তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

ডিবির এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিবির এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাঠক সংখ্যা
638

জাহিদ হোসেনঃ

রাজধানীর পল্টন এলাকায় সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) ডরমেটরি থেকে আফতাব উদ্দিন রিগান (৩৭) নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক উপ-পরিদর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন।

পল্টন থানা পুলিশ জানায়, বুধবার ডরমেটরি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে রিগানের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ট্রেনিং চলাকালে এসআই রিগান ডিটিএস ডরমেটরিতে অবস্থান করছিলেন। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ শুরু করেছে এবং মরদেহের নমুনা সংগ্রহ করেছে। এখনো কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

ওসি মো. মোস্তফা কামাল খান জানান, রিগান ৩৫তম আউটসাইড ক্যাডেট হিসেবে ২০১৭ সালে পুলিশে যোগ দেন। ২০২৪ সালের নভেম্বরে তিনি ডিএমপির অধীনে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ইউনিটে দায়িত্ব পান। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। ছয় মাস আগে তিনি ডা. এনি নামে এক চিকিৎসককে বিয়ে করেন। মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পল্টন থানা ও সিআইডি যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যাত্রাবাড়ী মোড় থেকে হানিফ ফ্লাইওভারের নিচে চারদিকে খানাখন্দে ভরা চলাচলে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক॥ খানাখন্দে ভরা এবড়োখেবড়ো সড়ক। ভাঙাচোরা রাস্তার বিভিন্ন স্থানে জমে আছে ময়লা পানি। বৃষ্টি হলে পানি জমে সড়ক হয়ে ওঠে জলাশয়। এ চিত্র রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী মোড় থেকে মেয়র হানিফ ফ্লাইওভার গেট কুতুবখালী ও মৃধাবাড়ি, কাজলা সড়ক, পোস্তখোলা সড়ক পর্যন্ত। বেহাল এ সড়কে যানবাহন চলাচলে প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। হেঁটে চলাও দায়। কার্পেটিং, পিচ ও পাথর উঠে বড় বড় খানাখন্দ দেখা দিয়েছে। যানবাহন চলে হেলেদুলে। ফলে চট্টগ্রাম, কুমিল্লা, মাওয়া সড়ক, সিলেটসহ দেশের দক্ষিণাঞ্চলের বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। সরেজমিন দেখা যায়, যাত্রাবাড়ী মোড় থেকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে চারদিকে এমনকি কুতুবখালী ও যাত্রাবাড়ী-ডেমরা সড়কের মৃধাবাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার ও মেরামতের অভাবে বেহাল অবস্থা। এ বর্ষায় সড়কের গর্তে জমে থাকা পানি আর কাঁদায় ভরপুর।

আরও পড়ুন
language Change