তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নেতা কর্মী জামায়াতে যোগদান ক্ষমতার মালিক জনগণ : তারেক রহমান ইমারত পরিদর্শক উজ্জ্বল এর দূর্নীতির লাগাম টেনে ধরবে কে? নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান রামগড়ে অবৈধ ভারতীয় মোটরসাইকেল জব্দ আপাতত আলোর মুখ দেখছে না কুমিল্লা বিভাগ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড তিন বছরের শিশুকে হত্যার অভিযোগ সাতক্ষীরায় ৮ প্রতীকে লড়বেন ২০ প্রার্থী নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রে ট্রাভেল এজেন্সি মাফিয়া নুরুল ইসলাম ১৬ বছর জনগণের সম্পদ লুটে বিদেশে পাচার করা হয়েছে: তারেক রহমান রাজধানীতে কিন্ডারগার্টেনে শিশুকে নির্যাতন ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ দুই সংসদীয় আসনে ধানের শীষের প্রচারণার টিম প্রধানের দায়িত্ব পেলেন গিয়াস উদ্দীন মামুন দুলাল খান–ইব্রাহিম মুসার প্রতারণায় সর্বস্বান্ত সাধারণ মানুষ ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠানে অর্ধশত কোটি টাকার ঋণ অনুমোদন ইসলামী ব্যাংকের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আশরাফুলের ঘুষ দুর্নীতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের রমরমা বাণিজ্য এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ পাথরঘাটায় মাদ্রাসায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বাধা তালতলীতে বড় ভাইকে পিটিয়ে গুরুতর জখম চাঁপাইনবাবগঞ্জে ৩ টি আসনে প্রতীক বরাদ্দ খাগড়াছড়ি আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন শেরপুরের তিন আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক সমাবেশ নালিতাবাড়ীতে যুবকের আত্মহত্যা হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার অভিষেক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে মতবিনিময় সভা জায়েদের দাওয়াতে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে শাবনূর মিলন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করল পিবিআই ইমাম-মুয়াজ্জিনদের বেতন ও ছুটি নির্ধারণ আরও বাড়লো বিশ্ববাজারে সোনার দাম মাঠের হিরো থেকে রাজপথের নেতা: ঢাকা-১৬ আসনে আমিনুল হক বাংলাদেশ দলকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবি নারী কর্মীদের ওপর হামলায় রাজধানীতে জামায়াতের বিক্ষোভ বিআরটিএ’র দুর্নীতিবাজ এডি জিয়া বহাল তবিয়তে সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে কোটি টাকা ডাকাতি হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট খাগড়াছড়িতে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার বিকেল ৫টা থেকে প্রবাসীদের ভোটদান শুরু জয়-পলকের বিচার শুরু দীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ২২ বছর পর সিলেট যাচ্ছেন তারেক রহমান আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা শুরু নারায়ণগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন কুমিল্লায় সরে দাঁড়ালেন ১০ জন শিগগিরই সর্বোচ্চ সীমা ছাড়াতে পারে তাপমাত্রা রাজধানীতে দুই বাসের চাপায় পথচারী নিহত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন এনসিপি নেত্রী

ডিবির এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিবির এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাঠক সংখ্যা
638

জাহিদ হোসেনঃ

রাজধানীর পল্টন এলাকায় সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) ডরমেটরি থেকে আফতাব উদ্দিন রিগান (৩৭) নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক উপ-পরিদর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন।

পল্টন থানা পুলিশ জানায়, বুধবার ডরমেটরি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে রিগানের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ট্রেনিং চলাকালে এসআই রিগান ডিটিএস ডরমেটরিতে অবস্থান করছিলেন। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ শুরু করেছে এবং মরদেহের নমুনা সংগ্রহ করেছে। এখনো কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

ওসি মো. মোস্তফা কামাল খান জানান, রিগান ৩৫তম আউটসাইড ক্যাডেট হিসেবে ২০১৭ সালে পুলিশে যোগ দেন। ২০২৪ সালের নভেম্বরে তিনি ডিএমপির অধীনে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ইউনিটে দায়িত্ব পান। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। ছয় মাস আগে তিনি ডা. এনি নামে এক চিকিৎসককে বিয়ে করেন। মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পল্টন থানা ও সিআইডি যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাসপাতালে যেসব খাবার খাচ্ছেন খালেদা জিয়া

অনলাইন ডেস্কঃ দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারেক রহমানসহ পরিবারের সদস্যরা তার সার্বক্ষণিক পরিচর্যা করছেন। প্রতিদিন বাসার খাবার নিয়ে হাসপাতালে যান তারেক রহমান। চিকিৎসকের পরামর্শে চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া। তারেক রহমানের পারিবারিক ঘনিষ্ঠ ব্যক্তি ও জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন জানান, পুত্রবধূ জুবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া। ডায়াবেটিসের কারণে নিয়মিত ভাত না খেলেও মাঝেমধ্যে অল্প খাচ্ছেন তিনি। এদিকে শনিবার (১১ জানুয়ারি) খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় তার স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, বেগম জিয়া আমার খোঁজখবর নিয়েছেন। এরপর নাতি-নাতনি ও ছেলেমেয়েরা কেমন আছে?

আরও পড়ুন
language Change