তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি

বরগুনায় তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি
পাঠক সংখ্যা
638

হাফিজুর রহমান খানঃ
বরগুনা জেলার সদর উপজেলার উত্তর মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগে তথ্য জালিয়াতি ও ভুয়া ঠিকানা ব্যবহার করার অভিযোগ উঠেছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উত্তর মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় টি ২০০৯ সালে স্থানীয় উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলে অন্যান্য আবেদনকারীদের সাথে বর্তমান সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন আবেদন করেন। সাবিনা ইয়াসমিন জাল জালিয়াতি করে ভুয়া নাগরিক সনদপত্র  তৈরি করে বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী গ্রামে স্থায়ী ঠিকানা দেখিয়ে নিয়োগ পত্র নিয়েছেন।  প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিধি অনুযায়ী একজন অবিবাহিত মহিলা আবেদনকারী তার পিতার স্থায়ী ঠিকানায় এবং বিবাহিত মহিলা আবেদনকারী তার পিতার স্থায়ী ঠিকানায় অথবা স্বামীর স্থায়ী ঠিকানায় আবেদন করতে পারবেন। সাবিনা ইয়াসমিন এর পিতা বা স্বামী কেউই বরগুনা সদর উপজেলার বাসিন্দা নন। তাই তিনি সদর উপজেলার স্থায়ী ঠিকানায় ভুয়া কাগজপত্র তৈরি করে উত্তর মনসাতলী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে যোগদান করেছেন।

গত ২১ এপ্রিল ২০২৪ তারিখে উত্তর মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আত্মীকরণ গেজেট প্রকাশের পরে সাবিনা ইয়াসমিনের জাল জালিয়াতির বিষয়টি সামনে আসে। তিনি স্বাস্থ্য পরীক্ষা সহ জেলা শিক্ষা অফিসে যে সকল কাগজপত্র জমা দিয়েছেন তাতে তার স্থায়ী ঠিকানা দেখিয়েছেন বেতাগী উপজেলার বকুলতলী গ্রামে। প্রশ্ন উঠছে তার দুইটি ঠিকানার কোনটি সঠিক। কেনই বা তিনি নিয়োগে জ্বাল-জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন।

অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, অফিস আমাকে যে নির্দেশনা দিয়েছে আমি তাই করেছি। আমি যখন বিদ্যালয় যোগদান করি তখন বরগুনা সদর উপজেলার লাকুরতলা গ্রামে ভাড়া থাকতাম সেই ঠিকানায় বিদ্যালয়ে যোগদান করেছি। আমার স্থায়ী ঠিকানা বেতাগী উপজেলার বকুলতলী গ্রামে। বরগুনাতে আমরা ভাড়া থাকি।

উত্তর মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারিয়ম সিদ্দিকা বলেন, সাবিনা ইয়াসমিন এর নিয়োগপত্র যোগদান পত্রে বরগুনা সদর উপজেলার ঠিকানা দেখানো হয়েছে এবং পরবর্তীতে তিনি বেতাগী উপজেলার কাগজপত্র দিয়েছেন। যদি কোন জাল জালিয়াতি থাকে সে বিষয়ে অফিস ব্যবস্থা নেবে। এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মোঃ ছালেহ বলেন, আমি বিষয়টা জানলাম। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি

মৌলভীবাজার সংবাদদাতা: বাংলাদেশ সরকার অনুমোদিত সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে দেশব্যাপী সংবাদ সম্মেলন কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ নং এস-১০২৮/৯৮) মৌলভীবাজার জেলা শাখা। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)। লিখিত বক্তব্যে তিনি বলেন, “প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ জুলাই ২০২৫ তারিখের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্মারক নং-৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২০২৫ তারিখ ১৭/০৭/২০২৫-এ জারিকৃত পরিপত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হবে। কিন্তু প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল

আরও পড়ুন
language Change