায় ২৬ শতাংশের ধারণা, বেশি আসন পাবে জামায়াতে ইসলামী।

একই প্রশ্নে ৭ শতাংশের কিছু বেশি মানুষ আওয়ামী লীগের কথা বলেছেন। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বেছে নিয়েছেন শূন্য দশমিক ৮ শতাংশ। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা বলেছেন শূন্য দশমিক ১ শতাংশ অংশগ্রহণকারী। আর মাত্র শূন্য দশমিক ১ শতাংশ উত্তরদাতা জাতীয় পার্টির (জাপা) কথা বলেছেন।

নির্বাচনে কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে উপকার হবে—এমন প্রশ্নে প্রায় ৫৭ শতাংশ মানুষ বিএনপিকে সর্বোত্তম বলে মনে করেছেন। সাড়ে ৩২ শতাংশ মানুষ মনে করেছেন, জামায়াতে ইসলামী জয়ী হলে দেশের জন্য ভালো হবে।

অন্যদিকে আওয়ামী লীগ জয়ী হলে দেশের ভালো হবে মনে করেন সাড়ে ৮ শতাংশ মানুষ। এনসিপি জয়ী হলে দেশ ভালো হবে বলে মনে করেছেন শূন্য দশমিক ৯ শতাংশ মানুষ। পাশাপাশি জাতীয় পার্টি (জাপা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে শূন্য দশমিক ১ শতাংশ মানুষ মত দিয়েছেন।

উল্লেখ্য, জাতীয় দৈনিক প্রথম আলোর উদ্যোগে এ জরিপটি পরিচালনা করা হয়েছে। এতে দেশের ৫টি নগর এবং ৫টি গ্রাম বা আধা-শহর এলাকার ১৮-৫৫ বছর বয়সী মোট ১ হাজার ৩৪২ জনকে অন্তর্ভুক্ত করা হয়। তাদের মধ্যে পুরুষ ৬৭৪ জন এবং নারী ৬৬৮ জন ছিলেন। তথ্য সংগ্রহ করা হয় গত ২১-২৮ অক্টোবর।

জরিপকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এটি নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। এখানে এমন মানুষদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন। একই সঙ্গে তাদের আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের মাত্রা ৯৯ শতাংশ নির্ভরযোগ্য বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রংপুরে মাকে হত্যার দায়ে পুত্রের মৃত্যুদণ্ড

পারিবারিক কলহের জেরে নিজ মাকে শ্বাসরোধ করে হত্যার দায়ে পুত্র জামিল মিয়াকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন রংপুরের আদালত।

আরও পড়ুন
language Change